বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাকিবের পর এবার লাশ হলেন মা

হাসপাতালে ভর্তি স্বামীকে দেখতে এসে ফটকে অ্যাম্বুলেন্স চাপায় ছেলের পর এবার প্রাণ হারালেন মা গুলেনূর বেগমও। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, নিহত সাকিবের বাবা ফেরদৌস আলী ওই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাকে দেখতে সাকিবের মা গোলেনুর বেগম হাসপাতালে এসেছিলেন। সঙ্গে ছিল সন্তান। হঠাৎ গাড়িটি তাদের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাত বছরের শিশু সাকিব।

এই ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও এক বৃদ্ধা , যার নাম বলতে পারেননি কেউ। তিনি ওই এলাকায় ভিক্ষা করতেন বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। তার সঙ্গে একটি ভিক্ষার থালা পাওয়া গেছে।

সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। একটি অ্যাম্বুলেন্স বেপরোয়া গতিতে হাসপাতালে ঢোকার সময় উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন নিহত ও আহতরা।

এই ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী পরিদর্শক মাসুম আলী বলেন, ‘আমি হাসপাতালের ভেতরে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে গেটে গেলাম। গিয়ে দেখি চারজনের অবস্থা মুমূর্ষু। আহতদেরকে দ্রুত হাসপাতালে দিয়ে আসি।’

মাসুম আলী জানান, এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেও আহত হয়েছেন। তাকে স্থানীয়রা আটক করে শাহবাগ থানায় ফোন দেয়। এরপর পুলিশ গাড়িসমেত তাকে ধরে নিয়ে যায়।

দুর্ঘটনাকবলিত গাড়িটির নাম মানব সেবা অ্যাম্বুলেন্স। গাড়িটির নম্বর সিলেট ছ-৭১-০০৬৪। মাসুম আলীর ধারণা চালকের বয়স ১৮ হতে পারে বা তার চেয়ে কম।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত