Archives
now browsing by author
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স


স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত তার দেশ। এর আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড। একই দিনে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন ও নরওয়েও। এই তিন দেশের স্বীকৃতি দেওয়ার পরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ‘সম্পূর্ণ রূপে প্রস্তুত’ বলে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হাফিজুরেরও নিয়োগ বাতিল


প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমানেরও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। জানা গেছে, বুধবার (২৯ মে) সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী হাফিজুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো। গাজী হাফিজুর রহমান ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালে তিনি প্রধানমন্ত্রীর এপিএস-২ নিয়োগ পান। চলতি বছরের ২৮ জানুয়ারি হাফিজুরকে আবারও প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন
ভোটগ্রহণ শেষে চলছে গণনা


তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা। ইসি জানায়, তৃতীয় ধাপের নির্বাচনে মোট ১১২টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। তবে মামলা জটিলতা ও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২৫ উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে। সে হিসাবে আজ ৮৭ উপজেলায় ভোট চলছে। তৃতীয় ধাপে ৮৭ উপজেলার মধ্যে ১৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকিগুলোতে ব্যালটে ভোট দেন ভোটাররা। ইসির তথ্যবিস্তারিত পড়ুন
বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে চায় ভারত


বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালাতে চায় ভারত। পরীক্ষামূলক ট্রেনযাত্রার প্রস্তাব দিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। বাংলাদেশ রেলওয়ের ভাষ্য, এর মাধ্যমে আদতে ট্রানজিট চাইছে তারা। রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি, প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে বিষয়টি চূড়ান্ত হতে পারে। বাংলাদেশ রেলওয়ের লাভ-লোকসান এবং দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশ-ভারত পাঁচটি রুটে ট্রেন চলে। তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকিবিস্তারিত পড়ুন
আটোয়ারীতে দুই দিনব্যাপি দুর্নীতি বিরোধী কর্মসুচি পালন


রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে দুই দিনব্যাপি দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা, স্কুল বিতর্ক প্রতিযোগিতা, র্যালি, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ কর্মসুচি পালন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর সহযোগিতায় এবং আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রোববার ( ২৬ মে) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলারবিস্তারিত পড়ুন
এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ


এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে চলতি বছরের মার্চে ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় ৪১.২৭ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মার্চে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ১৬ হাজার ৪৮২ কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের মার্চে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ হয়েছিল ১১ হাজার ৬৬৭ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, আগের বছরের তুলনায় আমানত ও রেমিট্যান্স প্রবাহও যথাক্রমে ১৬.৫২ শতাংশ ও ২৩.১১ শতাংশ বেড়েছে। ব্যাংকাররা জানান, এজেন্ট ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান প্রসারের ফলে গ্রামীণ পর্যায়েবিস্তারিত পড়ুন
সরকার সবসময়ই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে দাবি জানিয়েছেন, তাতে সমর্থনের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, আইসিসির চিফ প্রসিকিউটর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে দাবি জানিয়েছেন, তা আমরা সমর্থন করি। ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন মানবতার শত্রুতে পরিণত হয়েছেন। তিনি এত দূর গিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের কথাও শুনছেন না। শুক্রবার (২৪ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিতবিস্তারিত পড়ুন
ফের আশ্রয়কেন্দ্রে ইসরাইলের বোমা হামলা, নিহত ৩৫


ফিলিস্তিনি ভূখণ্ডের রাফাহর কাছে বাস্তুচ্যুতদের জন্য নির্মিত একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে এ তথ্য জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর । মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিম রাফাহর তেল আল-সুলতান এলাকায় এই হামলা চালানো হয়। সেখানে শহরের পূর্বাঞ্চল থেকে অনেকে পালিয়ে যাওয়ার পর হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছিল। দুই সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করেছিল ওইবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে


প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম শেষ করেছে। আর দুই ঘণ্টার মধ্যেই এটি প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও পাঁচ থেকে ছয় ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি গতকাল রোববার রাত আটটার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে। এরপর উপকূল থেকে শুরু করে সারা দেশে বৃষ্টি শুরু হয়। সোমবার সকাল ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে সারাদেশে বৃষ্টি হতে পারে


প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে সারাদেশে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। দেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবারও দেশের অনেক জায়গায় বৃষ্টি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এ ঘূর্ণিঝড় রোববার রাতে উপকূলে আঘাত হেনেছে। রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এর প্রভাবে উপকূলীয়বিস্তারিত পড়ুন













