মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

হিন্দু পরিবারের ইসলাম গ্রহণঃ ২৮ বছর সমাজচ্যুত

২৮ বছর ধরে সমাজচ্যুত করে রাখায় এক হিন্দু পরিবারের সব সদস্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ভারতের মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার এক গ্রামে এ ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছত্তরপুর জেলার রাজনগরের ফোটদার গ্রামের বাসিন্দা বিনোদ প্রকাশ খারে ২৮ বছর আগে এক মুসলিম মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তার স্ত্রীর নাম রাখা হয় বীনা। তাদের তিন সন্তান রয়েছে। দুই ছেলে আমন ও সুরজ, মেয়ে একতা। হিন্দু হয়ে মুসলিম তরুণীকে বিয়ে করায়বিস্তারিত পড়ুন

লক খুলবে মুখ দেখেই আইফোন ৮

আগামী সেপ্টম্বরেই বাজারে আসছে বহুল আকাঙ্ক্ষিত আইফোন-৮। আইফোনের নতুন এই সংস্করনে কী চমক থাকছে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। অবশেষে কয়েকটি নতুন ফিচারের কথা জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশেবল। আইফোন-৮-এ ত্রিমাত্রিক সেন্সরের পাশাপাশি থাকবে নতুন ফেসিয়াল রিকগনিশন স্ক্যানার। অর্থাৎ ব্যবহারকারীর মুখ হবে আইফোন-৮-এর লক খোলার পাসওয়ার্ড। মুখ দেখে লক খুলবে এই ফোন। আইফোন-৮ এর আকার আইফোন ৭-এর চেয়ে বড় হবে। আইফোন-৮-এর পরিমাপ হবে ১৪৩.৫৯× ৭০.৯৪× ৭.৫৭ মিলিমিটার। এই স্মার্টফোনের পেছনে থাকবেবিস্তারিত পড়ুন

পালিয়েছে এজেন্সির মালিকরা শতশত হজযাত্রীদের ক্যাম্পে রেখে !

কারো ভিসা হয়েছে, টিকিট হয়নি, আবার কারো ভিসা টিকিট কোনোটিই হয়নি- এমন শত শত হজযাত্রীদের ক্যাম্পে রেখে পালিয়েছে এজেন্সির মালিকরা। প্রতারিত এসব হজযাত্রীদের দীর্ঘশ্বাস আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে রাজধানীর আশকোনার হজ ক্যাম্প এলাকা। প্রতারিত হজযাত্রী আব্দুল আজিজ। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা বগুড়া থেকে ৮২ জন একসাথে এখানে এসেছি। এখন আমাদেরকে রেখে এজেন্সির মালিক পালিয়েছে। আমরা এখন কী করবো। বাবা যে ভাবেই হোক আমাদের হজে পাঠানোর ব্যবস্থা করেন। না হলেবিস্তারিত পড়ুন

ভ্যাটে পড়ে থাকা রোগীকে বাঁচালেন তরুণী, মর্যাদা দিল না হাসপাতাল

একদিকে মানবিক কর্তব্য আর অন্যদিকে সযত্নে দায়িত্ব এড়িয়ে যাওয়ার ছবি। শুক্রবার ভরদুপুরে এমন দৃশ্য দেখা গেল শহরের রাস্তায়। মুখ ফিরিয়ে নিয়েছিলেন পথচারীরা। শেষপর্যন্ত পুলিশকর্মীদের সাহায্যে ভ্যাটে পড়ে থাকা এক প্রবীণাকে তুলে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন গার্গী বন্দ্যোপাধ্যায় নামে এক তরুণী। নানা টালবাহানার শেষে ভর্তি করানো হয় তাঁকে। কিন্তু তারপর মেডিসিন ওয়ার্ডে এক জুনিয়র চিকিত্সকের কাছে তাঁকে অপমানিত হতে হয় বলে গার্গীর অভিযোগ। তরুণীর কথায়, ‘‘আমাকে ওই ডাক্তার বলতেবিস্তারিত পড়ুন

এই সুন্দরীর সঙ্গে সম্পর্ক ভারতের তারকা ক্রিকেটারের, ফাঁস হয়ে গেল রহস্য

শ্রীলঙ্কায় পাঁচ ম্যাচের ওয়ান ডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আপাতত ভারতীয় দলের সঙ্গে যুযবেন্দ্র চহাল। তবে মনে হয় কোহলির দলের তারকা স্পিনারের হৃদয় রয়ে গিয়েছে অন্যত্র। সোশ্যাল মিডিয়ায় যুযবেন্দ্র চহালের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে এবার হইচই। কীভাবে ‘ধরা’ পড়লেন চহাল? আসলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক রহস্যময়ীর পোস্টে কমেন্ট করেছেন যুযবেন্দ্র চহাল। অথচ তাজ্জবের ব্যাপার হল, তিনি নিজের অ্যাকাউন্ট থেকে সেই মেয়েটির প্রোফাইল ফলো করেন না। সেই রহস্যময়ীরবিস্তারিত পড়ুন

ধর্মের আড়ালে ধর্ষণ। বাবার বিরুদ্ধে চিঠিতে কী লিখেছিলেন মহিলা ভক্ত

রাম রহিমের সংগঠন ডেরা সচ্চা সওদায় যে মহিলারা আবাসিক হিসেবে থেকে সংগঠনের কাজকর্মে অংশ নেন, তাঁদেরকে ‘সাধ্বি’ বলা হয়। গডম্যানের। ধর্মকর্মের আড়ালে বাবা যে মহিলা ভক্তদের ধর্ষণ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী-সহ পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের বিচারপতিদের চিঠি লিখে সেই অভিযোগ জানিয়েছিলেন রাম রহিমের ভক্ত এক মহিলা। ২০০২ সালে লেখা সেই চিঠি পেয়েই বাবার বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত মামলা রুজু করেছিল পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। পরবর্তীকালে যে মামলার দায়িত্ব যায় সিবিআই-এর হাতে।বিস্তারিত পড়ুন

ফের ক্ষমা চাইতে হলো শাহরুখকে, কী এমন করলেন?

ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। সাধারণ মানুষেরও হয়। আবার বলিউড বাদশা শাহরুখ খানেরও হয়। তবে ইদানীং ভুল বোধ হয় একটু বেশিই হচ্ছে কিং খানের। এর জন্য অবশ্য ক্ষমাও চেয়ে নিচ্ছেন তিনি। এবার চাইলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কুল মিতালি রাজের কাছে। কিন্তু কী এমন করলেন কিং খান, যার জন্য মিতালির কাছে ক্ষমা চাইতে হলো তাঁকে? জানা গিয়েছে, বহুদিন পরে টেলিভিশনে কামব্যাক করছেন বলিউড বাদশা। টেড টক নামে জনপ্রিয় টেলিভিশন সিরিজেরবিস্তারিত পড়ুন

সুপারস্টারের ছবি না চললে কি তাঁকেই দায়ী করা উচিত, কী বললেন অজয় দেবগণ

স্পষ্ট কথায় কষ্ট নেই অজয় দেবগণের। একগাদা কথা বলতে ভালবাসেন না। কিন্তু যে কোনও প্রসঙ্গে নিজের সত্যিকারের মতটাই দেন। শিগগিরই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘বাদশাহো’। তার আগে ইন্ডাস্ট্রির নানা দিক নিয়ে মুখ খুললেন অভিনেতা। ‘বাদশাহো’ ছবিতে আপনিই কি বাদশাহো? আমি একা নই। যে ছ’জনকে নিয়ে গল্প, তারা সকলে মিলে হল বাদশাহো। ‘বাদশা’ কথাটা হল একবচন, ‘বাদশাহো’ বহুবচন। এই ছ’জনই ভীষণ চালাক। কে যে কাকে ঠকাচ্ছে, বোঝাই যায় না! আর আমারবিস্তারিত পড়ুন

বন্যার্তদের পাশে সেই রফিকুল

মানিকগঞ্জের রফিকুল ইসলাম, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় বেশ পরিচিত। অঢেল টাকার মালিক রফিকুল যুক্তরাষ্ট্র থাকলেও ভুলে যাননি নিজের এলাকাকে, এলাকার গরিব মানুষকে। কাউকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে, কাউকে চলার খরচ দেয়া আবার কাউকে পড়াশোনার টাকা দিয়ে আলোচনায় আসা রফিকুল এবার পাশে দাঁড়িয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। তার প্রতিষ্ঠিত ‘সাটুরিয়া ফাস্ট গ্রুপ’ নামে একটি ফেসবুক সংগঠন গতকাল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিনটি ইউনিয়নের ৩৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। আমেরিকা প্রবাসীবিস্তারিত পড়ুন

মনোবল ভাঙবেন না, যা যা দরকার করব

সরকারের পক্ষ থেকে বন্যার্তদের ক্ষতি কাটিয়ে উঠার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বন্যার্তদের মনোবল না ভাঙারও আহ্বান জানান। আজ শনিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বন্যা পরিস্থিতি দেখতে এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে সকালে গোবিন্দগঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল ১০টায় দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার গোবিন্দগঞ্জের বোয়ালিয়ায় অবতরণ করে। সেখানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা তাঁকেবিস্তারিত পড়ুন