সড়ক দুর্ঘটনায় গুরতর আহত শিশুর অসহায় পরিবারের পাশে পুলিশের ৩ এএসআই..!


সড়ক দুর্ঘটনায় গুরতর আহত শিশুর অসহায় পরিবারের পাশে দাড়ালেন জোরারগঞ্জ থানার এএসআই এনায়েত উল্লাহ, এএসআই ইমরান এবং এএসআই আজাদ হোসেন।
গত ২রা আগষ্ঠ বারইয়ারহাট পৌর এলাকার মেহেদি নগর সড়কে সিএনজির ধাক্কা লেগে গুরুতর আহত হয় ৫ বছর বয়সের শিশু আরমান, দুর্ঘটনায় আরমানের ডান পায়ের হাড় ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক দেখে ডা: তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন।
টাকার অভাবে মেডিকেলে সামান্য চিকিৎসা নিয়ে ছোট্ট এই শিশুকে বাড়িতে নিয়ে আসে। ঠিকমত ওষুধ না খাওয়াতে পারায় আরমানের পায়ে পঁচন শুরু হয়ে যায়। এ খবর পেয়ে জোরারগঞ্জ থানার অফিসারগন ছুঁটে যান আরমানের বাড়িতে।
চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নিয়ে আরমানের চিকিৎসার জন্য ‘ মা’ ছকিনা বেগমের হাতে নগদ ১০ হাজার টাকা ও যোগাযোগের জন্য একটি মোবাইল সেট তুলে দেন এবং পরবর্তীতে আরো সহযোগিতা করার আস্বস্ত করেন।
জনাব কামরুল হাসান স্বপন এর ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













