শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পদকে স্বর্ণ কম : আটকে গেল বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠান

বুধবার বেলা ১১টায় মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে দুই ক্যাটাগরিতে ২২ জন কর্মকর্তার হাতে পদক তুলে দেওয়ার কথা ছিল গভর্নরের। কিন্তু তুলনামূলক কম মানের সোনা দিয়ে তৈরি করায় বাংলাদেশ ব্যাংকের মেধাবী কর্মকর্তাদের স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

অনুষ্ঠান শুরুর আগে দেখা যায়, যে স্বর্ণ পদকগুলো তৈরি করা হয়েছে সেগুলো ২১ ক্যারেট মানের সোনা দিয়ে তৈরি। অথচ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছিল এগুলো ২২ ক্যারেট দিয়ে তৈরি করতে হবে। বিষয়টি জানাজানি হয়ে গভর্নরের নজরে এলে সঙ্গে সঙ্গে তিনি পদক প্রদান অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন এবং তদন্ত কমিটি গঠন করে দেন।

পদক তৈরিতে দায়িত্ব পালনে কোনো কর্মকর্তার অবহেলা রয়েছে কি না, তা তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে প্রধান করে তদন্ত কমিটি করে দিয়েছেন গভর্নর ফজলে কবির। সুর চৌধুরী বলেন, আসলে এখানে আর্থিক কোনো অনিয়ম হয়নি। ২২ ক্যারেট মানের স্বর্ণ দিয়ে পদক তৈরির কথা ছিল, সেখানে ২১ ক্যারেট দিয়ে তৈরি করা হয়েছে। ওজনে প্রতিটি পদক ১২ গ্রাম হওয়ার কথা ছিল, তৈরি হয়েছে প্রায় ১৩ গ্রামের।

অর্থাৎ ২২ ক্যারেটের ১২ গ্রাম সোনা দিয়ে একটি পদক তৈরি করতে যে খরচ হত, সেই একই পরিমাণ টাকা দিয়ে ওজনে একটু বেশি প্রায় ১৩ গ্রামের পদক তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক কাজের পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ পুরস্কারের জন্য দুই ক্যাটাগরিতে ২২ জন কর্মকর্তাকে মনোনীত করা হয়। গত বছরের ১১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৬৬তম সভায় তাদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের দেওয়া সম্মাননা পদকে সোনায় কারসাজির ঘটনা দেশজুড়ে সমালোচিত হয়েছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে