বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘পাকিস্তানের সঙ্গে থাকলে বাংলাদেশ হতো ভিক্ষুকের দেশ’

বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে থাকতো তাহলে এ দেশ ভিক্ষুকের দেশে পরিণত হতো বলে মন্তব্য করেছেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ।

সোমবার সকালে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ফরিদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ও আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘কিছুদিন আগে আমি সৌদি আরবে হজ করতে গিয়েছিলাম। সেখানে দেখলাম পাকিস্তানের মেয়েরা ভিক্ষাবৃত্তি করছে। কিন্তু বাংলাদেশের কাউকে সেখানে ভিক্ষাবৃত্তি করতে দেখিনি। তাই বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো তাহলে এ দেশ এতদিনে ভিক্ষুকের দেশেই পরিণত হতো।’

জালাল উদ্দিন বলেন, ‘দুর্নীতি এ দেশকে ধ্বংস করে দিচ্ছে, তাই সবাইকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে এ দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত হবে।’

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে আলোচনা সভায় সরকারের সাফল্য অর্জন ও বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আরও বক্তব্য দেন, ফরিদপুর জেলা সিনিয়র অফিসার মো. মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সাংবাদিক আলমগীর কবির প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত