Archives
now browsing by author
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু
রাজধানীর বাড্ডার ডিআইটি রোডের একটি ভবনের নিচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ শান্তা (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (০২জুন) দুপুর ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা গেছে, শান্তা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নামিতের চর গ্রামের আব্দুল আজিজ মিয়ার মেয়ে। বর্তমানে স্বামীর সাথে মেরুল বাড্ডায় স্বামীর সাথে ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ওবিস্তারিত পড়ুন
হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ


যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বড় হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ। নিজেদের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৬২ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। শনিবার (১ জুন) নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে রিঝভ পন্থের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে ভারত। পন্থ ৩২ বলে করে ৫৩ রান। এছাড়া সুর্যকুমার যাদব ১৮ বলে ৩১, হার্দিক পান্ডে ২৩বিস্তারিত পড়ুন
ফাইনালে হেরে কাঁদলেন রোনালদো


কিংস কাপের ফাইনাল ম্যাচে শুক্রবার রাতে আল নাসরকে হারিয়েছে আল হিলাল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ গোলে সমতায় ছিল ম্যাচ। টাইব্রেকারে ৫–৪ গোলে জিতে যায় আল হিলাল। তবে ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে গেছে রোনালদোর কান্নায়। ম্যাচ শেষে দলের হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে। তিনি দারুণ এক মৌসুম কাটালেও দলগত কোনো অর্জন নেই আল-নাসরের। সেটিই হয়তো রোনালদোকে পোড়াবে বেশি। আলেকসান্দার মিত্রোভিচের গোলে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায়বিস্তারিত পড়ুন
সফলতা না আসা পর্যন্ত বিএনপির লড়াই চলবে: ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতদিন সফলতা না আসবে ততোদিন দলটি আন্দোলন চালিয়ে যাবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সভায় তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, আওয়ামী লীগের দুর্নীতির কারণে বাংলাদেশে ৭৪-এ দুর্ভিক্ষ হয়েছিল। তখন লাখো মানুষ না খেয়ে মারা গেছেন। এই সরকারের বিরুদ্ধে লড়াই সাধারণ লড়াই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বিএনপিকে। অস্ত্র-গুলির বিরুদ্ধে লড়াই করতেবিস্তারিত পড়ুন
টাকা তুলে বেনজীর বিদেশে পালিয়েছেন কিনা জানা নেই: কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিদেশে পালিয়ে গেছেন কি না তা জানা নেই। তিনি বলেছেন, যারা দুর্নীতি করেছে সবার তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে। দুর্নীতিবাজরা বিচারের আওতায় আসছে। সাংবাদিকদের সঙ্গে শুক্রবার (৩১ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী। বিএনপি নাকি আজিজ ও বেনজীরের মতো দুর্নীতিবাজদের তালিকা করছে- এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুলবিস্তারিত পড়ুন
বিএনপির কর্মসূচি দমনে বেনজীর-আজিজ পুরস্কৃত হন: রিজভী


পুলিশের সাবেক মহাব্যবস্থাপক (আইজিপি) বেনজীর আহমেদ ও সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ বিএনপির সব কর্মসূচি দমন করায় পুরস্কৃত হন বলে বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার (৩১ মে) সকালে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘সাবেক সেনাপ্রধান ও পুলিশপ্রধান যে মাফিয়াতন্ত্রের সঙ্গে যুক্ত, জনগণ তার প্রমাণ পেয়েছে। বেনজীরের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আর আজিজের দায়িত্ব সেনাবাহিনীর। তাহলে আপনাদের দায়িত্ব কোথায়? রিজভীবিস্তারিত পড়ুন
বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার: পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব


বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সরকারি দায়িত্বে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। আন্তোনিও গুতেরেস বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এবং সেই কারণেই আমরা বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বিবেচনা করি।’ জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য গভীরবিস্তারিত পড়ুন
গাড়ি রং করা কোনো সমাধান না: সেতুমন্ত্রী


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লক্কড়ঝক্কড় গাড়ি রং নয়, আমি চাই ফিটনেস। গাড়ি রং করা কোনো সমাধান না। প্রথম প্রয়োজন ফিটনেস। জীর্ণ-শীর্ণ গাড়িগুলোর দিকে তাকানো যায় না। বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভবনে ঈদুল আজহা উপলক্ষে এক বৈঠকে এ কথা বলে তিনি। সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী ও বিআরটিসির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারকে সিটি কর্পোরেশন, বিজিএমইএসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের সঙ্গে সমন্বয়বিস্তারিত পড়ুন
বিশালসংখ্যক মানুষ দারিদ্রসীমার নিচে রয়েছে : শেখ হাসিনা


আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাপ-আলোচনার মাধ্যমে সব কিছু সমাধান করতে চাই। বিশ্বের এক বিশালসংখ্যক মানুষ এখনো দারিদ্রসীমার নিচে রয়েছে। কোটি কোটি মানুষ দু’বেলা খাবার পায় না, শিশুরা শিক্ষা পায় না, শিক্ষার আলো থেকে বঞ্চিত। যারা অস্ত্র তৈরি ও অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
পশ্চিমাদের ভয়াবহ পরিণতির বার্তা দিলেন প্রেসিডেন্ট পুতিন


ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে টানা দুই বছরেরও বেশি সময় ধরে। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। ইউক্রেনীয় বাহিনী পশ্চিমাদের দেওয়া বিভিন্ন অস্ত্র রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহার করছে। ইউক্রেন অবশ্য এসব অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরেও হামলা চালাতে চায়। এমন অবস্থায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে তার পরিণতি হবে গুরুতর। বুধবার ( ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছেবিস্তারিত পড়ুন













