রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত ২৩ জন ক্রু সদস্য নিয়ে দেশের পথে রওনা হয়েছে। জাহাজটি মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোরে সংযুক্ত আরব আমিরাত বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। ওই বন্দর থেকে প্রায় ৫৬ হাজার টন চুনাপাথর জাহাজে বোঝাই করা হয়েছে।  জাহাজের কয়েকজন ক্রু জানান, আমদানির জন্য চুনাপাথর বোঝাই শেষ হওয়ার পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সময় দিবাগত রাত ২টার দিকে মিনা সাকার বন্দর ছেড়ে যায়। মুক্তির পরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বিমানটি । সফর চলাকালীন ২৬ এপ্রিল থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে (প্রধানমন্ত্রীর কার্যালয়) দ্বিপাক্ষিক আলোচনা করেন শেখ হাসিনা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে পাঁচটি দ্বিপক্ষীয়বিস্তারিত পড়ুন

কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠানিক কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই। মঙ্গলবার সচিবালয়ে মহান মে দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ দাবি করেন। প্রতিমন্ত্রী বলেন, ‘অপ্রাতিষ্ঠানিক খাতে একজন কাজের ছেলে রেখেছেন বা মেয়ে রেখেছেন। গরিব ঘরের সন্তানকে গ্যারেজে কাজ শেখানোর জন্য দিয়েছেন, পরবর্তী সময়ে সে হয়তো পরিবারের হাল ধরবে। এরকম অনেক ব্যাপার আছে। এ ক্ষেত্রে হস্তক্ষেপ নিলেও অনেক সময় বন্ধ করা সম্ভব হয় না। প্রতিষ্ঠানিক কর-কারখানায়বিস্তারিত পড়ুন

ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনসহ সকল তেলের মূল্যবৃদ্ধি

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। এ হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। মে মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে এক টাকা। পেট্রল ও অকটেনের দাম বেড়েছে লিটারে আড়াই টাকা। জ্বালানি তেলের নতুন দাম মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জ্বালানিবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর তিন কর্মকর্তা নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ক্যারোলিনার শার্লট শহরে বন্দুক হামলা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এক ব্যক্তিকে আটক করতে গিয়েই এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির পুলিশ জানিয়েছে, এই হামলায় দুই বন্দুকধারী জড়িত ছিল। একজন সন্দেহভাজন হামলাকারীকে একটি ব্যারিকেডেড বাড়ির সামনের উঠানে মৃত অবস্থায় পাওয়া গেছে। গোলাগুলি ও বন্দুক হামলার এই ঘটনাবিস্তারিত পড়ুন

এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে অনেক আগেই দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন শাকিব খান। তবে এখনও মাঝেমধ্যেই বিভিন্ন মিডিয়ায় শাকিবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন দুই নায়িকাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে দাম্পত্য জীবনের অনেক খুঁটিনাটি ফাঁস করেছেন বুবলী। যা নিয়ে বর্তমানে দর্শকমহলে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছে। অন্যদিকে, বিচ্ছেদের দুই অধ্যায় কাটিয়ে অভিনয় নিয়েই ব্যস্ত শাকিব। সঙ্গে পালন করছেন দুই সন্তান আব্রাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব। এবারে নতুনবিস্তারিত পড়ুন

বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি

ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্যজীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেই আলোচনার সূত্রপাত। এবার সেই বুবলীকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি। ঈদের একটি অনুষ্ঠানে বুবলী জানান―শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি। সময় নিচ্ছেন তারা। তবে আলাদা থাকছেন। মূলত ছেলে বীরের কথা ভেবে সময় নিচ্ছেন তারা। এছাড়াও তিনি বলেন, শাকিবের বাসায় গেলেবিস্তারিত পড়ুন

হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন । তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত ১১টিতে জামিন পেয়েছেন তিনি। বাকি মামলাগুলোতেও জামিন আবেদনের প্রক্রিয়া চলছে। মামুনুল হক যেন এসব মামলায় জামিন পান সে বিষয়ে সহযোগিতা করতে সরকারও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। সোমবার (২৯ এপ্রিল) সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আশা করা যাচ্ছে খুববিস্তারিত পড়ুন

মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় ১৮ দি‌ন ধ‌রে অব্যহত র‌য়ে‌ছে তীব্র থে‌কে অ‌তি তীব্র তাপমাত্রা। আজ সোমবার (২৯ এপ্রিল) চল‌তি মৌসু‌মের সব রেকর্ড ভে‌ঙ্গে চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ উ‌ঠে‌ছে ৪৩ ডিগ্রী ‌সেল‌সিয়া‌সে। এখানে বাতাসে বই‌ছে আগুনের হল্কা। সোমবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার স‌র্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ০ (শূণ্য) ডিগ্রী সেল‌সিয়াস ‌রেকর্ড করা হ‌য়ে‌ছে। এ সময় বাতা‌সের আদ্রতা ছিল ১৩ শতাংশ। বাতা‌সে জলীয় বা‌ষ্পেন প‌রিমাণ অ‌নেক বেশী থাকায় ভ্যাপসা গরম অনুভূত হ‌চ্ছে ব‌লে জানান চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়াবিস্তারিত পড়ুন

রাত ৮টার পর শপিং মল বন্ধের নির্দেশনা

তাপপ্রবাহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে রাত ৮টার পর শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ছাড়া গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সত্ত্বেও চলমান দাবদাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রদানে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করছে এবং একইসাথে গ্রাহকদের আরও পরিমিতবিস্তারিত পড়ুন