Archives
now browsing by author
প্রেমিকের সঙ্গে ঝগড়া, ফেসবুকে পোস্ট করে ছাত্রীর আত্মহত্যা


ফেসবুকে বন্ধুদের গ্রুপে আত্মহত্যা করার কথা লিখেছিলেন সতেরো বছর বয়সী এক কিশোরী। শনিবার রাত সাড়ে সাতটার দিকে বন্ধুদের কাছে আত্মহত্যা করার কথা জানানোর কয়েক ঘন্টার পরেই একাদশ শ্রেণির ছাত্রী অরুণা ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয়। বহরমপুরের ২ নম্বর বানজেটিয়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই ছাত্রীর প্রেমিককে রোববার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলার কথা। মণীন্দ্রনগর গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী অরুণার সঙ্গে পাশের স্কুলের একবিস্তারিত পড়ুন
ব্যাটিংয়ে শীর্ষে তামিম বোলিংয়ে নবি


ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। আর এ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটে হারিয়ে খুলনা। আর তাতে নির্ধারিত হয়ে গেছে বিপিএলের শেষ চারের দলগুলোও। শেষ চারে ঢাকার সঙ্গে জায়গা করে নিয়েছে খুলনা টাইটান্স, চিটাগাং ভাইকিংস এবং রাজশাহী কিংস। এদিকে গ্রুপপর্ব শেষে ব্যাটিংয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন চিটাগাং ভাইকিংসের তামিম ইকবাল। আর বোলিংয়ে সবার শীর্ষে রয়েছেন একই দলের আফগান তারকা মোহাম্মদ নবি। ওয়ানডে বিশ্বকাপের পর থেকেইবিস্তারিত পড়ুন
‘ছ্যাঁকা দিত, হাত-পা বাইন্ধা পানিতে ফালাইয়া রাখতো’
সিগারেটের আগুন দিয়া গায়ে ছ্যাঁক দিত, হাত-পা বাইন্ধা পানির ভিতরে ফালাইয়া রাখতো। ঐ অবস্থায় গলা পর্যন্ত ডুবাইয়া পানিতে ফালাইয়া রাখতো, বৃষ্টির পানি নাক দিয়া ঢুকছে, কিছু করতে পারি নাই। এভাবে নির্যাতনের ভয়ঙ্কর বর্ণনা দিলেন মালয়েশিয়া থেকে ফেরত বাংলাদেশী শ্রমিক মাহবুব আলম। তিনদিন পর্যন্ত এমন অত্যাচার সহ্য করার পর মালয়েশিয়ার পুলিশের একটি দল তাকে উদ্ধার করে। মাহবুব আলমের বাড়ি বাংলাদেশের ভোলা জেলায়। মালয়েশিয়ার একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন তিনি। বাংলাদেশেবিস্তারিত পড়ুন
ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ বেড়ে হচ্ছে তিনগুণ


ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ বর্তমান দেড়গুণ থেকে বাড়িয়ে তিনগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়ার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, এ আইনটি ইলাবোরেট করার জন্যে আইনমন্ত্রীর নেতৃত্বে ভূমি সচিব ও প্রতিরক্ষা সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন
বিপিএল প্লে অফের লড়াইয়ে কারা কখন কবে


বিপিএলের প্রথম পর্ব শেষ। সবার সাথে সবার দুবার করে লড়াইয়ের পালা ফুরোল। প্লে অফ বা শেষ চারের চার দলই ঠিক হয়ে গেল। আর নাটকীয়তার মাঝেই নির্ধারিত হলো তা। প্রথম পর্বের শেষ দিনে। শেষ ম্যাচ দিয়ে। বিপিএল ২০১৬ এর প্লে অফে খেলবে ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। তাদের মাঝেই এবারের শিরোপা লড়াই। রবিবার নির্ধারিত হলো শেষ দুই দল খুলনা ও রাজশাহী। বিপিএলের প্লে অফের নিয়মটা একটু ঝালিয়ে নিনবিস্তারিত পড়ুন
আমার চোখের সামনে বাবা-চাচা-স্বামীকে হত্যা করা হয়, আমাকে ধর্ষণ করা হয়


‘আমার চোখের সামনে বাবা-চাচা-স্বামীকে হত্যা করা হয়, আমাকে ধর্ষণ করা হয়’ – বলছিলেন রাখাইনের জাম্বুনিয়া থেকে পালিয়ে বাংলাদেশে আসা মোহসিনা। মোহসিনা বেগমের কোলে ছোট একটি শিশু, বয়স চার বছর। শিশুটি খালি গায়ে মায়ের কোলে খেলা করছে। মিয়ানমারের আরাকান স্টেটের নামে তিনি শিশুটির নাম রেখেছেন আরকান । টেকনাফের শরণার্থীর থাকার জায়গা লেদা ক্যাম্পে মোহসিনার সাথে দেখা হয় আমার। মলিন পোশাক আর বিধ্বস্ত চেহারার মোহসিনা বলছিলেন গতমাসে ঠিক কি ঘটেছিল মিয়ানমারে নভেম্বরের ১২বিস্তারিত পড়ুন
ভারতে এক দিনে ৫০ হাজার বিয়ে স্থগিত


নোট বাতিলের জেরে ভারতে এক দিনেই ৫০ হাজার বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়েছে। রবিবার দেশটির অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে এ ঘটনা ঘটে। ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, হিন্দু বিয়ের প্রথা অনুযায়ী, রবিবার ছিল বিয়ের জন্য শুভ দিন। জ্যোতিষীদের মতে, এমন শুভ দিনের জন্য অপেক্ষা করতে হবে আরও পাঁচ সপ্তাহ। আর এ কারণেই হায়দরাবাদে রবিবার ২০ হাজার বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে অধিকাংশ বিয়েই স্থগিত করা হয়েছে।বিস্তারিত পড়ুন
জানেন, পুরুষদের যৌন সক্ষমতা ধ্বংস করছে পর্ন


ইন্টারনেটে পর্ন দেখার ফলে প্রতি ১০ জন যুবকের একজনের যৌন মিলনের সময় লিঙ্গোত্থানে সমস্যা দেখা দিচ্ছে। এমনটাই বলেছেন, যুক্তরাজ্যের লিঙ্গ বিশেষজ্ঞ ড. অ্যান্ড্রু স্মাইলার। তিনি বলেন, অনলাইনে সহজেই সীমাহীন পর্ন সহজলভ্য কারণে স্বাস্থ্যবান যুবকেদরও যৌন সমস্যা দেখা দিচ্ছে। তিনি ব্রিটেনের দৈনিক দ্য ইনডিপেনডেন্টকে বলেন, “এমন সমস্যা নিয়ে আমার কাছে আসাদের বেশিরভাগেরই বয়স ১৩ থেকে ২৫। ”তিনি বলেন কেউ যদি প্রতিদিন ১৫ মিনিট করে টানা পাঁচ বছর পর্ন দেখে এবং হস্তমৈথুন করেবিস্তারিত পড়ুন
আট বছরে একবারও পাকিস্তানে গেলেন না ওবামা
২০১৭ সালের জানুয়ারিতে উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্পকে দায়িত্ব তুলে দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই আট বছরে এক বারও ইসলামাবাদ যাননি তিনি। যা এক কথায় অভিনবই বলা যায়। তিন দশকে মার্কিন প্রেসিডেন্ট যাঁরা হয়েছেন তাঁরা পাকিস্তান সফর করেছেন। এমনকী ভারতে এলে ফিরতি পথে ইসলামাবাদ ছুঁয়ে যেত মার্কিন প্রেসিডেন্ট–এর বিমান। ওবামা এই নিয়মের অবসান ঘটিয়েছেন। ওবামার বিদায় বেলায় এই পরিবর্তন নিয়ে জোর চর্চা হচ্ছে। এই নিয়ে মার্কিন প্রেস সচিব জোশ আর্নেস্ট বলেছেন,বিস্তারিত পড়ুন
প্রবাসে রাজনীতি ও আমাদের নোংরা মানসিকতা


দীর্ঘদিন ইতালির বাংলাদেশীদের নিয়ে লিখবো বলে ঠিক করেও লেখা হয়ে উঠেনি কখনো . আমার জীবনের অনেক জৌলুস সময় গুলো কাটিয়েছিলাম ইতালির কয়েকটি শহরে . তার মধ্যে অন্যতম হলো ইতিহাসের নগরী রোম . ২০০০ থেকে ২০০৭ পর্যন্ত আমি ইতালিতে কাটিয়েছি .ওই সময়টাতে অনেক ব্যবসা করেছি. যোগ্যতা ছিলোনা চাকরি বাকরি করার.একবার একটি ভ্রাম্যমাণ স্ট্রীট শপে কাজ করতে গেলে, মালিক পরদিন থেকে যেতে বারণ করেছিলেন . কর্মচারী হয়ে মালিক মার্কা আচরণ ওই শপের মালিকেরবিস্তারিত পড়ুন













