৩ জেলায় ৪৮ ঘন্টার হরতাল


পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় হরতাল ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে ৫ বাঙালি সংগঠন।পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন ২০১৬ বাতিল এবং বান্দরবানের বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে বৃহস্পতিবার ও রবিবার এ হরতাল ডাকেন তারা।
রোববার রাতে সংগঠনের প্রধান নেতা অ্যাডভোকেট আলম খানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য জনগণের আন্দোলনকে উপেক্ষা করে সরকার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও সংশোধনী ২০১৬ আইন সংসদে পাস করার প্রতিবাদে এবং বান্দরবানের বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে আগামী ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা এবং ১৬ অক্টোবর (রবিবার) সকাল ৬টা পরদিন সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা হরতাল পালিত হবে।
এছাড়াও তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ এবং কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













