বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা মেডিক্যালে কিশোরী ধর্ষণঃ মামলায় আসামি ৬ আনসার সদস্য, গ্রেপ্তার এক

গণধর্ষণের অভিযোগে ছয় আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর তাকে ধর্ষণ করা করে আনসার সদস্যরা।

পরে বুধবার সন্ধ্যায় শাহবাগ থানায় মামলা করার পর আতিকুল ইসলাম নামে এক আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

অপর পাঁচ আসামি হলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) একরামুল হক, আনসার সদস্য আমিনুল ইসলাম, মীর সিরাজুল ইসলাম, মিনহাজুল ইসলাম ও বাবুল।

ধর্ষিতা তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ওই তরুণীর বাড়ি কুমিল্লার হোমনায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক বলেন, আজ বুধবার সন্ধ্যায় ধর্ষিতা তরুণী নিজে বাদি হয়ে ছয় আনসার সদস্যদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেন। মামলা নম্বর-৩।

এ ঘটনায় আজই সন্ধ্যায় রাজধানীর টিকাটুলী এলাকা থেকে আতিকুল নামে এক আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার ডিপার্টমেন্টের (আউটডোর) একটি কক্ষে দায়িত্বরত ওই ছয় আনসার সদস্য ওই তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

গতকাল এ ঘটনায় অভিযুক্ত এপিসি একরামুলকে ঢাকা মেডিকেল থেকে আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে বদলি করা হয় এবং অন্য অভিযুক্তদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলার কেন্দ্রীয় অফিসে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে