রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি, গাজীপুরে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে সন্ত্রাসী’ নিহত

গাজীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বুদু মনির নামে এক যুবক নিহত হয়েছেন, যিনি সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি বলে দাবি করছে পুলিশ। আহত হয়েছে গোয়েন্দা পুলিশের ওসিসহ দুই পুলিশ সদস্য। তবে নিহতের স্বজনদের দাবি তিনি যুবদলের নেতা ছিলেন।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পশ্চিম লক্ষ্মীপুরা এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি। আটক করা হয়েছে মনিরের সহযোগী আনোয়ার হোসেনকে।

নিহত মনির পূর্ব চান্দনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের টিনসেড কলোনিতে থাকতেন তিনি।

গাজীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, কয়েকজন সহযোগী নিয়ে মনির পশ্চিম লক্ষ্মীপুরা এলাকায় অবস্থান করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। টের পেয়ে মনির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের পর মনির ও তার সহযোগীকে আনোয়ারকে আটক করা হয়। এদের মধ্যে মনিরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, বন্দুকযুদ্ধের সময় তিনিসহ দুই পুলিশ সদস্য আহত হন।

মনিরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫-১৬টি মামলা রয়েছে বলে ডিবির এই কর্মকর্তা জানান।

তবে নিহতের স্বজনদের দাবি, রাত নয়টার দিকে চান্দনার একটি বাড়ি থেকে মনিরকে আটক করে ডিবি। পরে রাতে তারা বন্দুকযুদ্ধে মনিরের নিহত হওয়ার খবর পান। মনির যুবদলের নেতা ছিলেন বলে দাবি করেন স্বজনরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত