মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

শেষমেশ বিরতির কারণ জানিয়ে খোলা চিঠি দিলেন সাকিব সমর্থকদের জন্য !

সাকিবের বিরতি নিয়ে চারদিকে চলছে কানাঘুষা। নিন্দুকের সমালোচনার তীরে ক্ষতবিক্ষত হচ্ছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। সাউথ আফ্রিকার টেস্ট সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। টানা ম্যাচ খেলে খানিকটা ক্লান্তি ভর করেছে সাকিবের কাঁধে। বিসিবিকে চিঠি দিয়ে ছয় মাস টেস্ট-বিরতি চান তিনি। শেষমেশ তাকে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘোষিত দুই টেস্টের স্কোয়াডে রাখা হয়নি। শেষমেশ বিরতির কারণ জানিয়ে খোলা চিঠি দিলেন সাকিব।আমাদের পাঠকদের জন্য চিঠিটি হুবহু তুলে ধরা হলো:- প্রিয় ফ্যান, আপনারা জানেন আমিবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থানের বিষয়ে জাতিসংঘে সমালোচনা

রোহিঙ্গাদের বিষয়ে এবং সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনের ঘটনায় ভারতের অবস্থানের সমালোচনা করেছে জাতিসংঘ। যদিও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের এই সমালোচনার বিষয়ে ভারত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ৪০ হাজার রোহিঙ্গাকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ভারতের সমালোচনা করেছে। গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ-আল হুসেইন নয়াদিল্লির সমালোচনা করেন। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

‘আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ফিরিয়েছি’

দলে সুযোগ পান ইমরুল-সৌম্য বারবার ব্যর্থ হওয়ার পরও। অন্যদিকে, দল থেকে বাদ পড়েন অভিজ্ঞ রিয়াদ-মুমিনুল। এসবের পেছনে নাকি মূল ভূমিকায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে দলে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমদিকে দলে ছিলেন না মুমিনুল হকও। কিন্তু পরে মোসাদ্দেক হোসেন সৈকত ইনজুরিতে থাকায় মুমিনুলকে দলে নেয়া হয়েছিল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন সাউথ আফ্রিকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডবিস্তারিত পড়ুন

সাত বোলার নিয়ে অপারেশনে, রুবেল-মোস্তাফিজ এগিয়ে আছেন ‘প্রিয়’ কন্ডিশনে

সাউথ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল চলতি মাসেই। উপমহাদেশের উইকেট আর প্রোটিয়াদের উইকেটের মধ্যে রাত-দিন তফাৎ। এশিয়ার মাটিতে যেখানে স্পিনাররা সিংহভাগ সুবিধা পায়, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে পেসাররাই থাকেন এগিয়ে। বাংলাদেশের মতো ‘স্পিন-নির্ভর’ দলকে খেলতে হবে এমন কন্ডিশনে। টাইগারদের জন্য যেটা রীতিমত চ্যালেঞ্জিং। একদিন আগে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে কন্ডিশনের কথা বারবার উচ্চারণ করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সাউথ আফ্রিকার বাউন্সি কন্ডিশনের কথা মাথায় রেখে স্কোয়াডও সাজিয়েছেবিস্তারিত পড়ুন

ধর্ষণে জন্ম নেয়া নাবালিকার শিশুটিকে বাঁচানো গেল না অবশেষে

শত চেষ্টার পরেও নাবালিকাকে ধর্ষণে জন্ম নেয়া সদ্যোজাত শিশুটিকে বাঁচানো গেল না । ৪৮ ঘণ্টার মাথায় মারা গেল মুম্বাইয়ের সেই নাবালিকা ধর্ষিতার সন্তান। ১৩ বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করেছিল তারই বাবার এক সহকর্মী। অস্বাভাবিক ভাবে মোটা হয়ে যাচ্ছে দেখে মেয়কে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সোনোগ্রাফি করে দেখা ২৭ মাসের অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির ওই কিশোরী। কিন্তু ভারতীয় দণ্ডবিধির ৩(২)বি ধারা অনুযায়ী ভ্রূণের বয়স ২০বিস্তারিত পড়ুন

মিঠুনের কুড়িয়ে পাওয়া কন্যা এবার বলিউডে আসছেন

খুব শিগরিই বলিউডের রূপালী পর্দায় দেখা যাবে হিন্দী ও কলকাতা বাংলা ছবির কিংবদন্তী নায়ক মিঠুন চক্রবর্তীর পালিত কন্যা দিশানী চক্রবর্তীকে। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর থেকে এমনটাই জানা গেছে। সদ্য যৌবনে পা দেয়া দিশানী সিনেমাকেই নিজের ধ্যানজ্ঞান করতে চান। রক্তে যখন অভিনয় তখন বলিউডে তিনি আগামী দিনে লম্বা দৌড়ের ঘোড়া হতে পারেন বলে জোর কানাঘুষা চলছে সিনেপাড়ায়। অভিনয়কে পেশা হিসাবে পোক্ত করতে সেই মতো নিজেকে প্রস্তুতও করছেন দিশানী। বর্তমানে নিউইয়র্ক ফিল্মবিস্তারিত পড়ুন

ওই টাকা দিয়ে পরিবারের খরচের ব্যবস্থা হয়, মাত্র ৪ লাখ রোহিঙ্গাদের ১৫ গরুর দাম !

কক্সবাজারের উখিয়ার আনজুমানপাড়া গ্রাম। বাংলাদেশে যেসব পথ দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করছে, এটি তার একটি। দীর্ঘপথ হেঁটে এসে ওই গ্রামের ছায়ায় বিশ্রাম নেয় রোহিঙ্গা পরিবারগুলো। গতকাল সোমবার গিয়ে এই দৃশ্য দেখা গেল। তবে ওই বিশ্রামের মধ্যেই রোহিঙ্গা পরিবারগুলোকে সেরে নিতে হয় ভবিষ্যৎ প্রস্তুতি। আর এ নিয়েই ওই এলাকায় গড়ে উঠেছে ছোটখাটো সিন্ডিকেট। কাঁচা পথের একপাশে ছায়ায় বিশ্রাম নিচ্ছে রোহিঙ্গা পরিবার। অন্যপাশে সবুজ চত্বরে চড়ছে প্রায় ১৫-২০টি গরু। গরুগুলো মাঝারি আকারের। বাছুরও আছে।বিস্তারিত পড়ুন

তারকা ক্রিকেটারদের মেলাঃ ’মনে হচ্ছে আমরা সিনেমার চরিত্ ‘ দু প্লেসি

দীর্ঘদিন পর আবার পাকিস্তানে বসেছে তারকা ক্রিকেটারদের মেলা। ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলার পর যে দৃশ্য দেখা যাচ্ছে এবারই প্রথমবারের মতো। বলা বাহুল্য, ফাফ দু প্লেসি, হাশিম আমলা, ইমরান তাহিরদের মতো তারকা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি রকমেরই সতর্ক পাকিস্তানের সরকার। দেশের সর্বোচ্চ পর্যায়ের এই নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নিজেদের যেন সিনেমার চরিত্র বলে মনে হচ্ছে ফাফ দু প্লেসির। এ বছর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের পরপরই বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানের একটিবিস্তারিত পড়ুন

জীবন সাজাতে চান নতুন করে এই রাশেদা, স্বামীর ভয়াবহ নির্যাতনে পঙ্গু হয়েও

রাশেদা বেগম এক অসহায় নারীর নাম। স্বামীর ভয়াবহ নির্যাতনে পঙ্গু হয়ে গেছেন জীবনের তরে। তালাকপ্রাপ্ত হয়ে ফিরে এসেছেন বাপের বাড়ি। তার কাছ থেকে আলাদা করা হয়েছে সন্তানদের। ক্রাচে ভর করে বয়ে বেড়াচ্ছেন ক্ষত-বিক্ষত পঙ্গুত্ব জীবন। নির্যাতনের বিভীষিকা মুছে নতুন করে জীবন সাজাতে চান তিনি। জীবনযুদ্ধে ঘুরে দাঁড়াতে চান তিনি। শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের উত্তর ষাইটকাকড়া গ্রামের মৃত সনু শেখের মেয়ে রাশেদা তার জীবনের ফেলে আসা কিছু ঘটনা তুলে ধরেন এবিস্তারিত পড়ুন

ধর্ষণ করার আগে ছাত্রীটিকে দল বেঁধে মারধর করল

দল বেঁধে মারধরের পর এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে কথিত প্রেমিকের বিরুদ্ধে । এ ঘটনাটি ঘটেছে রাজধানীর দারুসসালাম এলাকায়। গতকাল সোমবার রাতে নির্যাতিত ছাত্রীটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, সোহান ও তার বন্ধু পারভেজসহ পাঁচজন তাকে মারধর করেছে। এরপর সোহান তার ওপর পাশবিক নির্যাতন চালায়। ওই ছাত্রীর বাবার দেওয়া তথ্যমতে, মেয়েটি স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণীতে পড়ে। গত রবিবার সকাল ১১টার দিকে একই এলাকারবিস্তারিত পড়ুন