মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

আশংকা ঢাকা টেস্ট পরিত্যক্ত হওয়ার !

নিরাপত্তা ইস্যু, ক্রিকেট বোর্ডের সঙ্গে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের ঝামেলা- একের পর এক বাধা পেরিয়ে যখন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ আলোর মুখ দেখতে যাচ্ছে, তখন বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। টেস্টের আগে দু’দিনের প্রম্তুতি ম্যাচ আগেই পণ্ড হয়ে গেছে। বুধবার সকালে অস্ট্রেলিয়া দলের অনুশীলন করার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি তাতেও বাগড়া দিল। ১০টার অনুশীলন করার কথা থাকলেও অস্ট্রেলিয়া দল মাঠে এসে পৌঁছে বেলা পৌনে একটার দিকে। দুপুর ১টায়বিস্তারিত পড়ুন

৩১ আগস্ট পবিত্র হজ

সৌদি আরবের আকাশে মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ৩১ আগস্ট বৃহস্পতিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ১ সেপ্টেম্বর (শুক্রবার) সেখানে ঈদুল আযহা পালন করা হবে। সৌদি আরবের সর্বোচ্চ বিচারিক আদালত চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এই তারিখ ঘোষণা করেছে। আজ ২৩ আগস্ট বুধবার থেকে সৌদি আরবে জিলহজ মাস শুরু হয়েছে। সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, জর্ডান ও মালয়েশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর আগেবিস্তারিত পড়ুন

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আবারো মুশফিকুর রহিম !

ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের পেটানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অবদান রাখেন মুশফিকুর রহিম। সম্প্রতি এর আরেকটি নজির রাখলেন বা্ংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক। ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন তিনি। মঙ্গলবার ‘ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এই ঈদ উপহার দেন মুশি। প্রিয় তারকার হাতে ঈদ সামগ্রী পেয়ে যারপরনাই খুশি মুশফিকের খুদে ভক্তরা। রাজধানীর মিরপুরে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এইবিস্তারিত পড়ুন

কি দেখালেন এটা আফ্রিদি ৪৩ বলে শতক !

এ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন শহীদ আফ্রিদি। তবে এখনো যে ফুরিয়ে যাননি, সেটা ভালোমতোই স্মরণ করিয়ে দিলেন পাকিস্তানের এই মারমুখী ব্যাটসম্যান। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, টি-টোয়েন্টি ব্লাস্টে তিনি খেলেছেন ৪৩ বলে ১০১ রানের বিস্ফোরক ইনিংস। তাঁর দল হ্যাম্পশায়ারও পেয়েছে ১০১ রানের বিশাল জয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়েছিলেন আফ্রিদি। ১৩ ওভারের মধ্যেই তিনি পূর্ণ করে ফেলেন শতক। ৪৩ বলে ১০১ রানের ইনিংসটি খেলারবিস্তারিত পড়ুন

যেহেতু মুমিনুল ফিরেছেনঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনে কে- ইমরুল না মুমিনুল?

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের নেটে মঙ্গলবার পাশাপাশি ব্যাটিং করলেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। সামনের পায়ে ভর করে পেছনের পা হালকা উঁচিয়ে রুবেল হোসেনকে চোখজুড়ানো এক স্ট্রেট ড্রাইভ খেললেন মুমিনুল। পাশের নেটে মেহেদী হাসান মিরাজকে এগিয়ে এসে ইমরুলের দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ। দুজনের স্বচ্ছন্দ ব্যাটিং দেখে কি ধন্দে পড়ে গেলেন দুই নেটের মাঝে দাঁড়ানো চন্ডিকা হাথুরুসিংহে? প্রথম যে দল দেওয়া হয়েছিল, তাতে বোঝা যাচ্ছিল তিন নম্বর ব্যাটিং পজিশনটা হাথুরু ইমরুলের জন্যই বরাদ্দবিস্তারিত পড়ুন

প্রবল বর্ষণে বন্যার পানিতে ভেসে এল দানব! (ভিডিও)

প্রবল বর্ষণের ফলে বাংলার বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে রয়েছে। বিচ্ছিন্ন হয়েছে ভারতের উত্তর ও দক্ষিণ রেল যোগাযোগ ব্যবস্থা। কিন্তু তারই মধ্যে ভাইরাল হল এক অদ্ভুত ভিডিও। কোচবিহারের রাস্তাতেই বন্যার জলে ভেসে এল মস্ত এক কাতলা মাছ। ভিডিওতে দেখা যাচ্ছে, এলাকার বাসিন্দাদের মধ্যে হুলুস্থুল পড়ে গিয়েছে। প্রথমটা তাঁরা বুঝতে পারেননি যে কী ভেসে উঠছে বন্যার জলে। অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্বৃত্তের বন্দুকের মুখ থেকে প্রাণে বাঁচলেন স্বামী

চট্টগ্রামের রাউজানে স্ত্রীর সাহসিকতায় দুর্বৃত্তের বন্দুকের মুখ থেকে প্রাণে বাঁচলেন স্বামী। রজা ভেঙে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা স্বামীকে গুলি করতে গেলে দুই দুর্বৃত্তকে পেছন থেকে কুপিয়ে জখম করেন স্ত্রী। ফলে নিজেরে প্রাণ নিয়েই পালাতে হয় দুর্বৃত্তদের। ঘটনাটি ঘটেছে উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামে গত সোমবার দিবাগত রাতে। এলাকার মেম্বার মোহাম্মদ আলীসহ অনেকে জানায়, হলদিয়ার দুর্লভ কাজীবাড়ীর মৃত শামসুল আলমের ছেলে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্কাক জাহেদুল আলম হিরুকে হত্যা করতে এসেছিল দুর্বৃত্তরা।বিস্তারিত পড়ুন

চাঁদ দেখা গেলে আজ, ঈদ হবে ২ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে আজ বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। বাংলাদেশের আকাশে হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি ঈদের তারিখ ঘোষণা করবে। আজ বুধবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেনবিস্তারিত পড়ুন

কাঁদানে গ্যাস নিক্ষেপকারী কনস্টেবল চিহ্নিত

পুলিশের দাঙ্গা দমন বিভাগের (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম) কনস্টেবল সাইফুল ইসলামের ছোড়া কাঁদানে গ্যাসের শেল সিদ্দিকুর রহমানের চোখে লাগে। এ ছাড়া পরিস্থিত নিয়ন্ত্রণে থানা-পুলিশের একাধিক সদস্যেরও অবহেলা ছিল। পুলিশের রমনা বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ার জন্য কনস্টেবল সাইফুল ইসলামকে অভিযুক্ত করা হয়। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে অবহেলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে সতর্ক করার সুপারিশ করেছে কমিটি। পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

ভয়াবহ বন্যায় ভাসছে দেশের প্রায় অর্ধেক অঞ্চল। উত্তরাঞ্চল বলতে গেলে পুরোটাই পানির নিচে। বন্যার্ত মানুষের অবর্ণনীয় দুর্ভোগ সারা দেশের মানুষকেই ছুঁয়ে যাচ্ছে। সামর্থ্যবান মানুষ যে যেভাবে পারছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। মাত্র দুই মাস পরই মাঠে গড়ানোর কথা ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল। ২ নভেম্বর টুর্নামেন্টের পঞ্চম আসর মাঠে গড়ানোর আগে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। তবে উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে এবং বন্যার্তদের সাহায্যার্থে তাদের পাশেবিস্তারিত পড়ুন