মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

পিস্তলসহ অস্ত্র চোরাকারবারী গ্রেপ্তার

চারটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে পাঞ্জাতন আলী নামে ৩৮ বছর বয়সী এক অস্ত্র চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে পাঞ্জাতনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঞ্জাতনের বাড়ি উপজেলার ইউসুফপুর গ্রামে। তার বাবার নাম আফাজ মন্ডল। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে রাত দুইটার দিকে র‌্যাব-৫ এর মেজর এ এম আশরাফুলবিস্তারিত পড়ুন

জ্যামাইকার জয় টাইগার রিয়াদের অভিষেক ম্যাচ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ অভিষেক হয়েছে টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি খেলছেন জ্যামাইকা তালাওয়াশের হয়ে। রিয়াদের অভিষেক ম্যাচে সেইন্ট লুসিয়া স্টার্সকে ছয় উইকেটে হারিয়েছে জ্যামাইকা। আজকের ম্যাচে রিয়াদকে দিয়ে বল করাননি অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ব্যাটিংয়ে নেমে তিনি খেলার সুযোগ পেয়েছেন মাত্র এক বল। তাতে এক রান করে অপরাজিত থাকেন এই টাইগার অলরাউন্ডার। সাত ম্যাচ খেলে পাঁচটিতে জিতে এখন পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে জ্যামাইকা। আর নয় ম্যাচ খেলে এক পয়েন্টবিস্তারিত পড়ুন

প্রেমজয়ীদের সত্য কাহিনীঃ মালয়েশিয়ান তরুণী টাঙ্গাইলে

টাঙ্গাইলের সখীপুরে প্রেমের টানে প্রেমিকের কাছে ছুটে এসেছেন এক মালয়েশিয়ান তরূণী। তার নাম লজা বিনতে কামিস (২২)। শুক্রবার ভোরে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে অবতরণ করেন ওই মালয়েশিয়ান। পরে প্রেমিক মনিরুল ইসলামের সঙ্গে ছুটে আসেন টাঙ্গাইলের সখীপুরে। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে মনিরুলের পরিবার। পরিবার সূত্রে জানা যায়, ছয় মাস আগে মালয়েশিয়ান যুবতী লজা বিনতে কামিসের সঙ্গে ফেসবুকে সম্পর্ক হয় মনিরুলের। মনিরুল সখীপুরের সরকারি মুজিববিস্তারিত পড়ুন

আরাফাত সানির স্ত্রী নাসরিন সুলতানা ‘সুইসাইড নোটে’ যা লিখেছেন

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী নাসরিন সুলতানা ঘুমের ওষুধ খাওয়ার আগে সুইসাইড নোট (আত্মহত্যার চেষ্টার আগে লেখা) লিখে রাখেন। আজ শুক্রবার রাতে নোটটি পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে দেন। নাসরিন সুলতানাকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমণ্ডির রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো অচেতন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন নাসরিনের ছোট বোন শারমিন সুলতানা। সুইসাইড নোটে নাসরিন উল্লেখ করেন, ‘আব্বা-মা, আল্লাহর রহমতে দুই হাত জোড় করে তোমাদের অনুরোধ করতেছি, দয়া করে আমাকে হসপিটালেবিস্তারিত পড়ুন

আবারও তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

আবারও কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির গ্যাংওয়ান প্রদেশ থেকে এই পরীক্ষা চলালো হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক মাস ধরে উত্তর কোরিয়া পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে এই মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। তারপর থেকেই দেশটি যুক্তরাষ্ট্রের সামিরক ঘাঁটি থাকা গোয়াম দ্বীপে হামলার কথা বলে আসছে। তবে যুক্তরাষ্ট্রেরবিস্তারিত পড়ুন

সালমা ফিরলেন সৌদি থেকে কিন্তু শরীরে এত ক্ষত কেন !

দীর্ঘ আট মাস সৌদি আরবের রিয়াদের একটি বাসাবাড়িতে গৃহকত্রীর অসংখ্য নির্যাতনের ক্ষত শরীরে নিয়ে দেশে ফিরেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের গৃহবধূ সালমা খাতুন। গত মঙ্গলবার সৌদি আরবের একটি বিমানযোগে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সালমা খাতুন। এরপর তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। নির্যাতনের শিকার সালমার পরিবার জানায়, ভালো বেতনের চাকরির কথা বলে চলতি বছরের জানুয়ারি মাসে আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের জলিল মন্ডলের ছেলে হাবুরবিস্তারিত পড়ুন

চাপাতি নিয়ে সেনাদের ওপর হামলা মুখে উচ্চারন “‘আল্লাহু আকবার”

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক ব্যক্তি চাপাতি নিয়ে সৈন্যদের ওপর আক্রমণ চালালে তাঁকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে ব্রাসেলসের কেন্দ্রস্থলের বুলেভার্ড এমিলে জ্যাকমেইনে এই হামলার ঘটনা ঘটে। এতে একজন সৈন্য তাঁর মুখমণ্ডলে এবং আরেকজনের হাতে আঘাত লেগেছে। বেলজিয়ামের কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, যে ব্যক্তি এই চাপাতি হামলা চালিয়েছে তাঁর বিরুদ্ধে আগে থেকে কোনো ‘সন্ত্রাসী তৎপরতার’ অভিযোগ ছিল না। তবে দুই সেনার ওপর হামলা চালানোর সময়বিস্তারিত পড়ুন

মক্কায় আরো যে চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে

সৌদি আরবে আসন্ন হজ পালন করতে এসে পবিত্র মক্কা নগরীতে আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন বাগেরহাটের ইদ্রিসুর রহমান (৭৯), খুলনার আবুল হোসেন শেখ (৬১), পাবনার আবদুস সাত্তার (৫৬) ও কুমিল্লার মানিক মিয়া (৭৪)। সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত মোট ২৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার শেখ ইদ্রিসুর রহমান মক্কায় অসুস্থ হয়ে মারাবিস্তারিত পড়ুন

ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !

অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বন্ধ থাকা খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ ঢাকার রেলযোগাযোগ আংশিক চালু হয়েছে। ডাউন লাইন ক্লিয়ার থাকায় আংশিকভাবে ট্রেন চলাচল করছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন পোড়াদহ স্টেশন মাস্টার শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেনটি কাজ চালিয়ে যাচ্ছে। আজ শনিবার সকাল ৮টার সময় ডাউনবিস্তারিত পড়ুন

নিজেকে ধর্মগুরু দাবি করা রাম রহিমের গুরুত্বপূর্ণ ১০টি বিষয় অনেকেই জানেন না

নিজেকে ধর্মগুরু হিসেবে দাবি করেন গুরমিত রাম রহিম সিং। তিনি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আর এরই জের ধরে ভারতের একাধিক শহরে শুরু হয়েছে সহিংসতা। হরিয়ানার পঞ্চকুলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩০ জন। কে এই রাম রহিম সিং? এত প্রভাবই বা কেন তাঁর? বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম তুলে ধরেছে রাম রহিম সম্পর্কে বিচিত্র সব তথ্য। ১. দি ইন্ডিয়ান এক্সপ্রেস ২০১৫ সালে ভারতে সবচেয়ে বেশি ক্ষমতাধর ১০০বিস্তারিত পড়ুন