বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমের প্রস্তাব প্রত্যাখানঃ বাঁচল না বাখাটের ছুরিকাঘাতে জখম সেই গৃহবধূ

ঢাকা জেলার সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কল্পনা আক্তার নামের (২৩) এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে জখম করেছে এক বখাটে যুবক। বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটনার পর বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত কল্পনা নতুনপাড়া এলাকার গার্মেন্টস শ্রমিক আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং স্থানীয় একটি কারখানায় কোয়ালিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে কল্পনা আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী বখাটে যুবক সিরাজুল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে গার্মেন্টসে যাওয়ার রাস্তার মধ্যে প্রকাশ্যে কল্পনাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে সিরাজুল। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করার হয়। পরে গার্মেন্টস কারখানার শ্রমিকরা ও এলাকাবাসী ঘাতক ওই বখাটে যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।

মারা যাওয়া আগে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অপারেশন (ওটি) ডা. নাজিম উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রচুর রক্ত ক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এক যুবককে আটক করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত