রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে সাইফুল ইসলাম সাইফ (৩০) নামে এক সেনা সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালে নিলে তিনি মারা যান। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেডিকেল ইউনিটের সৈনিক পদে কর্মরত ছিলেন। ১০ দিনের ঈদের ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন তিনি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, রাতে পাশের দশমাইল বাজারবিস্তারিত পড়ুন

গরম শেষে প্রশান্তির বৃষ্টি

কয়েকদিন ধরে আকাশ ঠিকরে নামছে গা-জ্বলা তপ্ত রোদ, আর তাতে বইছে লু হাওয়া। গরমে মন, মাটি পুড়ে পুড়ে যেন ছারখার অবস্থা। কখন মিলবে বৃষ্টি? কখন জুড়াবে প্রাণ? বৃষ্টির জন্য এই অপেক্ষা অনেকটা রূপ নিয়েছিল প্রিয়জনের অপেক্ষার মতোই। যার পরশে উষ্ণ হৃদয় শীতল হয়ে যাবে মুহূর্তেই। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার আকাশ জুড়ে নেমে এলো সেই স্বস্তিুর বৃষ্টি। আর এই বৃষ্টির ছোঁয়াতেই কয়েকদিনের অসহ্য গরমের অসহনীয় বেদনা যেন মুহূর্তেই ভুলে যায় রাজধানীবাসী।বিস্তারিত পড়ুন

কাল হজ, মিনায় ৩০ লাখ মুসল্লি

সৌদি আরবে সোমবার পবিত্র হজ। এরই মধ্যে হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩০ লাখ মুসল্লি দুই টুকরো সাদা ইহরাম কাপড়ে শরীর ঢেকে সমবেত হয়েছেন তাঁবুর শহর মিনায়। কাল থেকেই ‘লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক’ ধ্বনিতে মুখর হয়ে উঠবে মক্কার আরাফাত ময়দান। এ বছর বাংলাদেশসহ বিশ্বের ১২২টি দেশের হজযাত্রীরা হজে অংশ নিচ্ছেন। তবে বাংলাদেশ থেকে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালনের কথা থাকলেও নানা জটিলতায় ৬০৬ জন আসতে পারেননি।বিস্তারিত পড়ুন

সমৃদ্ধ দেশ গঠনই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন : অর্থমন্ত্রী

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে পরিচিত করে গেছেন। তিনি স্বপ্ন দেখতেন শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী একটি দেশের। আজ আমরা উন্নত দেশের দ্বারপ্রান্তে। এ দেশকে সমৃদ্ধশালী একটি দেশে রূপান্তরিত করার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করা সম্ভব’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী এ কথাবিস্তারিত পড়ুন

মাঝে প্রতিরোধ গড়ে ভারত, শুরুটা ছিল ইংল্যান্ডের

মাঝে প্রতিরোধ গড়ে ভারত। শুরুটা ছিল ইংল্যান্ডের। শেষটা রাঙিয়ে প্রথম দিনটা নিজেদের করে নেয় স্বাগতিকরা। তবে নটিংহ্যাম টেস্টের প্রথম দিনে চোখে চোখ রেখে লড়াই করেছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে পিছিয়ে থাকা ভারত। টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম সেশনে ৩ উইকেট হারায় ভারত। দ্বিতীয় সেশনে কোহলি ও রাহানের ব্যাটে প্রতিরোধ গড়ে সফরকারীরা। ইংলিশ বোলাররা কোনো উইকেট পায়নি দ্বিতীয় সেশনে। তবে শেষ সেশনে লড়াই করে ঘুরে দাঁড়ায় তারা। ৩ উইকেট তুলে সফরকারীদেরবিস্তারিত পড়ুন

নিরাপদ সড়ক আন্দোলনঃ ‘গুজব ছড়িয়ে’ কারাগারে পাঁচ নারী

নিরাপদ সড়ক আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার পাঁচ নারী এখন কারাগারে। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উস্কানিমূলক ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোয় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নারীদের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও মডেল রয়েছেন। ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ৪ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে অছাত্ররাও নানাভাবে ছাত্রদের পোশাক পরে অংশগ্রহণের প্রমাণ মিলেছে। এর মধ্যে ৪ আগস্ট হঠাৎবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর যত পরিকল্পনা ঢাকায় মানুষের চাপ কমাতে

ঢাকায় মানুষের চাপ কমাতে আশপাশের লোকালয়ে বহুতল আবাসিক ব্যবস্থা করে দ্রুতগতির ট্রেন চালুর পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে নদীগুলো খনন করে নৌপথ চালু করা, শহরের চার পাশে বৃত্তাকার এলিভেটেড সড়ক নির্মাণের ঘোষণাও দিয়েছেন তিনি। সোমবার জনপ্রশাসন দিবস এবং কাজের মূল্যায়ন হিসেবে জনপ্রশাসন পদক বিতরণ অনুষ্ঠানে সরকারের ভবিষ্যত পরিকল্পনাও তুলে ধরেন। বলেন, তিনি এমন ব্যবস্থা করতে চান যেখানে মানুষ স্বল্প সময়ে ঢাকায় এসে কাজ করে আবার সহজে এবং স্বল্প সময়েবিস্তারিত পড়ুন

খালেদার অসুস্থতা নাটক: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে ‘আরাম আয়েশে থাকলেও’ মামলার তারিখ পড়লেই অসুস্থ হয়ে পড়েন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আদালতের তারিখ চলে গেলেই তিনি ‘ভালো’ হয়ে যান। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেদ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। এ সময় রাজশাহীতে বিএনপির পথসভায় নিজেরা বোমা ফাটিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এই দলটির সবই নাটক। নিজেরা অপকর্ম করে আওয়ামী লীগের ওপরবিস্তারিত পড়ুন

দেশেই হেলিকপ্টার, বিমান তৈরির পরিকল্পনা প্রধানমন্ত্রীর

যুদ্ধ জাহাজের মতো এখন দেশেই আকাশ পথে চলাচলের জন্য উড়োযান হেলিকপ্টার ও বিমান তৈরি করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জায়গা হিসেবে তিনি পছন্দ করেছেন লালমনিরহাট জেলাকে। এই জেলায় অলস পড়ে থাকা এয়ার স্ট্রিপে একটি অ্যারোনেটিকাল সেন্টার তৈরির জন্য বিমানবাহিনীর সঙ্গে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। বাহিনীর প্রধানকে তিনি বলেছেন একটি পরিকল্পনা করতে। প্রাথমিকভাবে বাংলাদেশের বিমান ও হেলিকপ্টারগুলো এখানে মেরামত ও ওভারহোলিংয়ের কাজ করা হবে এবং পরে সেখানে এসব আকাশযান তৈরির উদ্যোগও নেয়াবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চিকিৎসাসেবা বন্ধে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা

স্বাস্থ্য বিভাগ ও ওষুধ প্রশাসনের সহায়তায় র‌্যাবের অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সেবা চট্টগ্রামে বন্ধ রেখেছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। এ অবস্থায় সরকারি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এদিকে অভিযানের প্রতিবাদে রোববার (৮ জুলাই) থেকে চট্টগ্রাম অঞ্চলের বেসরকারি হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসা বন্ধের ঘোষণা দিয়েছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। তাদের এই ঘোষণায় সংহতি প্রকাশ করেছে সরকার সমর্থিত বিএমএ চট্টগ্রাম শাখা। চিকিৎসকদের ধর্মঘটের খবর না জেনে অনেকেইবিস্তারিত পড়ুন