Archives
now browsing by author
নতুন কোচ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড


গুঞ্জন ডালপালা মেলার আগেই তা ছেঁটে দিয়ে নতুন কোচের নাম ঘোষণা করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য গুঞ্জন সত্যি করেই স্পোর্তিং লিসবনের পর্তুগিজ কোচ রুবেন আমোরিমকে ক্লাবটির দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউনাইটেড। শুক্রবার (১ নভেম্বর) ক্লাবের ওয়েবসাইটে একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুদিন ফেরাতে ২০২৭ সাল পর্যন্ত ৩৯ বছর বয়সী এই কোচের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ক্লাবটি। তবে ওল্ড ট্র্যাফোর্ডে আমোরিমকে পেতে আরও কিছুদিন অপেক্ষা করতেবিস্তারিত পড়ুন
নাহিদ: সর্বক্ষেত্রে তরুণরা নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে


বাংলাদেশে একটি প্রজন্মান্তর ঘটে গেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, “অর্থনীতিসহ সবকিছুতেই তরুণরা নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেই প্রজন্ম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে। সেই প্রজন্মই বাংলাদেশের সর্বক্ষেত্রে নেতৃত্ব দেবে।” শুক্রবার (১ নভেম্বর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “তরুণদের নিয়ে শুধু বাংলাদেশের মানুষই নয় সমগ্র পৃথিবীবিস্তারিত পড়ুন
বন্যায় স্পেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫৮


স্পেনে ভারি বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৮ জনে দাঁড়িয়েছে। আগামী দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত থেকে বুধবারের মধ্যে আঘাত হানা এ বন্যায় শুধু ভালেন্সিয়া প্রদেশেই ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আন্দালুসিয়া ও ক্যাসটিয়া মাঞ্চায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভালেন্সিয়ার জরুরি সমন্বয়কেন্দ্র জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখনও হতাহতদের সন্ধান করছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রোবিস্তারিত পড়ুন
জাতীয় পার্টির শনিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত


আগামীকাল শনিবার (২ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয় পার্টি। শুক্রবার (১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে অনুষ্ঠেয় জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এত আরও বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯ ধারার ক্ষমতাবলে (সভাস্থল) পাইওনিয়ারবিস্তারিত পড়ুন
মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ


মেট্রোরেল ভ্রমণের জন্য নিজস্ব কার্ড ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে নষ্ট থাকা কার্ডগুলো নবায়নও বন্ধ থাকবে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবেবিস্তারিত পড়ুন
চালের সরবরাহ স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার


খাদ্য নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষের কাছে চাল সহজলভ্য করতে চালের আমদানি শুল্ক ও নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এনবিআরের প্রধান কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি করার মাধ্যমে ভোক্তাদের জন্য মূল্য সাশ্রয়ী সীমার মধ্যে রাখা যাবে বলে আশা করছে এনবিআর। এর আগে চালের আমদানি শুল্ক ১৫% পাশাপাশি রেগুলেটরি ডিউটি ৫% নির্ধারণ করা হয়েছিল। নতুনবিস্তারিত পড়ুন
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস


টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ ঢাকায় এসে পৌঁছায়। ঐতিহাসিক এই অর্জনের পর তাদের বরণ করে নিতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের জন্য বিমানবন্দরে রাখা ছিল ছাদখোলা বাস চড়ে শহর প্রদক্ষিণ করেছে পুরো দল। এদিকে, এই সাফল্যের মধ্যে মনে কষ্ট রয়েছে সাফজয়ী নারী ফুটবলারদের। কারণ, সাফ খেলতেবিস্তারিত পড়ুন
অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন


একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৯৫ বছর। মাসুদ আলী খানের মৃত্যুর খরর নিশ্চিত করেছেন ভাগনের স্ত্রী শারমিনা আহমেদ। মাসুদ আলী খানের জন্ম ১৯২৯ সালে ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে। বাবা আরশাদ আলী খান ছিলেন সরকারি চাকরিজীবী। ১৯৫৬ সালে এ দেশেরবিস্তারিত পড়ুন
৪ বার দেওয়া যাবে বিসিএস পরীক্ষা


একজন চাকরিপ্রার্থী ব্যক্তি সর্বোচ্চ ৪ বার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে গত সপ্তাহে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সর্বোচ্চ ৩ বার বিসিএস দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। পরে এবিস্তারিত পড়ুন
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু


গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৭ জন। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,২৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৯৭ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১,৮১৭ জন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ২ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের,বিস্তারিত পড়ুন













