শনিবার, জুন ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার

কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক আমিনুল হক ভূইয়া বহিষ্কারের বিষয়টি জানান। বদরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের অনিয়মিত শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমিনুল হক ভূইয়া বলেন, এমসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া পুরো ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শাহ পরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন ও সহকারী প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল।

কমিটিকে যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল সোমবার বিকেলে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে মারাত্মক জখম করেন ছাত্রলীগ নেতা বদরুল ই্সলাম।

আজ মঙ্গলবার সিলেট নগরীর শাহ পরাণ থানায় মামলাটি করেন খাদিজার চাচা আবদুল কুদ্দুস। হামলার পর খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করার পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার