Archives
now browsing by author
নির্বাহী আদেশে মুসলিম দেশগুলোর ভিসা বাতিল করবেন ট্রাম্প


নির্বাহী আদেশে এবার মুসলিম দেশগুলোর ওপর সত্যি সত্যিই নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া শুরু করছেন ট্রাম্প। এর আগে নির্বাচনী প্রচারণায় বরাবরই মুসলিম বিদ্বেষী মনোভাব প্রকাশ করেছেন ট্রাম্প। শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষেধ করা হবে বলেও ঘোষণা দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। খবর এক্সপ্রেসের। ইতোমধ্যেই বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। আরো কিছু নির্বাহী আদেশেও সাক্ষর করার কথা রয়েছে তার। এর মধ্যে মুসলিম দেশগুলোর যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আদেশও রয়েছে।বিস্তারিত পড়ুন
এভারেস্টের উচ্চতা কমে গেছে?


নেপালে দু বছর আগে যে ভূমিকম্প হয়েছিল তাতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গেছে কিনা – তা নতুন করে মেপে দেখার উদ্যোগ নিয়েছে ভারতের জরিপ বিভাগ। ভারতের সার্ভেয়ার জেনারেলর বলেন, সেই ভূমিকম্পে এভারেস্টের উচ্চতা কমে গেছে বলে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন। ভারতের একটি জরিপে ৬২ বছর আগে বলা হয়েছিল এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২৮ ফুট, বা ৮ হাজার ৮৪৮ মিটার। এটিই এভারেস্টের সর্বাধিক স্বীকৃত উচ্চতা বলে মানা হয়।বিস্তারিত পড়ুন
খালি হাতে ফিরেছে..! তাই বলে কি বাংলাদেশ খুব বেশি খারাপ করেছে ?


নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দল খুব একটা খারাপ করেছে? উত্তর, না। কারণ কিউইদের মাঠে টাইগারদের চেয়ে আরও অনেক সেয়ানে সেয়ানে দল নাকানিচুবানি খেয়েছিল। সে দিক বিবেচনায় মাশরাফি-মুশফিকরা মোটেও খারাপ খেলেনি। বরং চোটগ্রস্থ দল নিয়ে দাঁতে-দাঁত লাগিয়ে লড়াই করেছে। কয়েকটা ম্যাচে জয়টা ছিল হাত-ছোঁয়া দূরুত্বে। বিশ্বের বাঘা বাঘা দল নিউজিল্যান্ড সফর করে খালি হাতে বাড়ি ফেরার নজির অনেক। ভারত-অস্ট্রেলিয়ার মতো র্যাঙ্কি ওয়ানের দলও ধবল ধোলাই হয়েছে। পেছনের পরিসংখ্যান ঘেঁটে এমন কিছু সিরিজ দেখলেবিস্তারিত পড়ুন
ক্রিকেটের অন্যতম সেরা আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ : চূড়ান্ত সময়সূচি


২০১৭ সালের জুনের ১ তারিখ থেকে শুরু হবে ক্রিকেটের অন্যতম সেরা আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। অংশগ্রহণ করবে আইসিসি র্যাঙ্কিংয়ের প্রথম ৮টি দল। বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ২০১৭ আসরের। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ। খেলাটি হবে ইংল্যান্ডে। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সুচি প্রকাশ করেছে আইসিসি।
শুধুই মেয়েদের জন্য, ছেলেদের জন্য নয় !


কখনও মেয়ে, কখনও প্রেয়সী, কখনও মা, কখনও বোন৷ অনেক ভূমিকায় ব্যস্ত থাকেন সারাটা দিন৷ কিন্ত্ত সেই ব্যস্ততার ফাঁকে নিজের যত্ন নেওয়া হয় কি? রোজকার রুটিনে কীভাবে ফিট থাকবেন তার সহজ কিছু উপায় জেনে নিন- সঠিক ঘুম দিনে ৭-৮ ঘণ্টা সাউন্ড স্লিপ খুব দরকার৷ সারাদিন বাড়ি, অফিস সব সামলাতে হবে আপনাকেই৷ তাই লেট নাইট না করে একটা লম্বা ঘুম দিন৷ ঘুমাতে যাওয়ার একটা টাইম ফিক্স করুন৷ সেই সময়ের মধ্যে বাকী সব কাজবিস্তারিত পড়ুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি জামায়াত নেতার মৃত্যু


মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার আসামি এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু মারা গেছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। বাড়ি নেত্রকোনার আটপাড়ায়। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এনায়েত উল্লাহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৩ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।বিস্তারিত পড়ুন
শ্রীলংকা সফরঃ স্বরূপে ফিরতে মোস্তাফিজ কি করছেন ?


