Archives
now browsing by author
পদত্যাগ দাবি অ্যাটর্নি জেনারেলের


প্রধান বিচারপতি যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করেছেন, তখন অ্যাটর্নি জেনারেল তার বিরোধিতা করতে না পারায় প্রধান বিচারপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমেরও পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবসের এক আলোচনা সভায় শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন। বৃহত্তর ফরিদপুর সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি এ আলোচনা সভাবিস্তারিত পড়ুন
হুমকিতে বঙ্গবন্ধু সেতুসহ কয়েকটি গ্রাম: যমুনার গাইড বাঁধে ধস


টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের ২ কিলোমিটার দক্ষিণের গাইড বাঁধে যমুনা নদীতে তীব্র ভাঙ্গণ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত কালিহাতী উপজেলার গরিলা বাড়ি নামক স্থানে বাঁধের প্রায় ১ মিটার এলাকা ধসে গেছে। ভাঙ্গণের সাথে ধস অব্যাহত থাকায়। হুমকির মুখে রয়েছে সেতু এলাকার প্রায় ৮ থেকে ৯টি গ্রাম। এছাড়াও বঙ্গবন্ধু সেতু হুমকিতে রয়েছে। এদিকে গত শনিবার থেকে অব্যাহতভাবে সেতুর বাঁধে ধস ও ভাঙনরোধে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করেনি বিবিএবিস্তারিত পড়ুন
পেছনে ‘বেশি দামে’ ট্রেনের টিকেট বিক্রি, সামনে লম্বা সারি


ঈদুল আজহাকে সামনে রেখে খুলনা রেলওয়ে স্টেশনের টিকেট মাস্টার, টিটি ও গেটম্যানদের বিরুদ্ধে ট্রেনের টিকেট জালিয়াতি করে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে টিকেটের অর্থ রেলওয়ের তহবিলে জমা না হয়ে তা যাচ্ছে কিছু ‘অসাধু’ ব্যক্তির পকেটে। মঙ্গলবার সুন্দরবন ট্রেনের ভ্রমণের সময় সরেজমিনে টিকেট জালিয়াতির বিষয়টি সামনে উঠে আসে। স্টেশন ঘুরে দেখা যায়, খুলনা রেলওয়ে স্টেশনে ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট প্রত্যাশীদের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় রেল স্টেশনেরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে নিতে চাপ ক্রমেই বাড়ছে ব্রাসেলস থেকে। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে না নিলে ভিসা প্রক্রিয়ায় কঠোর হওয়ার সিদ্ধান্তও রয়েছে ইইউ’র। আর এরই প্রেক্ষাপটে বাংলাদেশ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রেক্ষাপটে অবৈধদের ফিরিয়ে আনতে প্রক্রিয়া বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চূড়ান্ত করতে ঢাকা আসছে ইইউ প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, অবৈধ হয়ে পড়া ৯৩বিস্তারিত পড়ুন
বেদনা বিধুর সময়ের মাঝ দিয়ে দাফন সম্পন্ন কিংবদন্তি অভিনেতার


কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। যদিও গতকাল মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন হওয়ার কথা ছিল। নায়করাজের মরদেহ দাফনের সময় তার বড় ছেলে বাপ্পা রাজ, পরিবারবর্গ ও অভিনয় জগতের অনেকে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পরে সেখানে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিস্তারিত পড়ুন
“বাবার ওপর কেউ কষ্ট রাখবেন না” বেদনার সূরে এক সন্তান


