প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রী মুন্নি আক্তারকে হত্যা


প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরের কতুবদিয়া এলাকায়।
নিহত ছাত্রীর নাম মুন্নি আক্তার। সে স্থানীয় চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।
আজ মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার কতুবদিয়া এলাকায় নিজ বাসায় ওড়না পেঁচানো অবস্থায় মুন্নির মরদেহ দেখে পরিবার ও স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
মুন্নির বাবা শহীদুল ইসলাম দাবি করেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মুন্নিকে হত্যা করা হয়েছে। মুন্নি স্কুলে আসা-যাওয়ার সময় একই এলাকার শ্রমিক নেতা আতাউর সরকারের ছেলে আরাফাত রাস্তায় বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। আজ ভোর রাতে মুন্নিকে হত্যা করা হয়।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
ওসি রফিকুল আরো জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













