Archives
now browsing by author
উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি, গাজীপুরে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে সন্ত্রাসী’ নিহত


গাজীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বুদু মনির নামে এক যুবক নিহত হয়েছেন, যিনি সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি বলে দাবি করছে পুলিশ। আহত হয়েছে গোয়েন্দা পুলিশের ওসিসহ দুই পুলিশ সদস্য। তবে নিহতের স্বজনদের দাবি তিনি যুবদলের নেতা ছিলেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পশ্চিম লক্ষ্মীপুরা এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি। আটক করা হয়েছে মনিরের সহযোগী আনোয়ার হোসেনকে। নিহত মনির পূর্ববিস্তারিত পড়ুন
দেশজুড়ে উন্নয়ন মেলা শুরু আজ


সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৭’ শুরু হচ্ছে আজ সোমবার। ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও দর্শন তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রতিপাদ্য হচ্ছে, ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৪টি জেলায় একযোগে এ মেলা উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ, টাঙ্গাইল, খুলনা ও বরিশালেরবিস্তারিত পড়ুন
জেরুজালেমে লরি হামলাকারী ‘আইএস সমর্থক’


ইসরায়েলের জেরুজালেমের ব্যস্ত রাস্তায় লরি হামলায় চারজনের নিহতের পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘সব আলামত বলছে, হামলাকারী তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক ছিলেন।’ তবে তিনি ওই অভিযোগের সপক্ষে কোনো কারণ ব্যাখ্যা করেননি। স্থানীয় সময় গতকাল রোববার একজন ফিলিস্তিনি একদল সৈন্যের ওপর একটি লরি উঠিয়ে দেয়। পরে ওই হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হন। এদিকে, ওই হামলার পর ইসরায়েলের মন্ত্রিসভা নিরাপত্তার খাতিরে আইএসের প্রতি সহানুভূতিশীলদের বিনা বিচারে আটকের বিষয়টিতে অনুমোদন দেয়। এদিকে,বিস্তারিত পড়ুন
মুসলিম নারীরা ভারতে আইনি লড়াই করছেন তিন তালাক এর অবসানে


ভারতে ‘তিন তালাক’ ব্যবস্থার ইতি ঘটানোর জন্য কিছু মুসলিম নারী আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা একে মানবাধিকারের চরম লঙ্ঘন বলছেন। মুসলিম বিশ্বের অনেক দেশে তিন তালাক পদ্ধতি নিষিদ্ধ হলেও ভারতে এখনও এটি বৈধ। খবর বিবিসির। চার বছর আগে শাবিস্তা শেখের স্বামী টেলিফোন করে তাকে ‘তালাক, তালাক, তালাক’ বলেন।, আর এতেই সংসার ভেঙে যায় তার। বিবিসিকে শাবিস্তা শেখ বলেন, ‘পুরুষেরা ভাবে তারা মাত্র তিনটি শব্দ উচ্চারণ করেই সমস্ত দায়-দায়িত্ব ঝেড়ে ফেলে দিতেবিস্তারিত পড়ুন
‘রাশিয়া হ্যাকিং’ করেছিল, ট্রাম্প মেনে নিলেন


নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে মেনে নিয়েছেন, নির্বাচনে সাইবার হামলা চালিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার হামলা চালানোর বিষয়টি এতদিন এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত গোয়েন্দা প্রতিবেদনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন ট্রাম্প। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের হবু চিফ অব স্টাফ রেইন্স প্রাইবাস। প্রাইবাস জানিয়েছেন, ট্রাম্প বিশ্বাস করেছেন নির্বাচন চালাকালীন রাশিয়া ডেমোক্র্যাটিক পার্টির সংগঠনগুলোয় সাইবার হামলা চালিয়েছে। তবে এই হামলা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে হয়েছে বলে ট্রাম্প মেনে নিয়েছেনবিস্তারিত পড়ুন
পরীক্ষার হলে মেয়েদের গোপনাঙ্গে হাত দিয়ে চেক করায় তোলপাড় (ভিডিও)


ভিডিও https://youtu.be/sy3wRiPaa8Y
দিনে পাঁচ-ছ’বার বালি খেয়েও সুস্থ আছেন


দিনে পাঁচ-ছ’বার দু’মুঠো করে বালি খান তিনি। বিগত ৬৩ বছর ধরে নিয়মিত বালি খেয়ে আসছেন বারাণসী ভারতের নিবাসী কুসমাবতী। এই বিচিত্র অভ্যাসের কারণে তার শরীর অসুস্থ হওয়ার কথা থাকলেও উল্টো নীরোগ আছেন তিনি।সমবয়সী অন্য যে কোনো বৃদ্ধ বা বৃদ্ধার তুলনায় অনেক শক্তপোক্ত দেহ কুসমাবতীর। শরীরে এখনও থাবা বসাতে পারেনি জরা কিংবা অন্য কোনো বার্ধক্যজনিত রোগ। এখনও কৃষি কাজ করেন সকাল-সন্ধ্যা। কিন্তু কুসমাবতী নামের এই মহিলার এমন সুস্বাস্থ্যের রহস্যটা কী? তার নিজেরবিস্তারিত পড়ুন
ঘুষের টাকাসহ উপসচিব হাতেনাতে গ্রেপ্তার !


ঘুষ নেয়ার সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত উপসিচব মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্ট ফুডের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রেষণে সড়ক ও জনপথ অধিদপ্তরে নিয়োজিত। গ্রেপ্তারের পর তাকে খিলগাঁও থানায় সোপর্দ করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক প্রণব কুমার ভট্টচার্য ঢাকাটাইমসকে এ তথ নিশ্চিত করেন। দুদক সূত্র জানায়, উপসচিব মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনেরবিস্তারিত পড়ুন
শেষ মুহূর্তে বাংলাদেশ-ভারত টেস্ট নিয়ে অনিশ্চয়তা


আগামী ৮-১২ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। কিন্তু শেষ মুহূর্তে এসে এই টেস্ট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশেন (এইচসিএ) এই ম্যাচটি আয়োজন করতে পারবে না বলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছে। কারণ হিসেবে এইচসিএ জানিয়েছে, এই ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত অর্থ তাদের হাতে নেই। অন্যদিকে, তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনিসিএ) বিসিসিআইকে জানিয়ে দিয়েছে যে, তারা চেন্নাইয়ে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দুইটি অনূর্ধ্ব-১৯ টেস্ট ম্যাচবিস্তারিত পড়ুন
আবারও মসুলে আইএসের কাছাকাছি অবস্থানে ইরাকি বাহিনী


ইরাকে ইসলামিক স্টেটের(আইএস) হাত থেকে মসুল পুনর্দখল করার লড়াইয়ে শহরটির মাঝখান দিয়ে বয়ে যাওয়া টাইগ্রিস নদীর তীর পর্যন্ত পৌঁছে গেছে সরকারি বাহিনী। খবর বিবিসির। মসুল শহরকে আইএস মুক্ত করার জন্য অভিযান শুরু করার প্রায় তিন মাস পর এখানে এসে পৌঁছেছে বিশেষ বাহিনী। মসুলের দুটি এলাকা এর মধ্যে আবার দখল করে নিয়েছে ইরাকে সন্ত্রাস-দমন বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ইরাকী বাহিনী তাদের কৌশলে কিছু পরিবর্তন আনার সুফল পাচ্ছে যুদ্ধক্ষেত্রে এসব সাফল্যের ভেতর দিয়ে। আইএসেরবিস্তারিত পড়ুন













