শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

প্রবাসে ও দেশে কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবন মান নিশ্চিতে  নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। বৃহস্পতিবার (২৩ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এর প্রতিনিধিদের সঙ্গে সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান। এ সময় পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের চেয়ারপার্সন তানভীর শাকিল জয় এমপি, সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

আরও এক হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

বাংলাদেশ সিরিজ শুরু করেছিল  হার দিয়ে । এরপর শঙ্কা ছিল সিরিজ খোয়ানোর। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচের জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। তবে সেই শঙ্কাকে সত্যি করে এক ম্যাচ আগেই সিরিজ হারলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৬ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র।বিস্তারিত পড়ুন

সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার আমি পক্ষপাতী নই : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সাংবাদিকেরা বিভিন্ন উৎস থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে সেটা বিতরণ করেন৷ তাতে করে আমরা যারা দায়িত্বে আছি, তারা সতর্ক হওয়ার একটা সুযোগ পাই। ভুল ত্রুটি নিরূপণ করার একটা সুযোগ পাই। কখনো কখনো হয়তো বিভিন্ন খবরাখবর এমনভাবে উপস্থাপন হয়, যা অতিরঞ্জিত। যেখানে হয়তো সত্য তথ্যকে বিকৃত করে উপস্থাপন করে৷ এরকম বিষয়কে আমরা নিরুৎসাহিত করি। আমি মনে করি, সাংবাদিকদের পক্ষবিস্তারিত পড়ুন

এমপি আনারের মূল হত্যাকারী আমানুল্লাই চরমপন্থি শিমুল ভূঁইয়া

শিমুল ভূঁইয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মূল হত্যাকারীর নাম।তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা।আমানুল্লাহ তার ছদ্মনাম। বৃহস্পতিবার (২৩ মে) মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। মিন্টো রোডে নিজ কার্যালয়ে বৃহস্পতিবার (২৩ মে) সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।  ডিবিপ্রধান বলেন, এমপি আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন 

যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনের তারিখ ঘোষণা করেই প্রচারণায় নেমে পড়েছেন। লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারও থেমে নেই। দুই নেতাই ভোটারদের নিজ নিজ দলে ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করছেন।  দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হয়েছে । আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। ২০২৫ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, চলতি বছরেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী পদে জোর প্রচারণা শুরু করেছেন কনজারভেটিভ পার্টির ঋষিবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের জামিনের ৪ জুলাই পর্যন্ত মেয়াদ বাড়লো

৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় জামিনের মেয়াদ ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টার দিকে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবীসহ সংশ্লিষ্টরা। গত ২৮ জানুয়ারি মামলার রায় চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন মামলারবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় গাজার মসজিদে ১০ শিশুসহ নিহত ১৬

গাজায় একটি মসজিদে ইসরাইলি হামলায় ১০ শিশুসহ অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৩ মে) এ তথ্য জানিয়েছে ।  প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত নারী ও শিশু। ইসরাইলি হামলা থেকে বাঁচতে তারা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। এই মসজিদটিতে পবিত্র কোরআন শিক্ষার একটি স্কুলও আছে। এতে বলা হয়, গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। একপর্যায়ে তারা উত্তর গাজার ফাতিমা আল-জাহরা মসজিদে হামলা চালায়। এতে ১০ শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন।বিস্তারিত পড়ুন

ডিসি-ইউএনওর জন্য ২৬১ গাড়ি কেনা হচ্ছে

অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নতুন গাড়ি কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চূড়ান্ত অনুমোদন মিলেছে। চলমান আর্থিক সংকটের মধ্যেই জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য প্রায় ৩৮১ কোটি ৫৮ লাখ টাকায় ২৬১টি নতুন জিপ গাড়ি কেনা হচ্ছে।  বর্তমানেও আর্থিক সংকটে রয়েছে সরকার। এ জন্য সরকারের পক্ষ থেকে ব্যয় সংকোচনের নীতি ঘোষিত রয়েছে। ফলে অধিকাংশ ক্ষেত্রে বন্ধ রয়েছে সরকারি যানবাহন কেনা। এর মধ্যেই এসব গাড়ি কেনা হচ্ছে।বিস্তারিত পড়ুন

দেওয়ানগঞ্জে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ নারী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। এছাড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ। মঙ্গলবার (২১মে) ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজারবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় ও খুনের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যা মিশনে অংশ নেওয়া বাংলাদেশি ছয়জনের মধ্যে মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) হিসেবে চিহ্নিত হয়েছেন আক্তারুজ্জামান শাহীন। তবে শাহীনকে নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল। তিনি আনারের ঘনিষ্ঠ বন্ধু ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুল ইসলাম সেলিমের আপন ছোট ভাই। অগাধ বিত্তের মালিক শাহীন এলাকায় সবার কাছে এক রহস্য চরিত্র। শাহীনের তিন ভাই ওবিস্তারিত পড়ুন