শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

বিয়ে করেই মিডিয়া ছাড়লেন যেসব তারকা!

প্রায় সময় দেখা যায় শোবিজের তারকারা বিয়ে নিয়ে কোনো এক অজানা কারণে লুকোচুরি খেলেন, খেলতে ভালোবাসেন। এই ঘটনা শোবিজের রঙিন দুনিয়ায় একেবারেই প্রাচীন। তবে নতুন করে চোখে পড়ার মতো একটি বিষয় হলো, আজকাল আমাদের অনেক তারকারাই বিয়ে করে চিরবিদায় জানাচ্ছেন মিডিয়াভুবনকে। আর এক্ষেত্রে নারীরাই উল্লেখ্য। মান-মর্যাদা, সামাজিক স্ট্যাটাসের তোয়াক্কা না করে টাকার কুমির কিংবা বিত্তশালীদের গলায় মালা দিয়ে অনেক নারী তারকারা ত্যাগ করেছেন জ্বলজ্বলে ক্যারিয়ার, জনপ্রিয়তা আর কাট-অ্যাকশানের হাঁক ডাক। এবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ পরিদর্শন সবার জন্য উন্মুক্ত

আগামী ২১ নভেম্বর সোমবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে বিভিন্ন ঘাটে বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ জেটি মাতলা ঘাট, নেভাল জেটি, চট্টগ্রাম নিউমুরিং, খুলনাবিস্তারিত পড়ুন

আফ্রিদির রংপুর রাইডার্সের মুখোমুখি মুশফিকের বরিশাল বুলস

বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম দিনে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও বরিশাল বুলস। এটাকে বলা যেতে পারে ধারাবাহিক বোলিং আক্রমণের সাথে ইনফর্ম ব্যাটিং লাইন আপের লড়াই। বোলিংটা রংপুরের। ব্যাটিংটা বরিশালের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধা পৌনে ছয়টায় শুরু ম্যাচ। এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলটাও দেখে নিন। বরিশাল ৪ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে যুগ্মভাবে। রংপুর এক ম্যাচ কম খেলেছে। ৩ ম্যাচের একটিতে হার। দুটিতে জয়। পয়েন্ট চার।বিস্তারিত পড়ুন

অভাগিনী সুরমা

একটি মানবিকতার গল্প

এটি একটি মানবিকতার গল্প। একটি ক্ষুদ্র প্রচেষ্টার গল্প। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপধন গ্রামের দরিদ্র জেলেবধু সুরমার জীবন বদলে দেওয়ার গল্প। ১১ বছরে তার বিয়ে হয়েছিল। ১৫’তে হয়েছিলেন মা। আর বয়স ২০ হতে না হতেই হন বিধবা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিষ্ঠুর জলদস্যুদের গুলিতে নিহত হন সুরমার দরিদ্র স্বামী ইসমাইল। জেলে পল্লীর চিরায়ত গৃহবধূ সুরমার এ জীবন কাহিনী নিয়ে কালের কণ্ঠে ‘অভাগিনী সরমা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দেখেবিস্তারিত পড়ুন

পদকে স্বর্ণ কম : আটকে গেল বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠান

বুধবার বেলা ১১টায় মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে দুই ক্যাটাগরিতে ২২ জন কর্মকর্তার হাতে পদক তুলে দেওয়ার কথা ছিল গভর্নরের। কিন্তু তুলনামূলক কম মানের সোনা দিয়ে তৈরি করায় বাংলাদেশ ব্যাংকের মেধাবী কর্মকর্তাদের স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে দেখা যায়, যে স্বর্ণ পদকগুলো তৈরি করা হয়েছে সেগুলো ২১ ক্যারেট মানের সোনা দিয়ে তৈরি। অথচ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছিল এগুলো ২২ ক্যারেট দিয়ে তৈরি করতে হবে। বিষয়টি জানাজানিবিস্তারিত পড়ুন

নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আবারও আগুন, বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আবারও আগুন দেওয়ার পৃথক দুটি ঘটনা ঘটেছে। এর মধ্যে, উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে ভুপেশ মাঝির বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে নিয়তি চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে চতুর্থ বারের মত হিন্দুরের বাড়িঘরে আগুন দেয়া হলো। শেষ আগুন দেয়ার ঘটনায় সেখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। নাসিরনগরে ভাইস চেয়ারম্যানের বাড়িতে ফের আগুন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার সন্ধ্যা প্রায় পৌনে ৭টায় নাসিরনগর উপজেলা সদরে উপজেলাবিস্তারিত পড়ুন

বিপিএল উন্মাদনা এবার চট্টগ্রামে

ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল উন্মাদনা এবার শুরু হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। আগামী ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংস এবং ঢাকা ডায়নামাইটসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রামের বিপিএল যুদ্ধ। এবারের বিপিএল নিয়ে তেমন কোনো প্রচারণা না থাকলেও এক ধরনের উন্মাদনা বিরাজ করছে চট্টগ্রাম ক্রীড়াপ্রেমীদের মাঝে। বিপিএলে টানা ছয় দিনে ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। প্রথম তিন দিন দুটি করে ম্যাচ, ২০ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে একটি ম্যাচবিস্তারিত পড়ুন

মোস্তাফিজের এমআরআই : সন্তোষজনক রিপোর্ট

লন্ডনে কাঁধে অস্ত্রোপচার করিয়ে আসার পর বিসিবির চিকিৎসকদের তত্বাবধানেই রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ফিজিও বায়েজেদুল ইসলাম আর চিকিৎসক দেবাশিষ চৌধুরী পুরোপুরি তত্বাবধানেই রেখেছেন তাকে। মোস্তাফিজ এখন রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। আস্তে আস্তে বোলিংও শুরু করেছেন। দিনে কয়েক ওভার বোলিংও করছেন তিনি। যে কারণে তাকে রাখা হয়েছে নিউজিল্যান্ড সফরের প্রাথমিক দলে। কিন্তু কাঁধে অস্ত্রোপচারের পর তার আসলে কী অবস্থা, কেমন হয়েছে ইনজুরির জায়গাটা? এসব জানার জন্য মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হসপিটালে এমআরআই স্ক্যানবিস্তারিত পড়ুন

বার্সার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার!

বছর তিনেক আগে সান্তোস ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান নেইমার। কাতালান ক্লাবটির হয়ে খেলে নিজেকে প্রমাণ করেছেন তিনি। দলটিতে নিজের অবস্থান শক্ত করেছেন। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষকে ঘায়েল করার মিশনে নামেন তিনি। বার্সার এই ত্রিফলা ফুটবল দুনিয়ায় পরিচিতি লাভ করেছে ‘এমএনএস’ নামে। এদিকে পেরুর কিংবদন্তী ফুটবলার টোয়েফিলো কুউবিলাস জানান, এই মুহূর্তে বার্সার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার। পেরুর হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই মিডফিল্ডার বলেন, ‘আমি নেইমারেরবিস্তারিত পড়ুন

তুচ্ছ ঘটনায় খেলোয়াড়কে গলাকেটে হত্যা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহাদাত (২০)নামে ফুটবল খেলোয়াড়কে গলাকেটে খুন করেছে বেলাল নামের এক বখাটে। এ সময় তার ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শাহাদাতের ভাই বক্কর, তার বন্ধু রিয়াজ (২২) ও ওসমান(১৮)। বুধবার সন্ধায় ছাগলনাইয়া কলেজ রোড়ে বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ওসমান জানান, বুধবার সকালে ছাগলনাইয়া কলেজ রোড়ের তারেক মেটালের কর্মচারী বেলাল এক রিকশাচালককে মারধর করলে শাহাদাতের বড় ভাই বক্কর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে বখাটে বেলালবিস্তারিত পড়ুন