সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নড়াইলে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে হত্যা

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে জিয়া মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে তার প্রতিপক্ষরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে মারা যান তিনি। নিহত জিয়া লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামের হাশেম মোল্লার ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবুল হাশেম মোল্লার ছেলে জিয়া মোল্লা (৪০) রবিবার শিয়েরবর চরের গুচ্ছগ্রাম থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় চরের ফাঁকাস্থানে পৌঁছলে প্রতিপক্ষ আনিচুর রহমান ধলা গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, শিয়েরবর গ্রামের বর্তমান ইউপি সদস্য আনিচুর রহমান ধলা ও সাবেক ইউপি সদস্য এখলাচুর রহমান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। নিহত জিয়া মোল্লা এখলাচুর রহমান মোল্লা গ্রুপের সমর্থক। নিহত জিয়া বাড়িতে কৃষি কাজকর্ম করতেন। তিনি বিদেশে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এ দিকে ছেলে নিহতের খবর শোনার পর তার মা হৃদরোগে আক্রান্ত হন। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত