শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশ মারধর: উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

শরীয়তপুরে পুলিশকে মারধর ও চিকিৎসককে লাঞ্ছিত করার মামলায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হাওলাদারসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার শের-ই-বাংলা নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যায় শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পালং মডেল থানা সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ সাহাকে লাঞ্ছিত করে সদর উপজেলা চেয়ারম্যান ও তার লোকজন। এ সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্য সেলিম মাতুব্বর এ ঘটনার প্রতিবাদ করলে সদর উপজেলা ছাত্রলীগেরসহ সভাপতি আক্তার হোসেন পুলিশ সদস্যকে মারধর করে।
এ ঘটনায় পালং মডেল থানায় ডাঃ সুমন কুমার পোদ্দার ও পালং থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে

আলমগীর হাওলাদার, আক্তার হোসেন ও জাগরণ শেখকে আসামি করে পৃথক ২টি মামলা করেন।

এরপর থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার তানভীর হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার শের-ই-বাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হাওলাদার ও পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থ্যাপনা কমিটির সভাপতি জাগরন শেখকে গ্রেপ্তার করে।

তবে মামলার অপর আসামি সদর উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি আক্তার হোসেন ঢালীকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, পুলিশকে মারধরের মামলার দুই আসামিকে ঢাকা থেকে আটক করা হয়েছে। তাদের শরীয়তপুর নিয়ে আসা হচ্ছে। মামলার অপর আসামি আক্তার হোসেনকে আটকের চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত