সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

তালেবানদের জিম্মায় পাঁচ বছর আটক কানাডিয়ান দম্পতি

প্রায় পাঁচ বছর আগে আফগানিস্থানে হাইকিংএ গিয়ে নিখোঁজ হয়েছিলেন কানাডার যশুয়া বয়েল এবং তার আমেরিকান স্ত্রী কেইটল্যান কোলম্যান। এর পর থেকেই তাদের কোন খোঁজ ছিলনা।গত বছরের ডিসেম্বরে একটি ভিডিও প্রকাশ পায় তাদের। সেখান থেকে জানা যায় তারা এবং তাদের তিন সন্তান তালেবান সমর্থিত এক জঙ্গি গোষ্ঠীর হাতে বন্দী আছে। অপহরণের সময় কোলম্যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই পাঁচ বছরে বন্দী থাকা অবস্থায় তাদের বাকি দুই সন্তান জন্মায়। গতকাল পাকিস্তান সরকার একবিস্তারিত পড়ুন

মাত্র এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েই চলছে

মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সকল ধরনের সবজির দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। শুক্রবার রাজধানীর নিউ মার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে। বৃহস্পতিবারের তুলনায় প্রতি কেজি বেগুণ প্রকারভেদে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকায়, শসা ৮০ টাকায়। করলা কেজি প্রতি ১৫ টাকা বেড়ে প্রকারভেদে ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০ টাকা, শিম ৪০ টাকা বেড়ে ২০০ টাকা,বিস্তারিত পড়ুন

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নারীদের জন্মনিয়ন্ত্রণে সচেতন করার উদ্যোগ

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নারীদের সন্তানের সংখ্যা বেশি। প্রতিটি পরিবারে পাঁচ থেকে সাতজন সন্তান রয়েছে। ক্যাম্পগুলোতে আশ্রয় নেয়া অনেক নারী এখন গর্ভবতী। তাদের সন্তান বেশি হওয়ার কারণ হলো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। কক্সবাজারে ক্যাম্পগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারীদের জন্মনিয়ন্ত্রণের আওতায় আনা হচ্ছে। প্রতিদিন তাদেরকে জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতাসহ এ ব্যাপারে ধ্যান-ধারণা দেয়ার ব্যবস্থা হচ্ছে। উখিয়া পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানিয়েছে, প্রতিটি রোহিঙ্গা ঝুপড়িতে গিয়ে নারীদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে পরামর্শবিস্তারিত পড়ুন

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে ফের ভূমিকম্প

উত্তর কোরিয়ার পুনগিয়ি-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে ২ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে ভূমিকম্পটি রিখটার স্কেলে ধরা পড়ে। গত মাসের ২৩ তারিখে ওই অঞ্চলে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। এর পর পরই সেখানে ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। বিশেষজ্ঞদের ধারণা, বোমা বিস্ফোরণের ফলেই সৃষ্টি হয় ওই ভূমিকম্প। তবে এবারের ভূমিকম্পটি প্রাকৃতিক না মানবসৃষ্ট, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রতিবেশী দেশবিস্তারিত পড়ুন

বিবিসির অনুসন্ধানে আরসার কার্যক্রমের সত্যতা (ভিডিও)

মিয়ানমারের রাখাইনে সহিংসতার ঘটনার প্রেক্ষিতে যারা প্রতিনিয়ত মুসলিম রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করছেন, তারা হয়তো এ বিষয়ে একমত হবেন যে তাদের দুর্দশা আজ বা কাল যেকোনো সময় রাজ্যটির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে পারে। বিবিসির দক্ষিণ পূর্ব এশিয়া সংবাদদাতা জোনাথন হেড-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে অনেক তথ্য। গত ২৫ আগস্ট দিনের শুরুতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অন্তত ত্রিশটি তল্লাশি চৌকিতে যে হামলা হয়েছিল, তার পাল্টা জবাবে মিয়ানমারের সেনাবাহিনী আক্রমণ শুরু করে। সেনাবাহিনীরবিস্তারিত পড়ুন

সাকিবের হাফ সেঞ্চুরি

ছুটি শেষে দলের সঙ্গে যোগ দিয়েই হাফ সেঞ্চুরি হাঁকালেন সাকিব আল হাসান।ব্লোয়েমফন্টেইনে ক্রিকেট সাউথ আফ্রিকা একাদশের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে ৬৩ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যান ফিরে যান। তবে সেই অবস্থা থেকে সাকিবের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। পথ দেখান সাকিব ও ‍রিয়াদ। রিয়াদ ২১ রানে ফিরে গেলেও সাকিব ব্যাট করছেন রাজকীয় স্টাইলে। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ৩৬ ওভারে ৫ উইকেটে ১৬৭। ৫৩ রানে ব্যাট করছিলেন সাকিব। এদিকে এবিস্তারিত পড়ুন

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশঃ সাকিব-রিয়াদ জুটিতে

ব্লোয়েমফন্টেইনে ক্রিকেট সাউথ আফ্রিকা একাদশের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে ৬৩ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যান ফিরে যান। তবে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। পথ দেখাচ্ছেন সাকিব ও ‍রিয়াদ। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ২৩ ওভারে ৪ উইকেটে ১১৮। এ ম্যাচেও ব্যর্থ সৌম্য। শেষ কবে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তা মনে থাকার কথা নয় সৌম্যর। ওপেন করতে নেমে ১৩ বল খেলে মাত্র ৩ রান করেন তিনি। শুরুতে ভালোই খেলছিলেন ইমরুল।বিস্তারিত পড়ুন

চলমান রোহিঙ্গা সংকট দীর্ঘ হলে জঙ্গিবাদ ছড়াতে পারে

চলমান রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে শুধু বাংলাদেশেই নয় এই অঞ্চলে জঙ্গিবাদ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার শঙ্কার কথা উঠে এসেছে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায়। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, `বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কেউ কেউ নানা অপরাধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। সবচেয়ে শঙ্কার বিষয় চরমভাবে নিগৃহীত এ জনগোষ্ঠীকে স্বার্থান্বেষী মহল উগ্রবাদের পথে প্ররোচিত করতে পারে। যা শুধু বাংলাদেশে নয় পুরো অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে।’ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সমস্যা: বর্তমান পরিস্থিতি ওবিস্তারিত পড়ুন

এতগুলো গুণের অধিকারী নায়িকা মৌসুমী !

চিত্রনায়িকা মৌসুমীকে বলা হয় বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিণী। পুরো নাম আরিফা পারভিন জাহান মৌসুমী। অভিনয়ে তিনি কেমন পারদর্শী সেই ফিরিস্তিতে না-ই গেলাম। যে তারকার শোকেজে সাজানো তিনটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’, তিনটি ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ এবং তিনটি ‘বাচসাস পুরস্কার’, তার অভিনয় নিয়ে নতুন করে কি বলার আছে? অভিনয়গুণ ছাড়াও তার রয়েছে আরও একাধিক প্রতিভা। সেসব বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। প্রযোজক মৌসুমী অভিনয়ে আসার তিন বছরের মাথায়ই প্রযোজক হিসেবে নাম লেখান মৌসুমী।বিস্তারিত পড়ুন

চঞ্চল চৌধুরী খুশিকে নিয়ে কানাডায়

একসঙ্গে কানাডায় উড়াল দিলেন চলচ্চিত্র ও নাট্যজগতের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং নাট্যকার বৃন্দাবন দাসের স্ত্রী শাহনাজ খুশি। উদ্দেশ্য অন্যকিছু নয়, অভিনয়। কানাডার টরেন্টোতে বসবাসরত প্রতিবন্ধী ও অসহায় নারীদের সহায়তায় দুটি মঞ্চ নাটকে অভিনয় করবে জনপ্রিয় এ জুটি। দুটি নাটকই রচনা করেছেন নাট্যকার বৃন্দাবন দাস। টরন্টোতে আয়োজিত মিউজিক্যাল শো-তে দেখানো ‘ভূতের সর্গ’ এবং ‘মাটির টানে’ নাটক দুটিতে পৃথকভাবে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি। আগামী ১৪ ও ১৫ অক্টোবর দেখানোবিস্তারিত পড়ুন