বিয়ের দাবিতে স্কুলছাত্রের বাড়িতে কলেজছাত্রী


টানা তিন বছরের প্রেম। দীর্ঘদিনের প্রেমের পর ডিগ্রি পড়ুয়া কলেজছাত্রীর ইচ্ছা ছিল প্রেমিকার সঙ্গে ঘরবাঁধার। প্রেমের লুকোচুরির খেলা শেষ করতে প্রেমিকের পক্ষ থেকে আসে বিয়ের প্রস্তাব। প্রস্তাবে সহজেই সাড়া দেয় কলেজছাত্রী। বিয়ে না করে একদিন রাত কাটানোর পর প্রেমিকাকে রেখে উধাও হন সপ্তম শ্রেণির ওই ছাত্র। উপায় না পেয়ে বিয়ের দাবিতে প্রেমিকা হাজির হন প্রেমিকের বাড়িতে। সেখানে গিয়ে জানতে পারেন প্রেমিকের পরিচয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামে।
জানা গেছে, ধুনট উপজেলার বেলকুচি গ্রামের রফিকুলের ছেলে ও ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শাহরিয়ার পাভেল শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে গোসাইবাড়ী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত শনিবার শাহরিয়ার বিয়ের প্রলোভন দেখিয়ে তার প্রেমিকাকে কলেজ থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। একদিন থাকার পর রবিবার বিকালে ওই ছাত্রীকে ধুনট বাসস্ট্যান্ড এলাকায় রেখে কৌশলে পালিয়ে যায় সে।
নিরুপায় হয়ে ওই ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে যায়। পরে জানতে পারে তার প্রেমিক সপ্তম শ্রেণির ছাত্র। খবর পেয়ে ওই ছাত্রীকে নিয়ে আসে পুলিশ।
মেয়েটি বলেন, কলেজছাত্র পরিচয় দিয়ে শাহরিয়ার তার সঙ্গে তিন বছর ধরে প্রেম করে আসছিল। বিয়ে করার কথা বলে কলেজ থেকে তাকে তুলে আনলেও রাস্তায় একা রেখে কৌশলে পালিয়ে যায় সে। তাই বিয়ের দাবিতে তার বাড়িতে এসেছি।
জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে ছাত্রীটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













