Archives
now browsing by author
এসিড থেকে বাদ যায়নি স্ত্রীর গোপনাঙ্গও
জান্নাতুল মাওয়া সুইটি: ‘দীর্ঘ বাইশ বছর সংসার করার পরও আমার স্বামী আমার সঙ্গে এমন করল কী ভাবে? নিজের হাতে আমার মুখে এ্যাসিড মারল! যৌতুকের জন্য সে আমাকে প্রায়ই মারধর করত। কিন্তু কখনও ভাবতেও পারিনি। আমাকে এ্যাসিড মারবে। আমি আর কোনদিন আমার স্বামীর মুখ দেখতে চাই না। আমি ওর শাস্তি চাই।’ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন (ব্লু) ইউনিটের চার নম্বর বেডে চোখ বন্ধ করে শুয়ে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন আকলিমা বেগমবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম


পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মো. কাইউম (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মঠবাড়িয়া শহরের দক্ষিণ বন্দরের গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. কাইউম বড়মাছুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাছির হাওলাদার বলেন, মঠবাড়িয়া থেকে বড়মাছুয়া যাওয়ার পথে দক্ষিণ বন্দর এলাকায় কইউমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকেবিস্তারিত পড়ুন
‘ধুম’ সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ‘চোরের’ ভূমিকায় বলিউড বাদশাহ শাহরুখ


অনেক দিন ধরেই শোনা যাচ্ছে ‘ধুম’ ধারাবাহিকে সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ‘চোরের’ ভূমিকায় অভিনয় করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এর আগে ‘ধুম’ ছবির তিনটি সিক্যুয়ালে ‘চোরের’ ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খান। এবার চতুর্থ সিক্যুয়ালে শাহরুখের নাম শোনা যাচ্ছে বেশ জোরালোভাবেই। এর কারণ ‘বেফিকরে’ ছবির ব্যর্থতা! বিষয়টি একটু খোলাসা করা প্রয়োজন। ‘বেফিকরে’ ছবির পরিচালক আদিত্য চোপড়া এখন নতুন ছবি করার জন্য মরিয়া হয়ে আছেন। কারণ, ‘বেফিকরে’র ব্যর্থতার পরবিস্তারিত পড়ুন
‘দিনের বেলায় ফুটপাত দখলমুক্ত রাখা হবে’


‘কর্মদিবসে গুলিস্তান ও মতিঝিলসহ এর আশপাশের এলাকার ফুটপাতে দিনের বেলা কোনো হকারকে বসতে দেওয়া হবে না। ডিএসসিসি তার সিদ্ধান্তে অটল। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে হকাররা গুলিস্তান-মতিঝিল এলাকায় বসতে পারবেন।’ সোমবার নগর ভবনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের স্মারকলিপি গ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। মেয়র বলেন, হকারদের পরিবার আছে। মানবিক বিষয়টি চিন্তা করে অফিস সময়ের পর প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে হকাররাবিস্তারিত পড়ুন
বাংলাদেশের মন্ত্রী পলকের সেলফিতে হাস্যোজ্জ্বল বিশ্বখ্যাত পপস্টার শাকিরা!


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সেলফিতে ধরা দিলেন বিশ্বখ্যাত পপস্টার শাকিরা। জানা গেছে, পলক বর্তমানে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে অবস্থান করছেন। সেখানে দেখা হয় কলম্বিয়ান গায়িকা শাকিরার সঙ্গে। তারপর পছন্দের এই গায়িকাকে সঙ্গে সেলফি বন্ধি হোন দু’জনে। এমনই জানা গেল পলকের ভেরিফায়েড ফ্যান পেজে পাওয়া ছবির ক্যাপশন থেকে। প্রসঙ্গত, ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত শিল্পী শাকিরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল পুরস্কার গ্রহণ করেন।বিস্তারিত পড়ুন
সুবহানাল্লাহ … প্রতি তিন দিনেই কুরআন খতম দেন ১শ’বছরের এই বৃদ্ধ


