শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশের কানে আঘাত, ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

শরীয়তপুরে চড় মেরে পুলিশ সদস্যের কানের পর্দা ফাটানোর ঘটনায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার সংসদ ভবন এলাকার ন্যাম ভবন সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করে শরীয়তপুরের পালং থানার পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন হাওলাদার ও পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ খলিলুর রহমান জাগরণ।

পালং থানার পুলিশ জানায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার তাঁর ভাগ্নে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি (বর্তমানে বহিষ্কৃত) আক্তার হোসেনকে নিয়ে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ সাহার কক্ষে যান। তাঁরা চিকিৎসকের কাছে হোসেন খন্দকার নামের এক রোগীর আঘাতের চিকিৎসাজনিত সনদপত্র দাবি করেন। রোগী ছাড়া সনদপত্র দিতে অপরগতা প্রকাশ করেন চিকিৎসা কর্মকর্তা। তখন আক্তার ওই চিকিৎসা কর্মকর্তাকে গালাগাল দিয়ে অপদস্ত করতে থাকেন। সেখানে তখন চিকিৎসা নিতে উপস্থিত ছিলেন পুলিশের নায়েক সেলিম মাতুব্বর। চিকিৎককে কেন এভাবে অপদস্ত করা হচ্ছে তা জানতে চান তিনি এবং গালাগাল করতে বারণ করেন। তখন আক্তার উত্তেজিত হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করতে থাকেন। তাঁর থাপ্পরে পুলিশ সদস্যের ডান কানের পর্দা ফেটে যায়। হাসপাতালের কর্মীরা তাঁকে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেন। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় শরীয়তপুর সদর থানায় দুটি মামলা করা হয়েছে। দুটি মামলায় আক্তার হোসেন ছাড়াও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাগরণ শেখকে আসামি করা হয়েছে।

একটি মামলার বাদী হয়েছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। আরেকটি মামলার বাদী হয়েছেন শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুমন কুমার পোদ্দার।

এই ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আক্তার হোসেনকে বুধবার সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ঘটনার দুই দিন পর মামলার তদন্ত কর্মকর্তা পালং থানার উপপরিদর্শক (এসআই) শেখ নজরুল ইসলামের নেতৃত্বে আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন আসামিরা ঢাকার শেরে বাংলানগর এলাকায় অবস্থান করছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার শেরে বাংলানগর থানা পুলিশের সহযোগিতায় পালং মডেল থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সংসদ ভবনের পাশে ন্যাম ভবনের সামনের সড়ক থেকে ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও শেখ খলিলুর রহমান জাগরণকে গ্রেপ্তার করে শেরে বাংলানগর থানায় নেয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, দুটি মামলার আসামি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও শেখ খলিলুর রহমান জাগরণকে ঢাকার শেরে বাংলানগর থানা পুলিশের সহায়তায় ন্যাম ভবনের সামনের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের শরীয়তপুরে নিয়ে এসে আদালতে সোপর্দ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত