Archives
now browsing by author
টানা রাজনৈতিক সংকটের পর এবার মুগাবে অভিশংসনের মুখোমুখি


সপ্তাহব্যাপী চলা রাজনৈতিক সংকটের পর এবার জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে অভিশংসনের সিদ্ধান্ত নিয়েছে তাঁরই নিজ দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন- প্যাট্রিয়টিক ফ্রন্ট (জেডএএনইউ-পিএফ)। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই অভিশংসনের প্রস্তাব তুলবে দেশটির বর্তমান ক্ষমতাসীন দলটি। গত সোমবার মুগাবের পদত্যাগের জন্য দলটির পক্ষ থেকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়। গত বুধবার এক ‘রক্তপাতহীন অভ্যুত্থানের’ মধ্য দিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী। ‘মুগাবেকে ঘিরে থাকা অপরাধীদের’ বিরুদ্ধেই এ অভিযান বলেওবিস্তারিত পড়ুন
আজ সশস্ত্র বাহিনী দিবস


আজ সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এ দিনে তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সশস্ত্র বাহিনীর সদস্যদের নেতৃত্বের প্রতি অনুগত থেকে তাঁদের গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘যে কোনো বাহিনীরবিস্তারিত পড়ুন
অস্ত্রসহ সন্দেহভাজন জঙ্গি আটক


ময়মনসিংহের ভালুকায় জিহাদি বই ও অস্ত্রসহ তারেক মোহাম্মদ নামে সন্দেহভাজন এক জঙ্গিকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয় বলে দাবি করছে পুলিশ। সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার জামিরদিয়া নাসির গ্লাস ফ্যাক্টরি এলাকা থেকে তাকে আটক করা হয়। তারেক কোতোয়ালি থানার ভরুরচর কুষ্টিয়াপাড়া এলাকার মাওলানা আফতাব উদ্দিনের ছেলে। ডিবি পুলিশ জানায়, আটক তারেকের সঙ্গে ময়মনসিংহ সদর উপজেলারবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক গ্রেপ্তার


নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হক রঞ্জুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধির নবদ্বীপুর মহল্লার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রঞ্জু ধানবান্ধি মহল্লার মঞ্জুরুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের প্রাক্তন সভাপতি ছিলেন। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, রঞ্জুর বিরুদ্ধে নাশকতা-ভাঙচুর,বিস্তারিত পড়ুন
‘জবরদস্তি’ এবারও এসএসসির ফরম পূরণে বাড়তি টাকা আদায়


বোর্ড নির্ধারিত ফি সর্বোচ্চ এক হাজার সাতশ টাকা নেয়ার কথা শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসির ফরম পূরণে। কিন্তু মিরপুরে সরকারি বাঙলা স্কুলে আদায় করা হচ্ছে আট হাজার টাকারও বেশি। অতিরিক্ত টাকা আদায় করতে গিয়ে মার্চ মাস পর্যন্ত আগাম বেতন ধরা হয়েছে তিন হাজার টাকা। আবার মার্চ মাস পর্যন্ত অতিরিক্ত ক্লাস ও মডেল টেস্টের নামেও আদায় করা হচ্ছে আরও তিন হাজার টাকা। এর বাইরে ফেয়ারওয়েলের (বিদায় সংবর্ধনা) নামে আদায় করা হচ্ছে পাঁচশ টাকা, আরবিস্তারিত পড়ুন
সন্তানকে মাঝে রেখে বাবা-মা ঘুমিয়ে পড়েন, চুরির অভিযোগ ঢাকা মেডিকেল থেকে


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফের শিশু চুরির অভিযোগ উঠেছে। মোছা. জিম নামে তিন মাস বয়সী এক শিশুকে গতকাল রাতে চুরি করে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে ঢামেকে তোলপাড় শুরু হয়েছে। এর আগেও ঢাকা মেডিকেল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। চুরি হয়ে যাওয়া শিশুর বাবার নাম জুয়েল মিয়া ও মায়ের নাম মাজেদা বেগম। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায়। মাজেদার খালতো ভাই রাফসান জানান, অসুস্থ হওয়ায় গত ৩১ অক্টোবর জুয়েলবিস্তারিত পড়ুন
বিশ্বের অন্যতম সেরা তারকা খেলোয়াড়দের নিয়ে আজ যেসব দল বিপিএলে


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর একটায়। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। রাজশাহী কিংস এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে রয়েছে। আর খুলনা টাইটান্স ছয়টি ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, ঢাকা ডায়নামাইটসবিস্তারিত পড়ুন
২০ মাস পূর্ণ হয়েছে ২০ নভেম্বর, তনুর পরিবারকে ঢাকায় ডেকেছে সিআইডি


রহস্যে ঘেরা ও বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ২০ মাস পূর্ণ হয়েছে ২০ নভেম্বর সোমবার। কিন্তু দীর্ঘ এ সময়েও তনুর ঘাতকরা অধরাই রয়ে গেছে। তদন্তের একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে রহস্য। নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। এসবের মধ্যেই বুধবার ঢাকাস্থ সিআইডি কার্যালয়ে তনুর বাবা-মাসহ পরিবারের ৫ সদস্যকে যাওয়ার জন্য চিঠি দেয়া হয়েছে। সোমবার রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তনুর মা আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম বলেন, আর আমাদেরবিস্তারিত পড়ুন
`প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে তথ্যপ্রযুক্তি সেবা’


আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সুফল ইতোমধ্যে মানুষে পেতে শুরু করেছে। দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে তথ্যপ্রযু্ক্তি সেবা। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, ইনফো সরকার তিন প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়নকে ফাইবার অপটিক ক্যাবলের আওতায় আনা হচ্ছে।বিস্তারিত পড়ুন
সাগরে নিম্নচাপ, তিন নম্বর সতর্ক সংকেত


বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে,বিস্তারিত পড়ুন













