আমবাগান বস্তির চাঁদাবাজ সোহেল অস্ত্রসহ আটক


চট্টগ্রাম নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. সোহেলকে (২২) একটি ওয়ান শ্যূটার গানসহ আটক করেছে র্যাব। শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি চন্দন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোহেল একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী। দীর্ঘদিন থেকে সে এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।
আটক সোহেল নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার লদুয়া গ্রামের শফিকুর রহমানের ছেলে। আমবাগান এলাকায় বস্তিতে সে থাকে বলে জানিয়েছেন এএসপি চন্দন দেবনাথ।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন


পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন













