Archives
now browsing by author
জবি ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের অষ্টম মেধাতালিকা প্রকাশ


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের অষ্টম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় মনোনীত ছাত্রছাত্রীদের ১৭ এবং ১৮ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়াও ‘ডি’ ইউনিটে ভর্তীকৃত মানবিক শাখায় শিক্ষার্থীদের চয়েস ফরমে প্রদত্ত পছন্দক্রম অনুযায়ী মেধাক্রমানুসারে মাইগ্রেশনের সপ্তম তালিকা প্রকাশ করা হয়েছে। মাইগ্রেশনে নতুন বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের পূর্ববর্তী বিভাগের সঙ্গেবিস্তারিত পড়ুন
চেকপোস্টে সন্ত্রাসীদের হামলায় ৮ পুলিশ নিহত


মিসরের একটি চেকপোস্টে একদল সন্ত্রাসীর হামলায় আট পুলিশ নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিউ ভ্যালি গভর্নরেটের আল নাকবের একটি চেকপয়েন্টে ওই হামলার ঘটনা ঘটেছে। হামলায় আরো তিনজন আহত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার রাতে একদল সন্ত্রাসী চেকপোস্টে হামলা চালায়। সেসময় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই সন্ত্রাসী নিহত হয়। হামলার পরপরই হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে নিরাপত্তাবিস্তারিত পড়ুন
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের ইন্তেকাল


সাবেক প্রধান বিচারপতি এম. এম. রুহুল আমিন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন। সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি এম. এম. রুহুল আমিন বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি ছিলেন। ২০০৮ সালের ১ জুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন তিনি। এবং ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরবিস্তারিত পড়ুন
ধোলাইখালে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু


রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে ওয়ারীর ধোলাইখাল চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনে ট্রাকচাপায় তাঁরা নিহত হন। নিহতরা হলেন চাচা আলমগীর হোসেন (৪০) ও ভাতিজা আবদুর রহিম (১০)। দুর্ঘটনার সময় মোটরসাইকেলযোগে তাঁরা ইসলামপুর থেকে গেণ্ডারিয়ার বাসায় ফিরছিলেন। নিহতদের এক আত্মীয় মাহবুবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জানান, নিহত দুজন গেণ্ডারিয়ার দীননাথ সাহা রোডের ২৭/জে বাসায় থাকতেন। ইসলামপুর থেকে ডাক্তার দেখিয়ে দীননাথ সেন রোডের বাসায়বিস্তারিত পড়ুন
বাংলাদেশের সৌজন্যে অস্ট্রেলিয়ার শাপমুক্তি


রেকর্ডময় এক টেস্ট, যার শেষটাও হলো রেকর্ডে। এবং যে রেকর্ডটা মনে রাখতে চাইবে না বাংলাদেশ। কারণ, এটা লজ্জার। হতাশার। এই রেকর্ড কারো পছন্দসই নয়। ১৪০ বছরের টেস্ট ইতিহাসে ৫৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে কেউ হারেনি। বেসিন রিজার্ভে বাংলাদেশ হারল। এই হার অনেক নাটকীয়। ম্যাচের শেষ দিন এত নাটকীয় পরিবর্তনের কথা ক্রিকেট জ্যোতিষীরাও বলতে পারেননি। এই না পারাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, যেটা খুঁজে বেড়ান ক্রিকেটপ্রেমীরা। বেসিন রিজার্ভের দর্শকদের সেটা পেতে মানিব্যাগবিস্তারিত পড়ুন
আগামী মার্চ মাস থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন নায়িকা শাবনূর


আগামী মাসে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। বহুদিন ধরেই শোনা যাচ্ছে, তিনি নতুন ছবিতে কাজ শুরু করবেন। কিন্তু ঘনিষ্ঠদের তথ্যমতে, চলচ্চিত্রে অভিনয়ের জন্য শারীরিকভাবে ফিট ছিলেন না তিনি। তবে এবার প্রস্তুতি নেওয়া শেষ, আগামী মার্চ মাস থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। শাবনূরের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচা শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী বলেন, ‘গত সপ্তাহে শাবনূরের মাকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশেবিস্তারিত পড়ুন
মুশফিক অনেকটাই ভালো : ইমরুল-মুমিনুলের আলট্রাসাউন্ড স্ক্যান


মাথার আঘাত বলে কথা। অধিনায়ক মুশফিকুর রহীমকে ওয়েলিংটন সদর হাসপাতাল থেকে ঘণ্টা দেড়েকের মধ্যে রিলিজ দিলেন অন্তত ৭২ ঘণ্টা সার্বক্ষণিক পর্যবেক্ষণের কথা বলে দেয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টও অধিনায়কের দিকে বিশেষ নজর রেখেছে। কোনো রকম উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়া আছে। কিন্তু আশা করা যাচ্ছে, তার আর দরকার হবে না। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দুপুরে ক্রাইস্টচার্চ পৌঁছে জানান, মুশফিক সৃষ্টিকর্তার কৃপায় ভালোই আছে। দ্রুত সুস্থ হওয়ার পথে।বিস্তারিত পড়ুন
ট্রাম্পের পরামর্শের প্রয়োজন নেই ইউরোপের : ওলাঁদ


জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের উদার অভিবাসন নীতি নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সতর্কতা উচ্চারণ করেছেন, তাকে অযাচিত বলে উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ফ্রান্সের সমাজবাদী এই প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের পরামর্শের প্রয়োজন নেই ইউরোপের। আমাদের কী করতে হবে, তা বাইরে থেকে কারো বলে দেওয়ার দরকার নেই। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাওয়া ট্রাম্প বলেন, ঢালাওভাবে অভিবাসীদের জার্মানিতে ঢুকতে দিয়ে ‘বিপর্যয়কর ভুল’ করেছেন মেরকেল। তবে মেরকেলও এর জবাবেবিস্তারিত পড়ুন
স্বামীর শরীরের গন্ধে স্ত্রীর এলার্জি


যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের বাসিন্দা ২৯ বছর বয়সী জোহানা ওয়াটকিন্স ও তার স্বামী স্কট। অন্যান্য দম্পতির মতো তারা একে অপরকে আদর করতে পারেন না, কিংবা এসকঙ্গে একঘরে সময়ও কাটাতে পারেন না। কারণ জোহানা এক দুরারোগ্য এলার্জি সংক্রামনের শিকার। জোহার এলার্জির প্রধান কারণ স্কটের সংস্পর্শ। স্কটের সংস্পর্শে আসলেই জোহানার দেহের রোগ প্রতিরোধী ব্যবস্থায় থাকা এলার্জি সংক্রামন মাথা চাড়া দিয়ে উঠে। এই এলার্জির নাম মাস্ট সেল এক্টিভেশন সিনড্রোম। এই এলার্জি একেক মানুষের শরীরে একেকবিস্তারিত পড়ুন
হজে গমনেচ্ছুদের প্রাকনিবন্ধন শুরু


ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান রোববার সরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালে হজে গমনেচ্ছু যাত্রীদের প্রাকনিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেছেন। বাংলাদেশ সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ধর্মসচিব মো. জলিলসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও হাবের নেতারা উপস্থিত ছিলেন। নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করে ধর্মমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয় সাধন এবং হজ ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জবাবদিহি ও গতিশীল করার লক্ষ্যে গত বছর থেকে প্রাকনিবন্ধন পদ্ধতি চালু করাবিস্তারিত পড়ুন













