‘সীমান্তে স্বচ্ছ-অভিযান চালিয়ে এসেছে সেনা’


সীমান্তে ‘স্বচ্ছ’ অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তিন বলেন, ‘আমাদের যে প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য করছে এবং সবরকমভাবে মদত দিচ্ছে তাদের উপযুক্ত জবাব দিয়েছে সেনাবাহিনী।’
সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে পাকিস্তানকে এই ভাষাতেই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নাইডু। তিনি বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ জঙ্গিদের আর্থিক সাহায্য করছে, অন্যান্য সহায়তা দিচ্ছে, থাকতে দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে। আমাদের সেনাবাহিনী তাদের যোগ্য জবাব দিয়েছে। সবাই দেখেছে মোদী কী করতে পারেন। স্বচ্ছ মন, স্বচ্ছ ধন, স্বচ্ছ শরীরের পর এবার স্বচ্ছ সীমান্ত, স্বচ্ছ এলওসি-র উদ্যোগ সফল করা সম্ভব হয়েছে। সব মিলিয়েই স্বচ্ছ ভারত অভিযান এগিয়ে যাবে।’
গান্ধী জয়ন্তীতে স্বচ্ছ ভারত অভিযানের কথা বলতে গিয়ে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের কথা উল্লেখ করেছেন বেঙ্কাইয়া। তিনি বলেছেন, মোদী ভারতের উন্নতি করতে চাইছেন। যাঁরা সত্যাগ্রহে যোগ দিয়েছিলেন তাঁদের বলা হয় সত্যাগ্রহী। আর যাঁরা স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেবেন, তাঁদের ‘স্বচ্ছাগ্রহী’ বলা হবে।
কোনও অ্যাটাক হয়নি! বোঝাতে সাংবাদিকদের সীমান্তে নিয়ে গেল পাকিস্তান
অন্যের জমি নিয়ে লোভ নেই ভারতের: পাকিস্তানকে খোঁচা মোদীর
‘পাকিস্তানের বিমানবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













