৫ তলা থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু


চট্টগ্রামে ৫ তলা ভবন থেকে পড়ে হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১২টায় নগরীর ইপিজেড থানাধীন নেভি হল রোডের হারেজ মিয়ার ভবনে এ ঘটনা ঘটে। মৃত হোসেন ওই ভবনটি দেখাশোনার পাশাপাশি বিভিন্ন বেকারির পণ্য ডেলিভারির ব্যবসা করতেন।
ইপিজেড থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত হোসেনের বড় ভাই ইব্রাহিম জানান, হোসেন ব্যবসার পাশাপাশি বসবাসরত ভবনটির দেখাশোনা করতেন। পানির মোটর ছাড়তে গিয়ে লাইনে একটি ত্রুটি দেখতে পান তিনি।
ত্রুটি সমাধান করতে ভবনের ৫ তলার বারান্দায় উঠেন হোসেন। এ সময় দুলতে থাকা পানির লাইন ধরতে গেলে ভারসম্য হারিয়ে মাটিতে পড়ে যান। আহতাবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













