বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শোক দিবসের ব্যানার টানাতে গিয়ে আ.লীগকর্মীর মৃত্যু

রাজশাহীতে শোক দিবসের ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রশিদ (৩৫) নামের এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে আঘাত পাওয়ার পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বিকেল সোয়া ৩টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আবদুর রশিদ নগরীর কাজলা ফুলতলা এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী।

এদিকে, আবদুর রশিদের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মুক্তিযোদ্ধা নওশের আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। পরে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

আওয়ামী লীগের নেতা ডাবলু সরকার জানান, বেলা ১১টার দিকে আবদুর রশিদ শোক দিবসের শ্রদ্ধাঞ্জলির দলীয় ব্যানার টানাতে তালাইমারী এলাকায় বিদ্যুতের পোলে ওঠেন। এ সময় পোলের বিদ্যুতের তারে তিনি অসাবধানতাবশত স্পৃষ্ট হন। এতে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। বিদ্যুতের শক ছাড়াও পোল থেকে মাটিতে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করান। বিকেল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত