Archives
now browsing by author
স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা


অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও পালন করবেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ কথা জানান। তিনি জানান, ড. শিরিন শারমীন চৌধুরীর পদত্যাগের কারণে বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে। এ পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও আইন উপদেষ্টাকে অর্পণের সিদ্ধান্ত হয়।বিস্তারিত পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকছে ৭ কলেজ


ঢাকার সরকারি ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে। তবে তাদের জন্য পুরোপুরি আলাদা একটি ব্যবস্থা থাকবে, যেখানে আলাদা রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তা-কর্মচারী থাকবেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান। প্রেস সচিব জানান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এই সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা বৈঠক করেছেন, কথা বলেছেন। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ঢাকাবিস্তারিত পড়ুন
নামের মিলে আটক, ৫ ঘণ্টা পর মুক্ত ঢাকা ট্রিবিউনের সাংবাদিক


নামের মিল থাকায় আটকের প্রায় ৫ ঘণ্টা পর মুক্তি পেয়েছেনে ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মেহেদি হাসান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে ডিবি কার্যালয় থেকে ছাড়া পান তিনি। পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে মুক্তি দিয়েছে। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাস্পাস এলাকায় ভাঙচুরের অভিযোগে একটি মামলায় ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মেহেদি হাসান সাগরকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রাজধানীর কাকরাইল এলাকা থেকে গ্রেপ্তার করারবিস্তারিত পড়ুন
বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন


ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে রাজধানীর বিজয়নগরে আগুন দেওয়া হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলে ছাত্রদের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়। এ সময় ছাত্ররা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কয়েক মিনিট পরে পুলিশের সহায়তায় আগুন নেভানোর জন্য প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে, সন্ধ্যা ৬টায় ঢাকাবিস্তারিত পড়ুন
ঢাকার ট্রাফিক ব্যবস্থায় যুক্ত হবেন ৭০০ শিক্ষার্থী, পাবেন সম্মানী


রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা আনতে পুলিশের সঙ্গে কাজ করতে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পার্টটাইম হিসেবে ৪ ঘণ্টা করে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন। ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে মোট ৭০০ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, প্রাথমিকভাবে ৩০০ থেকে ৪০০ জনকে নেওয়া হবে। বাকিদের পরে নিয়োগ দেওয়া হবে। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ১ নভেম্বরবিস্তারিত পড়ুন
৮ জেলায় নতুন ডিসি নিয়োগ


দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর। বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপসচিব পদমর্যদার কর্মকর্তা পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্তবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!


চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। এই সময়ে বোলাররা উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা পাননি। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছে প্রোটিয়ারা। অথচ সেই পিচে নেমেই ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। দ্বিতীয় দিন শেষ রীতিমতো ফলোঅনের শঙ্কা নাজমুল হোসেন শান্ত’র দলের সামনে। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে বাংলাদেশ। এর আগে দিনের শেষ সেশনের প্রথম ঘণ্টায় ৬ উইকেটে ৫৭৭ রানেবিস্তারিত পড়ুন
নুর: রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না


গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে। আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না “ বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন,“ইতোমধ্যে আপনাদের এই উপজেলার ইউএনও’র বিরুদ্ধে নেতৃবৃন্দ অভিযোগবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ


নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ নারী ফুটবর দলের প্রধান কোচ পিটার বাটলার আজকের ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে মেয়েদের মাঠে নামিয়েছিলেন। দলে একটি পরিবর্তন করে মোছা. সাগরিকার পরিবর্তে একাদশে রাখা হয়েছিল শামসুনাহার জুনিয়রকে। তিনি চোটের কারণে সেমিফাইনাল খেলতে পারেননি। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধে নেপালের জালে বল ঠেলতে পারেনি বাংলাদেশ। সুযোগ পেয়েও লিড নেওয়া হয়নি। তবে স্বাগতিকরা আক্রমণ কিংবা বল দখলেবিস্তারিত পড়ুন
ড. ইউনূস: বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো স্থান নেই


বাংলাদেশে আওয়ামী লীগ ও দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। “ফ্যাসিজমের সব বৈশিষ্ট্যি” আওয়ামী লীগ প্রদর্শন করেছে বলেও তিনি উল্লেখ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। বুধবার (৩০ অক্টোবর) পত্রিকাটির অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসকে ড. ইউনূস বলেন, “আপাতত এখানে তার (শেখ হাসিনা) কোনো স্থান নেই।বিস্তারিত পড়ুন













