বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এ কেমন নিষ্ঠুরতা, যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর মাথা ন্যাড়া করল স্বামী..

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে মাথা ন্যাড়া করে দিয়েছেন স্বামী ও তার স্বজনরা। এই অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়।

এলাকাবাসী জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের মো. রহিম বাদশার মেয়ে মাজেদা খাতুনকে পাঁচ বছর আগে প্রেম করে বিয়ে করেন ওই গ্রামের মো. আনসার আলীর ছেলে খোরশেদ আলম। মাজেদা এখন দুই ছেলের মা। বিয়ের পর থেকেই শুরু হয় মাজেদার ওপর অমানবিক নির্যাতন।

সম্প্রতি যৌতুকের জন্যে স্বামী, শাশুড়ি ও তার ননদরা ১০ হাজার টাকা বাপের বাড়ী থেকে আনার জন্যে চাপ দেয়। ইতিপূর্বে সংসার শান্তির জন্য মাজেদা বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দেন।

তারপরও স্ত্রী মাজেদাকে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি সবাই মিলে প্রায়ই মারধর ও নির্যাতন করে আসছে বলে অভিযোগ ওই গৃহবধূর। আবারও মাজেদাকে যৌতুকের টাকা আনতে বললে তিনি অস্বীকার করেন। এতে উপর নেমে আসে অমানবিক নির্যাতন।

এক পর্যায়ে ঘরের ভেতরে আটকে মারপিট করে স্বামী, শ্বাশুড়ি ও ননদরা মিলে মাজেদার মাথার চুল কেটে নেড়ে করে দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।

মাজেদা বাবার বাড়িতে এসে ঘটনার বিস্তারিত পিতা-মাতা ও এলাকাবাসীকে জানান। এই ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য এলাকার প্রভাবশালী লোকেরা চেষ্টা চালায় এবং গ্রামের মাতব্বররা বিচার করে দেয়ার আশা দিয়ে কালক্ষেপণ করে আসছেন বলে অভিযোগ করেন মাজেদা। নির্যাতিতা মাজেদা এলাকায় কোনো বিচার না পেয়ে অবশেষে থানায় মামলা করতে বাধ্য হন।

রহিম বাদশা মেয়েকে সাথে নিয়ে সোমবার রাতে মাজেদার স্বামী খোরশেদ, শ্বশুর আনসার আলী, শাশুড়ি উম্মে কুলসুম, ননদ নাজমা ও নাছিমাকে আসামি করে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ চারজনকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই মামলার আইও এস.আই সারোয়ার। তিনি জানান, আটকরা অভিযোগ অস্বীকার করেছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত