রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার

নারায়নগঞ্জ গার্লস কলেজের ১ম বর্ষের ছাত্রী ইরিনা জাহান রিমি (২২) এলাকার দুর্বৃত্ত ও প্রভাবশালী ব্যাক্তি মোমেন ও তার সহযোগীদের হাতে যৌন হয়রানি সহ শারীরিক ও মানষিক ভাবে  লাঞ্চনার শিকার হন। গত ২২ ডিসেম্বর ২০২২ কলেজে যাওয়ার পথে আনুমানিক ১০.০০ টার সময় মোমেন ও তার সহযোগীগন ইরিনাকে জোর করে তুলে নেয়ার প্রচেষ্টা চালায়। এ সময় ইরিনার চিৎকারে এলাকাবাসী চারিদিক থেকে ছুটে আসলে মোমেন ও তার সহযোগীগন নিজেদের নিয়ে আসা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান।বিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও ১৫ দিন বাড়তে পারে

করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় স্কুল-কলেজে আরও ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। আগামী মঙ্গলবারের (২৫ আগস্টের) পর এ বিষয়ে ঘোষণা দেয়া হবে। নতুন করে আরও ১৫ দিন ছুটি বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিরিক্ত সচিব সোমবার (২৪ আগস্ট) বলেন, আগামী ৩১ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ছুটি শেষ হবে। ছুটি শেষবিস্তারিত পড়ুন

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সুনামি, ইন্দোনেশিয়ায় নিহত ৬২

ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকা ‘বানতেন’-এর একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে সমুদ্রের তলদেশে ভূমিধস থেকে সৃষ্ট সুনামিতে এখন পর্যন্ত ৬২ জন নিহত হয়েছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বানতেন’ প্রদেশের সেরাংয়ে সুনামির আঘাতে আরো দুজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৮৪ জন। আর ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, সুনামিতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। সেরাং ছাড়াও সুনামির আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যানডেংলাং ও দক্ষিণ লাম্পুংবিস্তারিত পড়ুন

ফিজিতে ৮.২ মাত্রার ভূমিকম্প

ফিজি ও টোঙ্গা দ্বীপপুঞ্জের নিকটবর্তী প্রশান্ত মহাসাগর অঞ্চলে ৮ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তবে সাগরের অনেক গভীরে কম্পন সৃষ্টির ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার ওই ভূকম্পন হয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সেন্টারও (টিডব্লিউসি) জানায়, অনেক গভীরে আঘাত হানার ফলে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সৃষ্টির আশঙ্কা নেই। ৩৪৭ দশমিক ৭ মাইলবিস্তারিত পড়ুন

ভ্রমণের সময় যা যা মনে রাখা দরকার

ঘুরতে ভালোবাসে না এমন মানুষ বোধ হয় কমই আছেন। রোজকার একঘেয়ে জীবন থেকে ছুটি নিয়ে মাঝেমধ্যে অন্য কোথাও হারিয়ে যেতে কার না ভালো লাগে? কিন্তু এই হারিয়ে যাওয়ার মাঝেও মানতে হয় কিছু নিয়ম। থাকছে দলগত ভ্রমণের জন্য ট্রাভেল ইটিক্যুইটির সৌজন্যে কিছু টিপস। যা করবেন ১. সহযাত্রীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব রাখুন। টিকেট কেটেছেন বলে পুরো জায়গা দখল না করে পাশেরজনকেও ঠিকঠাক বসার সুযোগ দিন। ২. যে জায়গায় ভ্রমণে যাচ্ছেন, সেখানকার সংস্কৃতির প্রতিবিস্তারিত পড়ুন

খাওয়ার টেবিলে বাচ্চাদের আদবকায়দা

শিশুদের প্রথম স্কুল তার ঘর। আর ঘরেই সে প্রথম শেখে বিভিন্ন আদবকেতা। অনেক শিশুই খাওয়ার সময় দুই হাত মাখিয়ে ফেলে বা খেতে বসে জামা-কাপড়ে দাগ লাগায়। অনেকে আবার কোন চামচটি কোন খাবার খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করবে বুঝে উঠতে পারে না। তাই শিশুকে টেবিলে খাবার আদবকেতা শেখানো প্রয়োজন। শিশুদের খাবার টেবিলের আদবকেতা নিয়ে কিছু পরামর্শ দিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা। বসা চার পাঁচ বছর বয়স থেকে শিশু মোটামুটি আধাঘণ্টা স্থিরভাবে বসতে পারে।বিস্তারিত পড়ুন

আপনি ফেসবুক ব্যবহার করেন, নাকি ফেসবুক আপনাকে

ফেসবুককে বলা হয়ে থাকে ডিজিটাল প্রোফাইল। বাস্তব জীবনের মতো ফেসবুকেও ফুটে ওঠে আপনার ব্যক্তিত্ব। তাই বাস্তব জীবনে ব্যক্তিত্ব ধরে রাখতে আমরা যতটা সচেতন, ফেসবুকেও ঠিক ততটাই সচেতন হওয়া উচিত। আজকাল ফেসবুকে অনেকের ব্যক্তিগত জীবনের প্রভাব লক্ষ করা যায়। কেউ কেউ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা যা করেন, তার খতিয়ান দেন ওই ফেসবুকে। কিন্তু আপনি কি জানেন, আপনার এই একান্ত ব্যক্তিগত বিষয়গুলো আপনারই কিছু বন্ধুর বিরক্তির কারণ হয়েবিস্তারিত পড়ুন

ব্যক্তিগত আলোচনা অফিসে সমীচীন নয় কেন

অফিসে কাজের ফাঁকে ফাঁকে সহকর্মীদের সঙ্গে একটু হাসিঠাট্টা চলবে না, তা কি হয়? বরং এর ফলে কাজের মধ্যে একঘেয়ামি বা ক্লান্তিবোধ দূর হয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ জমা দেওয়া, মিটিং, বসের তাড়া সবকিছু মিলিয়ে অফিসে থাকে চূড়ান্ত ব্যস্ততা। এত সবের মাঝে কিছুটা স্বস্তি এনে দেয় সহকর্মীদের সঙ্গে সামান্য আড্ডা। আর এ আড্ডার মেজাজে সবসময় কি আর অফিস বা কাজ সংক্রান্ত কথাবার্তা বলতে ভালো লাগে! তাই সময় এসে পড়ে ব্যক্তিগত জীবনের টুকিটাকিবিস্তারিত পড়ুন

ছুটিতে ঘুরে আসুন ‘শ্যামল বাংলা’

যানজটের এই নগরে সবাই যেন কম বেশি যন্ত্র মানব। সকালে ঘুম থেকে উঠার পর থেকে শুরু হয় জীবন সংগ্রাম। বাসা থেকে বের হওয়ার পর কাজে যেতে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়তে হয় যানজটে। কাজ শেষে বাড়ি ফেরার পথে আবারও যানজট, বাড়ি ফিরে খেয়েই ঘুম। এমন অবস্থা থেকে মানুষের মন আকুপাকু করলেও প্রশান্তির নিঃশ্বাস নেয়ার মতো তেমন কোনো জায়গা নেই। রাজধানীবাসীকে এমন অবস্থা থেকে একটু হতেই স্বস্তি দিতে পারে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকেবিস্তারিত পড়ুন

ঘ্রাণেই সতেজতা

কথায় আছে ঘ্রাণেই নাকি অর্ধ-ভোজন। কিন্তু ঘ্রাণে ভোজন হয় না। ঘ্রাণে পেট না ভরলেও মন ভরে। মানসিক চাপও কমায় ঘ্রাণ। গবেষণা এমনটাই বলছে। হাতের কাছেই মেলে এমন কিছু জিনিসের গন্ধ যা আপনাকে রাখতে পারে সতেজ ও প্রাণবন্ত। অফিসের কাজের চাপের ফাঁকেও এই গন্ধ দেবে মানসিক আরাম। আধুনিক গবেষণা বলছে, বেশ কিছু প্রাকৃতিক বস্তুর গন্ধ আমাদের মনকে সতেজ রাখতে সাহায্য করে। দেখে নিন সে সব কী কী আর সঙ্গে রাখুন এ সব।বিস্তারিত পড়ুন