সাধারণত সবাই এটা জানে, বয়স হলে মানুষের স্মৃতিশক্তি অনেক লোপ পেয়ে যায়। আর বাস্তবতা তো তাই! কিন্তু সবার এমন ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছেন, সৌদি আরবের মুমলাকাত জেলার জুলফি অঞ্চলের অধিবাসী ১শ’ বছর বয়সী বৃদ্ধ শায়খ মুহাম্মদ আস-সুইকত। আল কুরআন প্রেমিক শতাব্দীছোঁয়া এ বৃদ্ধ মাত্র ৩ দিনেই পূর্ণ কুরআন কারিমের খতম দিয়ে থাকেন। মুহাম্মদ আস সুইকত বর্তমানে তিনি নিজ এলাকার এক মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের হাজার হাজারবিস্তারিত পড়ুন
দ্বিতীয় টেস্টে খেলছেন না মুশফিক!


অ্যাম্বুলেন্সে স্বাভাবিক হতে একটু সময় লাগছিল মুশফিকুর রহিমের। বাউন্সারের আঘাতে মাথা তখনো টনটন করছে। বেসিন রিজার্ভ থেকে ওয়েলিংটন হাসপাতালে যাওয়ার পথে মেডিকেল অ্যাটেনড্যান্ট রক্তচাপ মাপলেন। স্বাভাবিক। নামের বানান জিজ্ঞেস করলেন। সঙ্গে আরও টুকটাক কথা। মুশফিক সবকিছুতেই স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছিলেন। হাসপাতালে গিয়ে আরেকটু স্বাভাবিক হলেন। এক্স-রেতে গুরুতর কিছু ধরা পড়ল না। এটা শুনেই মাঠে ফেরার জন্য ছটফট করতে লাগলেন। দ্রুত মাঠে ফিরে আবার ব্যাটিংয়ে নামতে চান। কিন্তু চিকিৎসকেরা কড়া নিষেধাজ্ঞা দিয়ে দিলেন।বিস্তারিত পড়ুন
নুর হোসেনের মৃত্যুদণ্ডে খুশি হয়েছেন ‘বান্ধবী’ নীলাও


নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নুর হোসেনের ‘বান্ধবী’ বলে খ্যাত জান্নাতুল ফেরদৌস নীলা সাত খুনের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শুধু নূর হোসেন নন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার শাস্তি কার্যকর চান তিনি। সোমবার রায় ঘোষণার পর রাতে এই সন্তোষ প্রকাশ করেন নিজেকে নূর হোসেনের স্ত্রী দাবি করা নীলা। সাত খুনের কারণে সাতটি পরিবার ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে নীলা বলেন, ‘উপার্জনক্ষম মানুষগুলো হারিয়ে পরিবারগুলো এখন পথে বসে পড়েছে।বিস্তারিত পড়ুন
আবারও আশরাফুলের জন্য বড় একটি দু:সংবাদ


সাবেক টাইগার তারকা আশরাফুলের জন্য আবারও বড় একটি দু:সংবাদ। তার ভক্তদের জন্যও কষ্টের খবর এটি। জনপ্রিয় আসর লংগার ভার্সন ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ২০ জানুয়ারি শুরু হচ্ছে না। সপ্তাহখানেক পিছিয়ে ২৮ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। সেই সঙ্গে জানানো হয়েছে, টুর্নামেন্টটি ফ্রাঞ্চাইজিভিত্তিক হওয়ায় আশরাফুলের খেলা হচ্ছে না। বিসিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সোমবার দুপুরে সভা করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌধুরী স্বপন। সভা শেষে তিনি বলেন,বিস্তারিত পড়ুন
সাভারে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত


সাভারে দায়িত্ব পালনকালে যাত্রীবাহী বাসচাপায় আ. সবুর নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আ. সবুর আমর্ড পুলিশের এএসআই। তার বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ের পাথালিয়া গ্রামে। মঙ্গলবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে। সাভার থানার ওসি কামরুজ্জামান জানান, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আ. সবুর। এ সময় ঢাকাগামী দ্রুতগতির হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকেবিস্তারিত পড়ুন













