Archives
now browsing by author
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা


পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিন তাদের বিলুপ্তি ঘটবেই। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো কোনো সময় গণবিলুপ্তি ঘটেছে। যাকে ‘মাস এক্সটিঙ্কশন’ বলা হয়ে থাকে। সহজভাবে বলতে গেলে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মহাকাশের গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়ে বহু প্রজাতির বিলুপ্তি ঘটালে তাকে ‘মাস এক্সটিঙ্কশন’ বা গণবিলুপ্তি বলে। পৃথিবীতে এ পর্যন্ত পাঁচবার এরকম বিপর্যয় ঘটেছে যা গ্রাস করেছিল গোটা প্রাণিকুলকে। এতে অধিকাংশ স্থলপ্রজাতি বিলুপ্ত হয়ে যায়।বিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি


মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাত হতে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন বিজিপি ও সেনা সদস্যকে অবশেষে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে দু’দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে ইমিগ্রেশন ও যাচাই-বাছাই কার্যক্রম শেষে কক্সবাজার শহরের নুনিয়াছড়াস্থ বিআইডব্লিটিএ ঘাটে তাদের হস্তান্তর করা হয়। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে টাগবোটে করে তাদের তুলে দেওয়া হয় গভীর সাগরে অবস্থানরত মিয়ানমারের জাহাজে। বুধবার দুপুরে ১৭৩ বাংলাদেশি বন্দীকে নিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা


বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের ৭২ কর্মকর্তা চাকরি ছেড়েছেন। এরমধ্যে বাংলাদেশ ব্যাংকের ৫৭ জন কর্মকর্তা এবং দুদকের ১৫ জন কর্মকর্তা আছেন। গুরুত্বপূর্ণ এই দুই প্রতিষ্ঠানের বড় সংখ্যক কর্মকর্তা চাকরি ছাড়ায় নানা আলোচনা শুরু হয়েছে। প্রতিষ্ঠান দুটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) অন্য চাকরিতে যোগ দেওয়ার জন্য এসব কর্মকর্তা চাকরি ছেড়েছেন। কারো কারো অন্য কারণও আছে। কেন্দ্রীয় ব্যাংকের পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- একজন উপপরিচালক ও একজন অফিসার। বাকি ৫৫ জন সহকারীবিস্তারিত পড়ুন
যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি


চট্টগ্রাম বিভাগে টানা দুই দিন এবং সিলেট বিভাগে টানা তিন দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টায় দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহ:বিস্তারিত পড়ুন
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত


বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন। আজ রোববার (২৮ এপ্রিল) সকালে জেলার রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী রেমাক্রি ইউনিয়নের দুর্গম বাকলাই এলাকায় তাঁদের লাশ পড়ে ছিল। আজ রোববার দুপুরে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আজ রোববার সকালে রুমাবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন তুরস্কের প্রেসিডেন্ট


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আগামী ৯ মে নির্ধারিত হোয়াইট হাউস সফর স্থগিত করেছেন।সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্টের সময়সূচি পরিবর্তনের ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র শুক্রবার বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে এরদোগানকে স্বাগত জানাতে চায় হোয়াইট হাউস। কিন্তু আমরা এখনো সময়সূচি ঠিক করতে পারিনি। এরদোগান ও বাইডেন ইসরাইলের যুদ্ধ, প্রতিরক্ষা সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনাবিস্তারিত পড়ুন
তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী


শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কোনো জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে গেলে, বন্ধ হবে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। রোববার (২৮ এপ্রিল) ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বেলুন ও পায়রা উড়িয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কোথাও বেশি গরম আছে মানেই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে; এটার কোনো মানে নেই। কিছু হলেই প্রথমেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, এ ধারনা রাখা চলবে না।বিস্তারিত পড়ুন
ঢাকাতে রাত ১১টার পর মহল্লার চা দোকান বন্ধের নির্দেশ


ঢাকায় রাত ১১টার পর মহল্লার সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে থানা পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ ছাড়া সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে কোনো মহল যাতে রাজধানীতে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য মাঠপর্যায়ের পুলিশকে সতর্ক থাকতে বলেছেন তিনি। আজ রোববার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নিদের্শনা দেন।বিস্তারিত পড়ুন
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর


থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৬ এপ্রিল) ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক ব্যবসায়িক সভায় তিনি এ আহ্বান জানান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট থাই ব্যবসায়ীরা, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল হাই, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোরবিস্তারিত পড়ুন
১১ মের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী মে মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে। এ তিন দিনের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া ফল প্রকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি চাওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তপন কুমার বলেন, ‘ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ-সংক্রান্তবিস্তারিত পড়ুন













