Archives
now browsing by author
২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে, ৪০ শতাংশ কাজ শেষ : সেতুমন্ত্রী


মূল পদ্মা সেতুর সামগ্রিক উন্নয়নকাজ ৪০ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আগামী ২০১৮ সালের ডিসেম্বরে সেতুর কাজ সম্পন্ন হবে। আজ রোববার মাদারীপুরের শিবচর-কাঁঠালবাড়ি অংশের সংযোগ সড়ক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্ধারিত সময়ের আগেই আজ সেতুর চার লেন সংযোগ সড়ক উদ্বোধন করা হলো। বেলা ১২টার দিকে শিবচরের পাচ্চর এলাকায় আনুষ্ঠানিকভাবে সড়কটি উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এতে কাওরাকান্দিবিস্তারিত পড়ুন
লাহোরেই হবে পাকিস্তান সুপার লিগের ফাইনাল


২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসের উপর হামলার ঘটনার পর থেকে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বন্ধ রয়েছে। এই ঘটনার পর আইসিসি’র পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে শুধু জিম্বাবুয়ে দল পাকিস্তান সফর করেছে। ২০১৫ সালে ওই সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুইটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল জিম্বাবুয়ে। ২০০৯ সালে ওই ঘটনার পর থেকে পাকিস্তান তাদের সব হোম সিরিজ খেলে সংযুক্ত আরব আমিরাতে। গতবছর সংযুক্ত আরব আমিরাতে তারা প্রথমবারের মতো আয়োজন করেবিস্তারিত পড়ুন
এক বছরে হাজারের বেশি নারী ধর্ষণ !


নারীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বলছে দেশে ২০১৬ সালে এক হাজারেরও বেশি নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ নামের সংগঠনটি নারীদের ওপর নির্যাতনের ‘নির্মম ও নিষ্ঠুর’ ধরণকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছে। দেশের ১৪ টি দৈনিক পত্রিকার খবর বিশ্লেষণ করে সংগঠনটি বলছে ২০১৬ সালে ১০৫০ জন ধর্ষণের শিকার হয়েছে। তারা বলছে, আগের বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা কম হলেও ধর্ষণ, নির্যাতনের ধরণ ছিলো নির্মম ও নিষ্ঠুর। এ ঘটনাগুলোকে ‘ধর্ষণ,বিস্তারিত পড়ুন
নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই ‘জঙ্গি’ নিহতঃ সৌদি আরব


সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন দুই ‘জঙ্গি’। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে খবরটি। স্থানীয় সময় শনিবার উত্তর রিয়াদের আল ইয়ামিন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত দুজন হলেন তায়ে আল-সায়’আরি ও তালাল বিন সামরান আল-সা’আইদি। তাঁরা সৌদি আরবে বিভিন্ন সময়ে বোমা হামলা ও সন্ত্রাসী আক্রমণের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা দেশটির নিরাপত্তা বাহিনীর। অভিযানের পর নিহত ওই দুই ব্যক্তির বাড়ি থেকে শরীরের সঙ্গে বাঁধা যায় এমন বোমা, একটি গ্রেনেড ওবিস্তারিত পড়ুন
পুলিশের বিরুদ্ধে ১৬ নারীকে ধর্ষণের অভিযোগঃ ছত্তিশগড়


ভারতের ছত্তিশগড় রাজ্যের পুলিশের বিরুদ্ধে ১৬ নারীকে ধর্ষণের অভিযোগ এনেছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। ২০১৫ ও ২০১৬ সালের বিভিন্ন সময়ে ওই নারীদের ধর্ষণ করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। স্থানীয় সময় শনিবার পুলিশের বিরুদ্ধে অভিযোগটি আনা হয়। এতে আরো জানানো হয়, নির্যাতনের শিকার আরো ২০ নারীকে নিয়ে খুব শিগগির নতুন এক বিবৃতি দেওয়া হবে। মানবাধিকার কমিশন জানায়, তাদের কর্মকর্তাদের ধর্ষণের শিকার নারীদের কাছ থেকে জবানবন্দি দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবংবিস্তারিত পড়ুন
লিঙ্গ পরিবর্তন করে গর্ভধারণের মাধ্যমে প্রথমবারের মতো সন্তান জন্ম !


লিঙ্গ পরিবর্তন করে গর্ভধারণের মাধ্যমে প্রথমবারের মতো সন্তান জন্ম দিতে চলেছেন এক ব্রিটিশ ‘পুরুষ’। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টাইমস’ এ খবর জানিয়েছে। খবরে জানানো হয়, হেইডেন ক্রস নামের ওই ব্রিটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক শুক্রাণুদাতার খোঁজ পাওয়ার পর তাঁর লিঙ্গ পরিবর্তন করে গর্ভধারণ করেন। ক্রস আশা করেছিলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) তাঁর ডিম্বাণু হিমায়িত করে রেখে ভবিষ্যতে সন্তান জন্ম দিতে পারবেন। এর জন্য ২০ বছর বয়সী ক্রস চার হাজার পাউন্ড খরচ করতেবিস্তারিত পড়ুন
নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প


নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে নিউজিল্যান্ডের পূর্ব ও উত্তরাঞ্চল এবং পাপুয়া নিউগিনির দক্ষিণ-উত্তরাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। বিবিসির খবর অনুযায়ী, পাপুয়া নিউগিনির ফিনস্ক্যাহাফেন শহর থেকে ৫৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল ভূকম্পনের কেন্দ্র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) খবর অনুযায়ী গ্রিনিচ মান সময় রোববার ৮:৫২:৮টায় ভূমিকম্পটি আঘাত হানে। পাপুয়া নিউগিনিতে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ মাত্রার। ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ৬.২৩৯১বিস্তারিত পড়ুন
পরিকল্পিত সন্ত্রাসী হামলাঃ জেরুজালেমে ব্যস্ত রাস্তায় লরি হামলা, নিহত ৪


ইসরায়েলের জেরুজালেমে ব্যস্ত রাস্তায় লরি হামলায় চারজন নিহত হয়েছেন। এ সময় আরো ১৫ জন আহত হয়েছেন। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। লরিচালককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রোববার এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। চারজনই প্রায় ২০ বছর বয়সী। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শ্যান লেনডি শ্যারন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বিশাল লরির নিচে তিনি ১০ জনেরও বেশিবিস্তারিত পড়ুন
এমপি লিটন হত্যা: রিমান্ডে আছে যারা


গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব মাসুদকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেপ্তার দেখানোর কয়েক ঘণ্টার মধ্যে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুব তাকে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে অনুমতি দেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিউর রহমান জানান, সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে মাসুদকে গ্রেপ্তার করেন তারা। পরে আদালতে তোলা হলে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে রিমান্ডেবিস্তারিত পড়ুন
‘নারায়ণগঞ্জের মতো স্বচ্ছ নির্বাচন বিশ্বের কোথাও হয়নি’


বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নির্বাচন পদ্ধতি অনুকরণীয় ও শান্তিপ্রিয় বলে মনে করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. মীজানুর রহমান। তিনি বলেন, নারায়নগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের মতো এতো স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন বিশ্বের কোথাও অনুষ্ঠিত হয়নি। সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ড. মীজানুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদের নির্বাচন বিশ্বের কাছে একটি রোল মডেলবিস্তারিত পড়ুন













