বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিরসরাইয়ে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত

চট্টগ্রামের মিরসরাই এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের কাছে তিনটি বিদেশি পিস্তলসহ পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয় বলে র‍্যাব দাবি করেছে।

র‍্যাবের চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) চন্দন দেবনাথ জানান, শুক্রবার রাতে র‍্যাব সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাচ্ছিল। রাত ৩টার দিকে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় গাড়িটির গতিরোধ করে একদল ডাকাত। এ সময় র‍্যাবের সঙ্গে ডাকাতদলের গোলাগুলি হয়। একপর্যায়ে তিন ডাকাত গুলিবিদ্ধ হয় এবং দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।

আহত ডাকাতদের মুমূর্ষু অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম জানান, ডাকাতদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। তবে তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত