শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে কোটা ও শুল্কমুক্ত সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ম্যানহাটনের হোটেল এস্টোরিয়ায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিকদের নিরাপত্তা ও স্বার্থরক্ষায় নানা ব্যবস্থা নিয়েছে। শ্রমিকদের জীবনমান বৃদ্ধির জন্য বেতনও বাড়িয়েছে। এই অবস্থায় পোশাক শিল্প আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য কোটা ও শুল্কমুক্তবিস্তারিত পড়ুন

রংপুরে ‘বন্ধুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত

রংপুরের পীরগঞ্জের চন্ডিপুরে কথিত ‘বন্ধুকযুদ্ধে’ হুমায়ুন কবীর নামের এক ডাকাত নিহত হয়েছে। এ সময় পুলিশ একটি শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত হুমায়ুনের বাড়ি বরিশাল জেলার কোতোয়ালির ডেফুলিয়া গ্রামে। সোমবার শেষ রাতে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার বিকালে ডিবি পুলিশ পরিচয়ে এক পাট ব্যবসায়ীর কাছ থেকে ১৩ লাখ টাকা ছিনতাই করেছিল নিহত হুমায়ুনের নেতৃত্বে পাঁচ ডাকাত। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করেছিল। পুলিশ জানায়, আরও বড় ধরনের ডাকাতির প্রস্তুতিবিস্তারিত পড়ুন

সন্ত্রাস নির্মূলে সেনাশক্তি চায় ৬২ শতাংশ ভারতীয়

ভারত পছন্দ করে শক্তির স্বাভাবিক ব্যবহার। কিন্তু ভারতীয়রা এখন বিশ্বে কঠোর অবস্থানে দেখতে চায় ভারতকে। ভারতের ৬২ শতাংশ মানুষ বিশ্বাস করে, সন্ত্রাসবাদকে পরাজিত করতে সামরিক শক্তির ব্যবহারই সবচেয়ে ভালো উপায়। আর ৬৩ শতাংশ সামরিক ব্যয় বাড়ানোর পক্ষে। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে ফলে বলা হয়েছে, দুই-তৃতীয়াংশ ভারতীয় দেশ পরিচালনা নিয়ে সন্তুষ্ট এবং প্রতি ১০ জনের ৮ জন বিশ্বাস করে, অর্থনীতি ভালো করছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরবিস্তারিত পড়ুন

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলামের বিরুদ্ধে এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ পেয়ে এবার তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগেও একই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তবে ওই কর্মকর্তা সবকিছু অস্বীকার করে বলেছেন, এ সবই তার বিরুদ্ধে সাজানো। তার দাবি, অনিয়মের অভিযোগ উঠেছে এমন বেশ কিছু শিক্ষক তার বিরুদ্ধে চক্রান্ত করছেন। যৌন হয়রানির অভিযোগ এই কারণেই করছেন তারা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারীবিস্তারিত পড়ুন

পলাশবাড়ীতে সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা কমিটির সভা

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা:গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা কমিটির পৃথক দু’টি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলায় বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি কল্পে বক্তারা নানা পরামর্শ ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, উপজেলা আওয়ামীলীগবিস্তারিত পড়ুন

গাইবান্ধায় মাদকাসক্ত ছেলের নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পিতা

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে রবিয়াল শেখ (৩০) ও সবুজ শেখ (২৫) নামের দুই মাদকাসক্ত ছেলের অমানবিক নিয়ার্তনের ভয়ে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন পিতা খায়রুল ইসলাম। এবিষয়ে ইউএনও বরাবর অভিযোগ করে কোন প্রতিকার পায়নি দরিদ্র পিতা খায়রুল ইসলাম। সেই সাথে থানা পুলিশ বিষয়টি অবগত থাকলেও রহস্যজনক কারণে নিরব ভুমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে। এর ফলে ওই ছেলেদের অব্যহত হুমকিতে চরম আতঙ্কে ভুগছেন তিনি। সোমবার সকালে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশের মাহফুজা গুগল কনসালট্যান্ট !

মালয়েশিয়ার ইউনিভার্সিটি তেনেগা ন্যাশনালের (ইউনিটেন) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করে গুগলে যোগ দিয়েছেন বাংলাদেশের মাহফুজা কানান মারিয়াম। নিজের চেষ্টা আর পরিশ্রমই সাফল্যের মূল বলে জানালেন তিনি। গত ২০ আগস্ট ইউনিটেনের ১৯তম সমাবর্তনে অংশ নেওয়া এক হাজার ২০০ শিক্ষার্থীর একজন মাহফুজা কানান। ইয়াইয়াসান খাজানাহ ফাউন্ডেশন থেকে বৃত্তি পেয়েছেন তিনি। বিদেশে পড়াশোনা করে অনেক অভিজ্ঞতার পাশাপাশি জেনেছেন বহু সংস্কৃতি ও ভাষা। মালয়েশিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করতে পেরে গর্ববোধ করেন মাহফুজা।বিস্তারিত পড়ুন

প্রেমের ফাঁদে ফেলে ভূয়া কাবিনে ৫ বছর সংসার • স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে হ্যাপী

অভিযোগে জানা গেছে, আঃ গফুর চাকরির উদ্দেশ্যে ২০১১ সালে ঢাকায় যায়। সেখানে সে একটি গার্মেন্টস্ কোম্পানিতে চাকরি নেয়। অপর দিকে কর্মের সন্ধানে ঢাকা যান তাড়াশ উপজেলার বারুহাশ ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের আলী আশরাফের মেয়ে হাফিজা খাতুন হ্যাপী (২১)। চাকরির সুবাদে হ্যাপী তাদের গ্রামের এক ভাইয়ের ঢাকার বাসায় থাকতো। আঃ গফুরের এক বন্ধুর মাধ্যমে হাফিজা খাতুন হ্যাপীর সাথে প্রথম পরিচয় হয় গফুরের। প্রায় ৬ মাস তাদের প্রেমের সম্পের্কের ইতি টেনে তারা ২০ মেবিস্তারিত পড়ুন

প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে কেন হত্যাকাণ্ডের ঘটনা

প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে স্কুল-ছাত্রীকে হত্যার ঘটনা আবারো ঘটেছে বাংলাদেশে। গতকাল রোববার মাদারীপুরে নবম শ্রেণীর ছাত্রী নিতু মণ্ডলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। কয়েক সপ্তাহ আগে ঢাকায় একইভাবে এক স্কুলছাত্রীকে হত্যা করা হয়েছিল। ঢাকার একটি স্কুলের সামনে সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বাসায় নিতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন রিনা আক্তার। মাদারীপুরে নিতু মণ্ডলকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা সকালেই তিনি খবরের কাগজে পড়েছেন। কয়েক সপ্তাহ আগে একই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ঢাকার উইলসবিস্তারিত পড়ুন

ইলিশে সয়লাব চাঁদপুর, বরফ সংকটে লবণ দিয়ে মজুদ

রূপালী ইলিশে সয়লাব চাঁদপুরের প্রতিটি আড়ৎ। প্রতিদিন দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার মণ ইলিশ আসছে প্রতিটি আড়তে। তবে বরফ সংকট থাকলেও দাম না কমিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা এসব ইলিশ লবণ দিয়ে সংরক্ষণ করছেন। সোমবার বিকালে চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে এলাকায় ইলিশের মোকামে গিয়ে আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ তেমন ধরা না পড়লেও দক্ষিণাঞ্চলীয় এলাকায় প্রতিদিন জেলেদের জালে হাজার হাজার মণ ইলিশ ধরা পড়ছে। রাতভর সংগ্রহের পর এসববিস্তারিত পড়ুন