শেষ বিদায় নিয়ে গেলেন এফডিসি থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারেও রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়েছে। সর্বস্তরের মানুষ এলেন নয়নভরা জল নিয়ে প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানাতে। হাজারও মানুষের ভালোবাসা আর ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন নায়করাজ রাজ্জাক। এর আগে এফডিসিতে বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন রাজ্জাকের বড় পুত্র বাপ্পারাজ। তিনি বলেন, আমি জানি আপনারা বাবাকে সম্মান করেন, ভালোবাসেন। তবুও আপনাদের কাছে বড় ছেলে হিসেবে পরিবারের পক্ষ থেকে বাবার জন্য দোয়া চাইলাম, বাবা যেনবিস্তারিত পড়ুন
তেজগাঁও কুনিপাড়ায় বোনের বাসায় তরুণীর ‘আত্মহত্যা’


রাজধানীর তেজগাঁও কুনিপাড়া এলাকায় বোনের বাসায় এক তরুণী ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছেন স্বজনরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম দীপা আক্তার (২৫)। তাঁর বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামে। দীপার ছোট বোন শারমিনের ভাষ্য, দীপা রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় স্বামী শামীম হোসেনের সঙ্গে থাকতেন। তাঁদের তিন সন্তান রয়েছে। চার থেকে পাঁচ দিন আগে পারিবারিক কলহের জেরে দীপাকে মারধর করে বাসা থেকে বের করেবিস্তারিত পড়ুন
পাকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: তালেবান ইস্যু


আফগানিস্তানে জঙ্গি সংগঠন তালেবানকে সমর্থনের অভিযোগ এনে পাকিস্তানের ওপর চাপ বাড়ানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।আফগানিস্তানে যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতি ঘোষণার একদিন পর মঙ্গলবার টিলারসন এই হুঁশিয়ারি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানকে সমর্থনের ব্যাপারে পাকিস্তান যদি তাদের অবস্থার পরিবর্তন না করে, তবে দেশটি যুক্তরাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা হারাবে। পাকিস্তান বরাবরই তালেবানের প্রতি সমর্থনের অভিযোগ অস্বীকার করে আসছে। টিলারসন বলেন, বহু সন্ত্রাসী সংগঠন পাকিস্তানকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবেবিস্তারিত পড়ুন
রাজহীন রাজ্যে মুকুট পরবে কে!


প্রায় বাবরি চুল। মাথাভর্তি চুলের মধ্যভাগে সিঁথি করা। চুলের পেছনটায় খানিক বাঁক নেয়া থাকত। পরনের শার্টের কলার থাকত বেশ বড়। চওড়া বুকে শার্টের ওপর ভাগের বোতাম খোলা থাকত। এটিই তার ঢং, এটিই তার স্বকীয়তা। আর এই স্বকীয়তাই তাকে অভিনয় জগতে রাজমুকুট পরিয়ে দেয়। রাজ্জাক। নায়ক রাজ্জাক। নায়করাজ রাজ্জাক। যে নামেই ডাকা হোক না কেন, তিনি যে কোনো না কোনো রাজ্যের রাজা ছিলেন তা সহসাই বলা যায়। নইলে এত ভক্তি, এত ভালোবাসাবিস্তারিত পড়ুন
‘তুই আর নাচতে পারবি না’ বলেই অভিনেত্রীকে গুলি চালাই…


পাকিস্তানে মঞ্চাভিনেত্রী-নর্তকী কিসমত বেগের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মূল সন্দেহভাজন রানা মুজামিল সমেত গ্রেফতার চারজন। মুজামিলের সেল ফোন থেকে পাওয়া সূত্র ধরে এদের খোঁজ মিলেছে বলে জানিয়ে লাহৌর পুলিশ। পুলিশের শীর্ষকর্তা বলেছেন, রানা মুজামিল ও তার তিন সহযোগীকে আমরা ধরেছি। কিসমত তার সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার পর রানা তার সঙ্গীদের তাকে মেরে ফেলার ‘সুপারি’ দেয়। মুজামিলের দাবি, শোবিজে কিসমতের কেরিয়ার পাকাপোক্ত করতে সে প্রচুর টাকা ঢেলেছে। সেই কিসমত সম্পর্ক ভেঙে দেওয়ারবিস্তারিত পড়ুন













