ওসির পা ধরেও হয়েছে নিরাশ, ক্ষমতার কাছে হেরে গেছে হ্যাপির আর্তনাদ


রাজনৈতিক ক্ষমতার কাছে হেরে গেছে হ্যাপির আর্তনাদ। হ্যাপি বারবার ওসি আবুল বাশারের নিকট আর্তনাদ করেও কোন জবাব পায়নি। ওসির পা ধরে আইনি সহযোগিতা চেয়েও নিরাশ হয়েছে হ্যাপি। নিরাশ তো হতেই হবে হ্যাপিকে! কারন হ্যাপির রাজনৈতিক কোন ক্ষমতা নেই, নেই আর্থিক সচ্ছলতা।
বুধবার দুপুর ৩টার সময় শশীভূষণ থানা থেকে হ্যাপিকে মহিলা পুলিশ জোর পুর্বক বোরাকে উঠিয়ে দেয় বেতুয়া লঞ্চের উদ্যেশে। এ সময় ওসি আবুল বাশার, উপ-পুলিশ পরিদর্শক গোলাম মাওলা দর্শকের ভূমিকা পালন করেন।
জানা যায়, ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোলাম ওয়ারেস মন্টু মাষ্টারের ছেলে পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহফুজুর রহমান রনির স্বামীর স্বীকৃতির দাবীতে ঢাকার মিরপুর থেকে হ্যাপি (১৮) গত সোমবার সকালে এসে অনশন করলে এলাকায় তোলপাড় শুরু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে প্রথমে হ্যাপিকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান শেষে স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য লাইজু’র বাসায় নিয়ে যায়। কারন, রনির পিতা রসুলপুর ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হওয়ার সুবাধে আইন তার কাছে জিম্মি।
সংবাদ পেয়ে শশীভূষণ থানার উপ-পুলিশ পরিদর্শক গোলাম মাওলা হ্যাপিকে উদ্ধার করতে গেলে লাইজু জানান, রসুলপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি হুমায়ুন কবির হ্যাপিকে নিয়ে গেছে। রাত ১১টা ৩০ মিনিটের সময় পুলিশ হুমায়ুন কবিরের বাসা থেকে হ্যাপিকে উদ্ধার করে কবিরকে সহ থানায় নিয়ে যায়। এ সময় হ্যাপি পুলিশের নিকট আইনগত সহায়তা চায় বলে থানার অফিসার ইনচার্জ ও উপ-পুলিশ পরিদর্শক গোলাম মাওলা স্বীকার করেন।
হ্যাপি জানান, ঢাকার মিরপুর ১১/ডি সেকশন ১২ তাদের বাসার পাশে রনি পড়াশোনা করার সুবাদে হ্যাপিকে প্রেমের ফাদেঁ ফেলে পাশ্ববর্তী মসজিদের ইমাম দিয়ে বিয়ে পড়িয়ে প্রায় ৬ মাস ভিন্ন বাসা নিয়ে সংসার করে। ইতিমধ্যে রনির সরকারী চাকরী হওয়ার পর সে ঢাকা ছেড়ে হ্যাপি’র সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে হ্যাপি ঢাকা থেকে শশীভূষণ রনির বাড়িতে চলে আসে। হ্যাপি শশীভূষণ আসার পর থেকে রনি গাঁ ঢাকা দিয়েছে।
এ ব্যাপারে রনি’র পিতা মন্টু মাষ্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।
রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহির পন্ডিতের সাথে আলাপ করলে তিনি কিছু জানেনা বলে জানান। এ সংবাদ লেখা পর্যন্ত হ্যাপি থানা থেকে তার ভাইদের সাথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে থানা সুত্র নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













