Archives
now browsing by author
কট্টরপন্থিদের আন্দোলনের মুখে পদত্যাগ পাকিস্তানের আইনমন্ত্রীর


শেষ পর্যন্ত কট্টরপন্থিদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। সোমবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে। নির্বাচনী আইন সংশোধনের সময় জনপ্রতিনিধিদের শপথের একটি অংশে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উল্লেখ বাদ পড়ার পর ধর্মীয় অবমাননার (ব্লাসফেমি) অভিযোগে আইনমন্ত্রী জাহিদ হামিদের অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে কট্টরপন্থিরা। টানা দুই সপ্তাহ ধরে অবস্থান ধর্মঘটের কারণে রাজধানী ইসলামাবাদ ও অন্যতম শহর রাওয়ালপিন্ডি কার্যত অচল হয়ে পড়ে। তাদের সরাতে নিরাপত্তা বাহিনী পদক্ষেপবিস্তারিত পড়ুন
‘নির্বাচনে এলে বিএনপির এই দশা হতো না’


আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, গত সংসদ নির্বাচন বর্জন না করলে বিএনপির এই দশা হতো না। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৭ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বৈরাচারি এরশাদ সরকারের পতনের দাবিতে আন্দোলনে ১৯৯০ সালের ২৭ নভেম্বর গুলিতে নিহত হন চিকিৎসক মিলন। এই ঘটনাটি এরশাদবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে তুলে এবং ১০ দিনের মধ্যে তিনি পদত্যাগেবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবেদক গুম হচ্ছেন !


রোহিঙ্গাদের ওপর নির্যাতনের চিত্র যারা তুলে ধরছেন বলে প্রতিবেদক গুম হচ্ছেন। এসব ব্যক্তি দেশটির সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০১২ সাল থেকে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের চিত্র গোপনে ধারণ করতেন তরুণ রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা। পরে স্মার্টফোনের মাধ্যমে এসব অডিও-ভিডিও ও স্থির ছবি দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হতো। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, তথ্য সরবরাহের এই নেটওয়ার্কর্কে ধ্বংস করারবিস্তারিত পড়ুন
আজ জিততে শেষ চারে এক পা দিয়ে রাখবে মাহমুদউল্লাহ রিয়াদের দল


আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। দুপুর একটায় স্বাগতিক চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যা ৬টায় অপর ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। চিটাগং ভাইকিংসের এবার বড়ই করুণ অবস্থা। ৮ ম্যাচে ২ জয়ে ৫ পয়্টে নিয়ে সবার নিচে রয়েছে তারা। দলটির শেষ চারের আশা কার্যত শেষ। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা ঢাকার জন্য তাই এ ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচটা জিততে পারলে শেষ চারে থাকাবিস্তারিত পড়ুন
অসমাপ্ত রায় পড়া শুরু পিলখানা হত্যা মামলার


পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের রায়ের অসমাপ্ত অংশ পড়া শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ৫২ মিনিটে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয়। আজ রায় পড়ছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। আজই রায় ঘোষণা শেষ হবে বলে আদালত জানিয়েছেন। এর আগে রোববার রায় ঘোষণা আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। বেঞ্চের অপর দুইবিস্তারিত পড়ুন
‘আমাদের মাথাপিছু আয়ও বেড়ে হয়েছে ১ হাজার ৬১০ মার্কিন ডলার’


২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ মার্কিন ডলার। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী জানান, একই অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে ৮ ডলার বেড়েছে। গত অর্থবছরে দেশবাসীর মাথাপিছু আয় ছিল ১ হাজার ৬০২ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখবিস্তারিত পড়ুন
অর্থবছর ২০১৮-১৯ঃ ‘বাজেট হতে পারে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার’


২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সচিবালয়ে বাজেট প্রস্তাবনা সংক্রান্ত প্রথম বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মুসলিম চৌধুরী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও এনবিআরের চেয়ারম্যান নজিবুরবিস্তারিত পড়ুন
সারাদেশে আজ আনন্দ শোভাযাত্রা


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’হিসেবে স্বীকৃতি দেওয়ায় আজ শনিবার সারাদেশে ‘আনন্দ শোভাযাত্রা’ করা হবে। রাজধানীর শোভাযাত্রাটি আজ বেলা ১২টায় ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে যাত্রা শুরু করে শেষ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। দেশের বিশিষ্ট রাজনীতিক, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, সংস্কৃতিক ব্যক্তি, ক্রীড়াবিদ, এনজিও কর্মী, স্কাউটসদস্যসহ বিভিন্ন পর্যায়ের মানুষ ও সরকারি কর্মকর্তা-কর্মচারিরা এতে অংশ নেবেন। এ ছাড়া রাজধানীর অন্যান্য স্থান থেকেও সরকারি চাকুরেদের আনন্দ শোভাযাত্রা যাবে সোহরাওয়ার্দী উদ্যানে।বিস্তারিত পড়ুন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী কিংস। দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, দ্বিতীয়টি সন্ধ্যা ৬টায়। সরাসরি দেখবে মাছরাঙা ও গাজী টিভি। একদিন আগে রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে খুলনা টাইটানস। ফলে এক থেকে দুইয়ে নামতে হলো তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। কুমিল্লার পয়েন্ট ৬ ম্যাচে ১০। রাজশাহী কিংস আছে সবার শেষে। ৭ ম্যাচেবিস্তারিত পড়ুন
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম, পেশাদারিত্ব এবং উন্নত নৈতিকতার আদর্শে স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার সার্বিকবিস্তারিত পড়ুন