ইনজুরির আগে যেমনটা ছিলেন টাইগার সেনসেশন মোস্তাফিজুর রহমান, এখনও ঠিক তেমন নেই। সেই চেনা রূপটা যেন হারিয়ে গেছে। কারণ হিসেবে ক্রিকেটবোদ্ধারা বলছেন, অনেক দিন পর মাঠে ফিরেছে, স্বরূপে ফিরতে আরও কিছু দিন সময় লাগবে। তবে মোস্তাফিজের চেষ্টার কমতি নেই। আগের মতো ছন্দে ফিরতে প্রাণপণ লড়াই করে যাচ্ছেন তিনি। ‘আমি প্রাণপণ চেষ্টা করছি। নেটে নিয়মিত অনুশীলন করছি। প্রতিদিনই টানা ছয়-সাত ওভার করে বোলিং করছি। খুব বেশি ব্যথা অনুভব হচ্ছে না। ’ শ্রীলংকাবিস্তারিত পড়ুন
সমীক্ষাঃ সঙ্গম কোন কোন নারীর জন্য বেদনাদায়ক


বিস্তৃত এক সমীক্ষায় দেখা গেছে, ব্রিটেনে প্রায় প্রতি দশ জন নারীর মধ্যে একজনের কাছে যৌন সঙ্গম বেদনাদায়ক একটি কাজ। ব্রিটিশ জার্নাল অব অবসটেট্রিস অ্যান্ড গাইনোকলোজি ১৬ থেকে ৭৪ বছর বয়সী ৭ হাজার মহিলার উপর এই সমীক্ষাটি চালায়। এদের সবারই রয়েছে নিয়মিত যৌন সম্পর্কের অভিজ্ঞতা। সঙ্গম উপভোগ না করা বা সঙ্গম করতে গিয়ে কষ্ট পাওয়ার এই ব্যাপারটি চিকিৎসা বিজ্ঞানে ডিসপ্যারেনিয়া নামে পরিচিত। এটা সব বয়সী নারীর ক্ষেত্রেই ঘটতে পারে। পঞ্চাশ এবং ষাটবিস্তারিত পড়ুন
৮ম শ্রেণীর শিক্ষার্থী ’র কাবিন অতপর বাল্য বিয়ের আয়োজন !


হালুয়াঘাট প্রতিনিধি, এম.এ.খালেকঃ ময়মনসিংহে হালুয়াঘাটে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ’র কাবিন অতপর বাল্য বিয়ের আয়োজন । জানা যায়,উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মনিকুড়া গ্রামের সেন্ট মেরিস্ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাসিদা আক্তার’র সাথে প্রতিবেশী শাহীন (২০) এর এক লক্ষ বিশ হাজার টাকা দেনমোহর ধার্য করে গত ২০ জানুয়ারি কাবিননামা সম্পন্ন করে এবং ২২ জানুয়ারি বিয়ের দিন ধার্য করে । স্থানীয়রা সাংবাদিকদের জানায়, গত শুক্রবার দিন কাবিননামা সম্পন্ন করে তারপর তারা আনুষ্ঠানিকবিস্তারিত পড়ুন
হালুয়াঘাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে নবীণ বরন ও বিদায় সংবর্ধা অনুষ্ঠান


হালুয়াঘাট প্রতিনিধি:এম.এ.খালেক:-ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপতিষ্ঠান হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে গতকাল ২১/০১/২০১৭ ইং শনিবার ২০১৭ শিক্ষাবর্ষের নবীব বরণ ও S.S.C পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়। এবছর ভোকেশনাল খেকে ৫০ জন ও রেগুলার ১৮৯ জন শিক্ষার্থী হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষায় অংশগ্রহন করবে। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্হিত ছিলেন জনাব মো: আব্দুল ওয়াব প্রধান শিক্ষক হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়। বিষেশ অতিথী জনাব মো: মোহাম্মদ আলী ও মিছেস ঝর্ণাবিস্তারিত পড়ুন













