বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪টি গাড়ির চাবি জব্দ, আটক-১

পেকুয়ায় পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুর রশিদ খাঁন।বুধবার ৫অক্টোবর দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার টইটং, বারবাকিয়া ও পেকুয়া সদর ইউনিয়নে তিনি এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পেকুয়া থানার এসআই আব্দু রহিমের নেতৃত্বে একদল পুলিশ সাথে ছিলেন।

এসময় বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়া খালি এলাকায় পাহাড় কাটার দায়ে একটি এস্কেলেটরের চাবি ও তিনটি ট্রাকের চাবি জব্দ করা হয়। পেকুয়া সদর ইউনিয়নের বাঘগুজারা রাবার ড্যামের পাদদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সে একই ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকার খলিলুর রহমানের পুত্র।

ওইদিন বিকেলে ইউএনও কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে, জব্দকৃত গাড়ির চাবি ফেরত দেওয়া হয়নি।পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুর রশিদ খাঁন বলেন, পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পেকুয়া উপজেলা প্রশাসন সদা তৎপর। এরই ধারাবাহিকতায় এই অভিযান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত