মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

বেশকিছু বাণিজ্যিক প্রয়োজনে বিশ্বসেরা তারকা সাকিব আল হাসান ছুটিতে !

তিনি খুবই ব্যস্ত মানুষ। জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট ছাড়াও ব্যস্ত থাকেন বিদেশি টি-টোয়েন্টি লিগেও। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যস্ততার এখানেই শেষ নয়। বাণিজ্যিক জগতেওও তিনি বেশ ব্যস্ত মানুষ। নিজের কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান তো আছেই। এর বাইরে তিনি অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের মডেল, শুভেচ্ছা দূত। জানা গেছে, আরো কিছু নতুন প্রতিষ্ঠানের মডেল বা শুভেচ্ছা দূত হতে চলেছেন দেশসেরা এ তারকা। একটি সূত্র জানাচ্ছে, টেস্ট ফরম্যাট থেকে সাকিবের ৬ মাসের ছুটি চাওয়ার প্রধানবিস্তারিত পড়ুন

হাজেরা (ছদ্মনাম) ধর্ষণের শিকার হয়ে যেভাবে পালিয়ে এসেছেন অন্য অসংখ্য রোহিঙ্গা নারীর মত

মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থী রোহিঙ্গা নারীদের একটা বড় অংশ বর্মী সেনাবাহিনীর হাতে যৌন নিগ্রহের শিকার হয়েছেন। অনেকে যৌন নির্যাতনের পর হত্যার শিকার হয়েছেন বলে পালিয়ে আসা পরিবারগুলোর দাবি। বাংলাদেশের ভূখণ্ডে এসে এসব নারীরা লোকলজ্জার ভয়ে চিকিৎসা সেবা নিতে পারছেন না বলেও জানালেন স্থানীয় চিকিৎসকরা। এমনই একজন হাজেরা বেগম (ছদ্মনাম) উখিয়াতে পালিয়ে এসেছেন আজ তিন দিন। তিনি বলেন, সেনাবাহিনী তাদের বাড়ি ঘেরাও করে। যারা পালিয়ে গিয়েছিল তারা প্রাণে বেঁচে গেছেন। আরবিস্তারিত পড়ুন

সুন্দরী মৌর ভয়ংকর প্রতারণার ফাঁদ একাধিক প্রেমিক নিয়ে !

হ্যালো, আমি কাস্টমস অফিসার অনিক মাহমুদ আকাশ বলছি। আমার পাঁচটি আইফোন লাগবে। ঈদের আগে মন্ত্রী, একটি সংস্থার চেয়ারম্যানসহ পাঁচ ভিআইপিকে আইফোন উপহার দেব। দোকানের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি। এভাবেই ‘স্যাটকম আই সেন্টার’-এর ম্যানেজার রানাকে কাস্টমস অফিসার পরিচয়ে ফোন করে প্রতারক আকাশ। কথোপকথন শেষে রানা তাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিলে কয়েক ঘণ্টা পর টাকা জমা দেয়া হয়েছে বলে জাল ব্যাংক সিল এবং রিসিভের কপি ভাইবারে পাঠিয়ে দেয়।বিস্তারিত পড়ুন

জুভেন্টাসকে হারাল বার্সা, জোড়া গোল করলেন মেসি !

গত মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে হেরে মর্যাদার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়তে হয়েছে বার্সেলোনাকে। এবার মৌসুমের শুরুতেই সেই দলটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সা। গ্রুপ ‘ডি’ এর প্রথম ম্যাচে জুভেন্টাসকে ৩-০ ব্যবধানে হারিয়ে যেন গত মৌসুমে হারের প্রতিশোধ নিল কাতালান ক্লাবটি। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনার এ জয়ে জোড়া গোল পেয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। লা লিগায় এস্পানিয়লের বিপক্ষে আগের ম্যাচেও হ্যাটট্রিক করেছেন তিনি। এবার শক্তিশালী জুভেন্টাসের বিপক্ষে জোড়াবিস্তারিত পড়ুন

বিয়ে করেছেন হৃদয় খান আবারও !

আবারও বিয়ে করেছেন কণ্ঠশিল্পী হৃদয় খান-শোবিজে চারপাশে ভাসছে খবর। গত ৯ সেপ্টেম্বর শনিবার হয়েছে তার গায়ে হলুদ অনুষ্ঠান এবং রোববার ১০ সেপ্টেম্বর সেরেছেন বিয়ের পর্ব। বিষয়টি নিজের দিক থেকে এখনও গোপন রেখেছেন এই সংগীত তারকা। কিন্তু মুখে মুখে রটে গেছে হৃদয় খানের বিয়ের খবর। পাওয়া গেছে নতুন কনের সঙ্গে তার বিয়ের ছবিও। বিয়ের ব্যাপারে নিশ্চিত হতে যোগাযোগ করা হলে হৃদয় খান ফোন ধরেননি। এমনকি হৃদয় খানের বাবা সংগীত পরিচালক রিপন খানওবিস্তারিত পড়ুন

মাহি বিবাহিতা ! পলকে পলকে মাহিকে চান বাপ্পী !

শিরোনাম পড়েই ঘাবড়ে যেতে পারেন অনেকে। কিন্তু সত্যি সত্যি মাহিকে চান না বাপ্পী। সে সুযোগও নেই। মাহি বিবাহিতা। তার স্বামী আছে, সংসারও আছে। আসল খবর হচ্ছে, ‘পলকে পলকে তোমাকে চাই’ শিরোনামের নতুন একটি ছবিতে জুটি বেধে কাজ করছেন ঢালিউডের জনপ্রিয় জুটি মাহিয়া মাহি ও বাপ্পী চৌধুরী। আপাতত সে ছবির শুটিং নিয়েই ব্যস্ত তারা দুজন। ‘পলকে পলকে তোমাকে চাই’ পরিচালনা করছেন শাহনেওয়াজ শানু। ঈদের পর গতকাল ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ছবিটিরবিস্তারিত পড়ুন

রাউজানে ইয়াবা ব্যবসায়ী আটক সাথে আছেন জেলা নেতা

অভিযান পরিচালনা করে চট্টগ্রামের রাউজানে জেলা ছাত্রলীগ নেতাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন রাউজান থানা পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনি বাজারের উত্তর দিকে সিরাজ মার্কেট নামে পরিচিত রুহুল আমিনের তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কদলপুর ইউনিয়নের মৃত শফিউল আলমের পুত্র, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. সেলিম উদ্দিন(২৭), ঊনসত্তরপাড়া গ্রামেরবিস্তারিত পড়ুন

ইলিশ ভরপুর বাজারে, রসনায় গলায় কাঁটা ! সহজ উপায়ে বের করুন গলায় আটকে যাওয়া কাঁটা !

ইলিশ মাছ ভরপুর বাজারে৷ আর আপনিও রোজ ভাতের পাতে ইলিশের রসনায় ডুব দিচ্ছেন৷ আর ঠিক এমন সময়ই গলায় আটকে গেল কাঁটা ! তারপর তা নিয়ে নানা অস্বস্তি৷ গলা থেকে কাঁটা বের করতে কত না হুজ্জতি৷ কলা খেলেন, শুকনো ভাত খেলেন ৷ কিন্তু লাভ কিছুই হল না ৷ বলি কি নিচে লেখা উপায় গুলো একবার ট্রাই করুন ৷ দেখবেন গলায় আটকানো মাছের কাঁটা দিব্যি দূর হবে! গলায় আটকে যাওয়া কাঁটা নামানোর আধুনিকবিস্তারিত পড়ুন

কক্সবাজারে প্রধানমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে

মিয়ানমারের সেনা ও পুলিশের হাতে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখতে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টার পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৯০৯ ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাওয়ার জন্য রওনা হয়েছেন শেখ হাসিনা। এ সময় তিনি শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খোঁজখবর নেবেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। এর আগে সকাল সোয়া নয়টার দিকে হযরতবিস্তারিত পড়ুন

শক্তি হারালেও ফ্লোরিডার দুই-তৃতীয়াংশ এখনো অন্ধকারে !

শক্তি হারালেও ঘূর্ণিঝড় ইরমার রোষে এখনও বিপর্যস্ত ফ্লোরিডা। প্রবল ঝড়-ঝাপটা ও বৃষ্টির তাণ্ডবে বিদ্যুৎ নেই ৩০ লাখের বেশি বাড়িতে। এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ফ্লোরিডায়। মায়ামির একটা বড় অংশই এখনও পানির নিচে। ইরমা ক্যাটেগরি ৪ থেকে ক্যাটেগরি ১ ঝড়ে পরিণত হলেও আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না সাধারণ মানুষ। এদিকে, সোমবার কিউবার দিকে এগোতেই এই ঝড়ে মৃত্যু হয়েছে ১০ জনের। হাভানায় অধিকাংশই মারা গিয়েছেন বাড়ি চাপা পড়ে। সোমবার সকালেবিস্তারিত পড়ুন