Archives
now browsing by author
আসন্ন নির্বাচন ঢাকা-১৪: খালেক পরিবারেই থাকছে ধানের শীষ?


বৃহত্তর মিরপুরের আসনে (ঢাকা-৫) বরাবরই নির্বাচন করে এসেছেন মিরপুরের স্থানীয় বাসিন্দা এস এ খালেক। পাঁচবার নির্বাচিত সংসদ ছিলেন তিনি। সর্বশেষ ২০০৮ সালের সংসদ নির্বাচনে (পুনর্বিন্যাসকৃত ঢাকা-১৪) প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির এই প্রবীণ নেতা। তবে আগামী নির্বাচনে আর প্রার্থী হচ্ছেন না তিনি। তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ছেলে এস এ সিদ্দিক সাজুকে নিজের স্থলাভিষিক্ত করতে চান বলে ইতিমধ্যে দলের হাইকমান্ডকে জানিয়ে দিয়েছেন এই আলোচিত নেতা । তার এই সিদ্ধান্তকে দলের পক্ষ থেকে ইতিবাচকবিস্তারিত পড়ুন
সাইনবোর্ডেই ঝুলছে ঢাকা-আরিচা মহাসড়কের নিরাপত্তা


‘বিশ্ববিদ্যালয় এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।’ ‘গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৩০ কি.মি.।’ ‘রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন।’ এসব সাবধানবাণী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহাসড়কের ওপর লাগিয়েছে চালকদের সতর্ক করতে। ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি থেকে বিশ মাইল পর্যন্ত মহাসড়কের দুই পাশে গাড়িচালক ও শিক্ষার্থীদের সতর্কতাস্বরূপ এ রকম বেশ কয়েকটি নিরাপত্তা নির্দেশিকার সাইনবোর্ড লাগিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু সাড়ে তিন মাস পার হলেও মহাসড়কের নিরাপত্তা আদতে এখনো সাইনবোর্ডেই ঝুলে আছে। গত ২৭ মে ঢাকা-আরিচা মহাসড়কে সড়কবিস্তারিত পড়ুন
বনানী থেকে নিখোঁজ চার যুবকের একজন ফিরেছেন


বানানীর ক্যাফে থেকে একসঙ্গে নিখোঁজ চার যুবকের মধ্যে সাফায়েত হোসেন নামে একজন ফিরে এসেছেন। রোববার সকালে সাফায়েতের বাবা মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শুক্রবার ভোরে কে বা কারা গাবতলী এলাকায় চোখ বাঁধা অবস্থায় সাফায়েতকে ফেলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাফায়েত সিএনজি অটোরিকশায় করে পুরান ঢাকার বাসায় ফেরে| তবে কারা, কী কারণে তাকে অপহরণ করেছিল তা সাফায়েত বলতে পারছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’ উল্লেখ্য, গত বছরেরবিস্তারিত পড়ুন
এগিয়ে মের্কেল, আজ জার্মানিতে নির্বাচন


আজ রবিবার জার্মানির উনিশতম নির্বাচন হতে যাচ্ছে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলা যায় এটিকে। কিন্তু মিছিল নেই, মিটিং নেই, মাইক নেই, নেই পথসভা হইহুল্লোড়। নির্বাচন নিয়ে যা আছে তা হলো দেশজুড়ে নির্ধারিত জায়গায় বিলবোর্ডে দলের ও প্রার্থীদের ছবি বা বক্তব্য-সংবলিত পোস্টার এবং পত্রপত্রিকা ও টেলিভিশনে দলীয় বিজ্ঞাপন। সাপ্তাহিক ছুটির দিন আজ রবিবার নির্বাচন হওয়াই রেওয়াজ এ দেশে। সুতরাং নির্বাচনের খাতিরে বাড়তি ছুটির বরাদ্দ নেই। জার্মানির নির্বাচন আইন অনুযায়ী নির্বাচনবিস্তারিত পড়ুন
পিয়ংইয়ং উপকূলে মার্কিন বোমারু বিমানের ওড়াউড়ি


যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বি-১বি ল্যান্সার বোমারু বিমান ও যুদ্ধবিমান শনিবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে উড়ে গেছে বলে পেন্টাগন জানিয়েছে। শনিবারের অভিযানে অংশ নেওয়া বি-১বি ল্যান্সার বোমারুগুলো গুয়াম ঘাঁটি থেকে আসে এবং জাপানের ওকিনাওয়া থেকে এফ-১৫সি ঈগল ফাইটার জেটগুলো ওই বহরে যুক্ত হয়। এদিকে শনিবার উত্তর কোরিয়ার একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে মৃদু ভূমিকম্পে পিয়ংইয়ংয়ের আবারও পরমাণু বোমার পরীক্ষা চালানো নিয়ে সন্দেহ তৈরি হওয়ার পর সামরিক শক্তির এই মহড়াবিস্তারিত পড়ুন
বাংলাদেশের তরুণ অভিনেতা রোশান ‘ককপিট’ নিয়ে হতাশ, নেপথ্যে কলকাতার সুপারস্টার দেব


কলকাতার সুপারস্টার দেব প্রযোজিত ও অভিনীত নতুন ছবি ‘ককপিট’এ সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন বাংলাদেশের তরুণ অভিনেতা রোশান। কিন্তু ছবি নিয়ে প্রযোজক ও কেন্দ্রিয় চরিত্র দেবের ওপরে মোটেই খুশি নন রোশান। বরং ছবির টিজার নিয়ে দেবের আচরণে বিশ্ময় আর হতাশা ব্যক্ত করেছেন নায়ক। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে দেবের প্রতি সেই হতাশার কথা ব্যক্ত করেছেন রোশান। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ককপিটে আমার এত বড় এবং গুরুত্বপূর্ণ চরিত্রটি যেন টিজারে হারিয়েই গেল। জানিনা দাদা (দেব)বিস্তারিত পড়ুন
অভিনব কায়দায় চুরিঃ ২৫ লাখ টাকার সোনাসহ গ্রেপ্তার !


রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ লাখ টাকা মূল্যের প্রায় ৪৪৭ গ্রাম সোনাসহ একজনকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা। শনিবার গভীর রাতে দুবাই থেকে আসা এক বিমানে অভিযান চালিয়ে বিশেষভাবে তৈরি একটি বেল্টের সোনার বকলস, হাতঘড়ির ভিতরে তিনটি সোনার বার এবং অতিরিক্ত আরো ১০০ গ্রাম সোনার অলংকারসহ ওই যাত্রীকে আটক করা হয়। রোববার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদেরবিস্তারিত পড়ুন
বেসরকারী উদ্যোগে ত্রাণ কমে গেলে মানবিক বিপর্যয়ের শঙ্কা


প্রাণ বাঁচাতে যেসব রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে তাদের মধ্যে নিয়মিত ত্রাণসামগ্রী বিতরণ করছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা। তবে সরকারির চেয়ে বেসরকারি ত্রাণই বেশি বিতরণ হচ্ছে। এই বেসরকারি উদ্যোগের ত্রাণ বিতরণ কমে গেলে শরণার্থী শিবিরগুলোতে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা ও নিরাপত্তা প্রধান সমস্যা। প্রশাসন শত চেষ্টা করেও ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছে না। ইতিমধ্যেবিস্তারিত পড়ুন
নব্য জেএমবি নেতা গ্রেপ্তার


ময়মনসিংহে জিহাদি বই ও নানা সামগ্রিসহ নব্য এক জেএমবি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি। শুক্রবার বিষয়টি জানান, ডিবির ময়মনসিংহ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান। বলেন, গত ২৪ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালা করে জেলার বিভিন্ন স্থান থেকে নব্য জেএমবি নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় গ্রেপ্তার সংশ্লিষ্টদের কাছ ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪ গ্রাম হেরোইন এবং জিহাদি বই উদ্ধার করা হয়। নিয়মিত মামলা রজু পাঁচটি।
দুর্গাপূজার প্রস্তুতি মণ্ডপে মণ্ডপে


হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কড়া নাড়ছে দুয়ারে। মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত মহাষষ্ঠীর মধ্য দিয়ে ঘটা করে শুরু হয় দুর্গাপূজা। আর মাত্র চার দিন পরেই সেই মাহেন্দ্রক্ষণ। ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন প্রতিমাগুলো রঙিন করার কাজে ব্যস্ত প্রতিমাশিল্পীরা। তুলির আঁচড়ে সুন্দর করে তোলা হচ্ছে দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও মহিষাসুরের প্রতিমা। পূজামণ্ডপকে পূর্ণাঙ্গ শৈল্পিক রূপ করে ভক্ত-দর্শনার্থীদের কাছে দৃষ্টিনন্দন করা কারুশিল্পীদেরও এখনবিস্তারিত পড়ুন













