Archives
now browsing by author
এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ


এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে চলতি বছরের মার্চে ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় ৪১.২৭ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মার্চে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ১৬ হাজার ৪৮২ কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের মার্চে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ হয়েছিল ১১ হাজার ৬৬৭ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, আগের বছরের তুলনায় আমানত ও রেমিট্যান্স প্রবাহও যথাক্রমে ১৬.৫২ শতাংশ ও ২৩.১১ শতাংশ বেড়েছে। ব্যাংকাররা জানান, এজেন্ট ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান প্রসারের ফলে গ্রামীণ পর্যায়েবিস্তারিত পড়ুন
১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য পূরণে ব্যর্থ হলে বিশ্বের পরিণতি হবে ভয়াবহ – পরিবেশমন্ত্রী


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে এর পরিণতি ভয়াবহ হবে। বিশ্বব্যাপী নির্গমনের ৮১ শতাংশের জন্য এ২০ দেশগুলো দায়ী। উন্নত দেশগুলো নিঃসরণ বন্ধ করেই উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে পারে। যতক্ষণ না আমরা ডি-কার্বনাইজ করি, আমরা অভিযোজন এবং প্রশমন ব্যবস্থার ক্ষেত্রে যা কিছু করার চেষ্টা করি, তা যথেষ্ট হবে না। ২২ মে নেপালের কাঠমান্ডুর চন্দ্রগিরি হিল রিসোর্টে অনুষ্ঠিত পর্বত,বিস্তারিত পড়ুন
রাইসির জানাজায় তেহরানে জনসমুদ্র, ইমামতি করলেন খামেনি


হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানাজায় ইমামতি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বুধবার (২২ মে) রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। ইরানের সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাইসি ও তার সফরসঙ্গীদের জানাজায় হাজারো মানুষ কালো পোশাক পরে অংশ নিয়েছেন। জানাজা শেষে তার কফিন ছুয়ে শোক প্রকাশ করেছেন অসংখ্য মানুষ। তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজা শেষে কফিন নিয়ে আজাদি চত্বরে শোকযাত্রা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে যারা বিজয়ী


দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও একচেটিয়া জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ১৫৬ উপজেলার মধ্যে ১৩৬টিতে জিতেছেন দলটির নেতারা। এ ছাড়া বিএনপির বহিষ্কৃত ছয় নেতা, কৃষক শ্রমিক জনতা লীগের এক, জাতীয় পার্টির (জেপি) এক (পদত্যাগী), আঞ্চলিক দল থেকে দুই ও বাকিগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ: ঢাকার সাভারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব ও ধামরাইয়ে ঢাকা জেলা যুবলীগের সাবেক নেতা আবদুল লতিফ; গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
ভোটের দিনেও বচ্চনরা আলাদা, ঐশ্বরিয়া একাই ভোট দিলেন


বলিউডের অন্যতম তারকা জুটি ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনা চলছে নেটদুনিয়ায়। নানা ঘটনায় বারবার উঠে আসছে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার হয়তো কোনো সমস্যা চলছে। ভক্তরা যখন জানার ইচ্ছায় মুখিয়ে রয়েছেন যে ঠিক কেমন সম্পর্কে রয়েছেন প্রিয় এ জুটি। ঠিক তখনই দেখা গেলো লোকসভা নির্বাচনেও ভাঙা হাত নিয়ে একাই ভোট দিতে এলেন ঐশ্বরিয়া। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, গণতন্ত্রের উৎসবেও একসঙ্গে পাওয়া গেল না বচ্চন পরিবারকে। এদিনও আলাদা এলেন ঐশ্বরিয়া। দেখা নেইবিস্তারিত পড়ুন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অধীন সকল অধিদপ্তর ও সংস্থার অংশগ্রহণে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) ঢাকার বিজয়নগরস্থ শ্রম ভবনের সভাকক্ষে এই শোকেসিং হয়। শোকেসিংয়ে ইনোভেশন টিমের এক্সপার্টরা প্রদর্শিত উদ্ভাবনী উদ্যোগগুলোর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ উপস্থাপন করেন। বিশেষ করে ডিজিটাইজেশন, ইনোভেশন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রস্তাবিত উদ্যোগসমূহের অবদান, নাগরিকদেরকে সেবাপ্রদানে সময় ও খরচ হ্রাস ইত্যাদি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপিবিস্তারিত পড়ুন
ডেসকোর প্রিপেইড রিচার্জ সেবা বিঘ্নিত হবে ২ দিন


রাজধানীতে বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকোর সিস্টেম আপগ্রেডেশনের জন্য প্রিপেইড মিটার রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হবে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশন কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত প্রিপেইড রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে। আপনার স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রিপেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানানো যাচ্ছে। সাময়িক অসুবিধার জন্য ডেসকোবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্ট ডুকতে না দেওয়া, এজেন্টদের আটকে রেখে মারধর, হুমকি-ধামকি সহ জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্যের লোকজন দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া। সেই সাথে তিনি এই নির্বাচন মেনে নিতে পারছেন বলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট দাবী করেছেন। মঙ্গলবারবিস্তারিত পড়ুন
খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড


খুলনার ফুলতলা উপজেলার দুটি ভোট কেন্দ্রের তিনটি বুথে ব্যালট বই ছিনিয়ে নিয়ে গণসিল মারার অভিযোগ পাওয়া গেছে। পরে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ঐ ভোট বাতিল করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন মহিলাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে ফুলতলা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে নিরূত্তাপ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ভোটারের লম্বা লাইনও চোখে পড়েনি। ভোটগ্রহণবিস্তারিত পড়ুন
এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়


আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগঞ্জ দুই উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক গননাকৃত ফলাফলের ভিত্তিতে বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় আনারস প্রতীকে স্থানীয় এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের বোন জামাই ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মামুনুর রশিদ অন্য দিকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় আনারস প্রতীকে জেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ আরাফাত বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরবিস্তারিত পড়ুন













